Author: অধিকার ডিজিটাল ডেস্ক

দীর্ঘ দুই দশকের এক সোনালী ও বর্ণাঢ্য আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের আনুষ্ঠানিক ইতি টানলেন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। আর্জেন্টিনা জাতীয় দল (আলবিসেলেস্তে)-এর হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার পাশাপাশি সবচেয়ে বেশি অ্যাসিস্ট এবং সর্বাধিক ম্যাচ খেলার ঐতিহাসিক রেকর্ড গড়ে আন্তর্জাতিক ফুটবলের মঞ্চকে বিদায় জানালেন এই আর্জেন্টাইন জাদুকর। সামাজিক মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আবেগপ্রবণ বিদায়ী বার্তায় মেসি নিশ্চিত করেছেন যে, ২০২৬ বিশ্বকাপ ফাইনাল শেষ হওয়ার মাত্র দুই দিন পরেই তিনি তাঁর অবসরের খসড়া প্রস্তুত করে রেখেছিলেন। তবে আগস্টের শুরুতে তাঁর বাবা ও দীর্ঘদিনের এজেন্ট হোর্হে মেসির প্রয়াণের পর এই সিদ্ধান্তটি তিনি চূড়ান্ত ও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করলেন। মেসির এমন আকস্মিক ও চিরবিদায়ের…

Read More

ঝিনাইদহের শৈলকুপায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সোমবার (৩১ আগস্ট) রাত ৯টার দিকে গাড়াগঞ্জ-শৈলকুপা সড়কের বারইপাড়া গ্রামের ঈদগাহ এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কচুয়া গ্রামের আদিবাসী বাগদি সম্প্রদায়ের প্রায় ৩০ জন যুবক ফুটবল খেলা শেষে একটি মিনি ট্রাকে করে চুয়াডাঙ্গার সড়াবাড়িয়া থেকে নিজ গ্রামে ফিরছিলেন। পথিমধ্যে বারইপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝাই ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মিনি ট্রাকে থাকা অন্তত ২০ জন যাত্রী আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে…

Read More

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া উদ্যানের জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জিয়া উদ্যানের লেকের বেইলি ব্রিজসহ কয়েকটি স্থানে নিজ হাতে মাছের পোনা ছাড়েন তিনি। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি ও হাবিব উন নবী খান সোহেলসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রিসভার সদস্য ও বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তারেক রহমান। পরে সেখানে দোয়া ও মোনাজাতে…

Read More

সাভারের রানা প্লাজা ভবন নির্মাণ, নকশা অনুমোদন ও অতিরিক্ত তলা নির্মাণসংক্রান্ত দুর্নীতির মামলায় ভবনটির মালিক সোহেল রানাসহ আট আসামির রায় আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ঘোষণা করা হবে। ঢাকার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক বি এম তারিকুল কবীর এ রায় ঘোষণা করবেন। মামলার অপর আসামিরা হলেন—সাভার পৌরসভার সাবেক মেয়র রেফাত উল্লাহ, সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়, নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম, সাবেক সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান, সাবেক উপসহকারী প্রকৌশলী রাকিবুল হাসান রাসেল, সাবেক টাউন প্ল্যানার ফারজানা ইসলাম এবং লাইসেন্স পরিদর্শক মো. আবদুল মোত্তালিব। ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ধসে ১ হাজার ১৩৬ জনের বেশি মানুষ প্রাণ হারান। নিহতদের…

Read More

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং নবনির্বাচিত রাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার (৩১ আগস্ট) বিকেল ৫টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মিছিলটি শুরু হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মধুর ক্যান্টিনে গিয়ে শেষ হয়। মিছিলে নেতাকর্মীদের হাতে দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন দেখা যায়। তারা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্লোগান দেন। ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. নাছির উদ্দীন শাওনের নেতৃত্বে মিছিলে সংগঠনটির কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। মিছিল শেষে শাওন বিএনপির দীর্ঘ রাজনৈতিক সংগ্রামকে গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ের ইতিহাস হিসেবে উল্লেখ…

Read More

রাজধানীর মিরপুর ১০ নম্বরে অবস্থিত মিরপুর ইংলিশ ভার্সন স্কুল এন্ড কলেজের মিলনায়তনে চলতি বছরের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (৩১ আগস্ট, ২০২৬) প্রতিবারের মতো ইকেআর ফাউন্ডেশনের আয়োজনে প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মাধ্যমে সফল শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, মেডেল ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। চলতি বছর উক্ত প্রতিষ্ঠান থেকে মোট ১৬০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে, যার মধ্যে ৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের বিভাগীয় সম্পাদক (অনুশীলন) চন্দন কুমার বর্মণ। তিনি কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “তোমরা দেশের আগামী দিনের ভবিষ্যৎ। মা-বাবা, সমাজ ও দেশ…

Read More

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করেছেন দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। বহুদলীয় গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌত্ব রক্ষাকে মূল চেতনা হিসেবে ধারণ করে দলটি গঠিত হয়েছিল। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি পাঁচ দিনব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির অংশ হিসেবে ১ সেপ্টেম্বর সকাল ৬টায় বিএনপির…

Read More

ঝিনাইদহের কালীগঞ্জে মাদ্রাসাছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে সুমন হোসেন নামে দুই সন্তানের জনক এক যুবককে আটক করে গলায় জুতার মালা পরিয়ে গ্রাম ঘুরানোর ঘটনা ঘটেছে। সোমবার (৩১ আগস্ট) বিকেলে উপজেলার কাষ্টভাঙা ইউনিয়নের কুমারহাটি মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত সুমন হোসেন উপজেলার মথনপুর গ্রামের আলম হোসেনের ছেলে। স্থানীয়দের অভিযোগ, তিনি বেশ কিছুদিন ধরে মাদ্রাসার ছাত্রীদের যাতায়াতের পথে অশালীন অঙ্গভঙ্গি ও বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন। স্থানীয় সূত্র জানায়, সোমবার সকালে সুমন মাদ্রাসার সামনে গিয়ে ছাত্রীদের উত্ত্যক্ত করলে গ্রামবাসী তাকে আটক করে মাদ্রাসায় নিয়ে যায়। পরে তার বাবা, স্ত্রীসহ পরিবারের সদস্যদের সেখানে ডেকে আনা হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনার পর তাকে গলায়…

Read More

ঝিনাইদহের গোয়ালপাড়া বাজার এলাকায় পারিবারিক কলহ ও পূর্ববিরোধের জেরে আবু মুসা (৩৫) নামে এক কৃষককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে তার চাচাতো ভাই মামুন মোল্লার বিরুদ্ধে। হামলায় আবু মুসার একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাঠের কাজ শেষে বাড়ি ফিরে ছেলেকে খেলার মাঠ থেকে আনতে যাচ্ছিলেন আবু মুসা। পথে গোয়ালপাড়া বাজার এলাকায় তার চাচাতো ভাই মামুন মোল্লা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করেন। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত আবু মুসাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে…

Read More

ময়মনসিংহের ত্রিশালে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ চারজন আহত হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) সকালে ত্রিশাল-বালিপাড়া সড়কের বীররামপুর উজানপাড়া এলাকার ঠাকুরবাড়ী মোড় ও বালিপাড়া সড়ক এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে নান্দাইল থেকে ত্রিশালগামী একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। নিহতদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। একই সকালে বালিপাড়া সড়কে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাতনামা একটি দ্রুতগামী গাড়ির চাপায় মারিয়া বেগম (২৫) নামে এক…

Read More