Author: নিজস্ব প্রতিবেদক
সাহিত্য ও সাংবাদিকতার মেলবন্ধনে রাজধানীতে অনুষ্ঠিত হলো কথাসাহিত্যিক ও সিনিয়র সাংবাদিক জামাল উদ্দিন জামালের নতুন গ্রন্থ ‘স্মৃতির আড়ালে ক্রন্দন’-এর প্রকাশনা উৎসব। দৈনিক বিজনেস ফাইল-এর উদ্যোগে আজ সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এই অনুষ্ঠানে সাহিত্যাঙ্গনের পাশাপাশি রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য, সিনিয়র সাংবাদিক ও কথা সাহিত্যিক জামাল উদ্দিন জামালের এটি ২১তম প্রকাশিত গ্রন্থ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন সাবেক জাসাস সভাপতি রেজাবুদৌলা চৌধুরী। দৈনিক বিজনেস ফাইল সম্পাদক অভি চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপমহাদেশের আলোচিত উপস্থাপক ও এসএমই সংগঠক ট্রফি ইসলাম, বিশিষ্ট…
নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংগঠনটির উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)-এর সাবেক সভাপতি ও ডিজেসির উপদেষ্টা পরিষদের সদস্য খায়রুজ্জামান কামাল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী সদস্য আবু হানিফ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী সদস্য রাজু আহম্মেদ, আরজেএফ-এর চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম এবং ডিজেসির সহ-সভাপতি হালিম মোহাম্মদ। ডিজেসির সভাপতি ইকরামুল কবীর টিপুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা…
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে নতুন করে কেউ মারা যাননি। তবে একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৫ জন। বুধবার (২৮ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত এক দিনে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীদের মধ্যে— বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১ জন চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২ জন ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩ জন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫ জন খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১ জন ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ জন রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের…
দেশের শীর্ষস্থানীয় জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান এপেক্স ফুটওয়্যার লিমিটেড নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগে অফিসার/এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২৭ জানুয়ারি থেকে এবং চলবে আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানটির নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করবেন। এক নজরে নিয়োগ তথ্য প্রতিষ্ঠানের নাম: এপেক্স ফুটওয়্যার লিমিটেড চাকরির ধরন: বেসরকারি পদ: অফিসার/এক্সিকিউটিভ বিভাগ: ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং পদসংখ্যা: ০৫ জন চাকরির সময়: ফুলটাইম কর্মক্ষেত্র: অফিস কর্মস্থল: গাজীপুর (কালিয়াকৈর) প্রার্থীর ধরন: নারী ও পুরুষ (উভয়) বয়সসীমা: উল্লেখ নেই যোগ্যতা ও অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা: বিএসসি অন্যান্য…
বাংলাদেশকে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে একটি ভবিষ্যতমুখী রাষ্ট্র হিসেবে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, অতীত নিয়ে আর সংঘাত বা কামড়াকামড়ির রাজনীতিতে জড়াতে চান না তারা এবং জাতিকেও বিভক্ত করতে চান না। বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর উত্তর কাফরুল এলাকায় ঢাকা–১৫ আসনে নিজের নির্বাচনী জনসংযোগ শুরুর আগে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জামায়াত আমির। এদিন দুপুরে উত্তর কাফরুল হাইস্কুল প্রাঙ্গণ থেকে তার নির্বাচনী প্রচারণা শুরু হয়। তিনি বলেন, “আমরা সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগোতে চাই। দেশকে পেছনের দিকে নয়, সামনের দিকে নিয়ে যেতে চাই।” একই আসনে প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থীর প্রসঙ্গে ডা. শফিকুর…
রোজেলা ফল অনেকের কাছে চুকাই, আবার কারও কাছে মেস্তা বা টক ফল নামেও পরিচিত। রোজেলা গাছের ফুল শুকিয়ে তৈরি করা হয় রোজেলা চা। পুষ্টিগুণ ও ভেষজ উপকারিতার কারণে সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে এই চায়ের জনপ্রিয়তা বাড়ছে। ব্যস্ত জীবনযাপন, পড়াশোনা ও অফিসের চাপ, দৈনন্দিন দুশ্চিন্তা—সব মিলিয়ে শরীর ও মন অনেক সময় অবসন্ন হয়ে পড়ে। ক্লান্তি কাটাতে অনেকেই কফি বা এনার্জি ড্রিংকসের ওপর নির্ভর করেন। তবে এসব পানীয়তে থাকা অতিরিক্ত ক্যাফেইন ও চিনি দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। পুষ্টিবিদদের মতে, এ ক্ষেত্রে প্রাকৃতিক বিকল্প হিসেবে রোজেলা চা হতে পারে একটি ভালো পছন্দ। লালচে রঙের টক-মিষ্টি স্বাদের এই ভেষজ চা শরীরকে…
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে গুরুত্বপূর্ণ এক ম্যাচে থাইল্যান্ডকে ৩৯ রানে পরাজিত করে বিশ্বকাপের মূল পর্বে খেলার পথে আরও এক ধাপ এগিয়ে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বুধবার (২৮ জানুয়ারি) নেপালের মুলাপানি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল দাপটের সঙ্গে জয় তুলে নেয়। এই জয়ের ফলে বাংলাদেশের বিশ্বকাপ টিকিট নিশ্চিত হওয়া এখন কেবল সময়ের অপেক্ষা। বাকি দুই ম্যাচের যেকোনো একটিতে জয় পেলেই সরাসরি মূল পর্বে জায়গা পাবে লাল-সবুজের প্রতিনিধিরা। এমনকি একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে এক পয়েন্ট পেলেও বিশ্বকাপ নিশ্চিত হবে বাংলাদেশের। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ওপেনার দিলারা আক্তার প্রথম বলেই শূন্য রানে…
ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমিনুল হক বলেছেন, নির্বাচিত হলে কালশী ও মিরপুর এলাকার মানুষের দীর্ঘদিনের উচ্ছেদ–ভীতি চিরতরে দূর করতে স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের জন্য একটি শান্তিপূর্ণ ও অসাম্প্রদায়িক সমাজ গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি। বুধবার নির্বাচনী প্রচারণার সপ্তম দিনে মিরপুর সিরামিক ও উত্তর কালশী এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন আমিনুল হক। এদিন সকাল থেকে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এলাকায় ঘুরে ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে লিফলেট বিতরণ করেন। গণসংযোগ শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় তিনি বলেন, “আমি এই এলাকারই মানুষ। এখানকার সমস্যাগুলো খুব…
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে বিপুল জনসমর্থনের আশা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের প্রার্থী সালাহউদ্দিন আহমদ। বুধবার (২৮ জানুয়ারি) সকালে কক্সবাজারের চকরিয়া উপজেলার শাহারবিল ইউনিয়নে নির্বাচনী প্রচারণার সপ্তম দিনে অংশ নিয়ে তিনি বলেন, জনগণের রায়েই ধানের শীষের নিরঙ্কুশ বিজয় নিশ্চিত হবে। সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে দেশের প্রকৃত মালিক হবে জনগণ। শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে একটি মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন তিনি। তার ভাষায়, “এমন একটি রাষ্ট্র গড়ে তুলতে চাই, যেখানে আর কোনো মাকে সন্তানের লাশ বয়ে বেড়াতে হবে না।” তিনি আরও বলেন, দেশের ভবিষ্যৎ নিয়ে…
সোনারগাঁও ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগ আয়োজন করেছে “Architecture Day: 11 Years of Creative Excellence” শীর্ষক এক বিশেষ অনুষ্ঠান। স্থাপত্য শিক্ষায় বিভাগের ১১ বছরের সৃজনশীল উৎকর্ষতা ও অর্জন উদযাপনের লক্ষ্যে এই আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মুহাম্মদ একরামুল ইসলাম, সোনারগাঁও ইউনিভার্সিটির অ্যাডজাঙ্ক্ট প্রফেসর, বুয়েটের (অবসরপ্রাপ্ত) অধ্যাপক ও লিডিং ইউনিভার্সিটির সাবেক উপাচার্য আর্কিটেক্ট অধ্যাপক ড. কাজী আজিজুল মওলা। এছাড়াও উপস্থিত ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক আল-আমিন মোল্লা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) হাবিবুর রহমান কামাল, এনডিসি, পিএসসি, স্থাপত্য বিভাগের বিশিষ্ট অধ্যাপক ড. তাসলিম শাকুর, রেজিস্ট্রার…
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত
