Author: অধিকার ডিজিটাল ডেস্ক

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে ওঠা নানা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই অভিযোগ তদন্তে দুদকের উপ-পরিচালক মো. জাহিদ কালামের নেতৃত্বে চার সদস্যের একটি বিশেষ অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুদকের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। অভিযোগের তালিকায় থাকা অন্য কর্মকর্তারা হলেন— যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তৎকালীন সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জুবায়েদ হোসেন এবং উপসচিব মো. মাসুম আহমেদ। দুদক সূত্রে জানা গেছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদের বিরুদ্ধে অবৈধ সুবিধা ও ঘুষ গ্রহণ,…

Read More

সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগটিতে হাম ও এর তীব্র উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৪ জনে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম। মারা যাওয়া দুই শিশুর মধ্যে চার মাস ২০ দিন বয়সী আয়ান এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং হবিগঞ্জ সদরের এক বছর দুই মাস বয়সী ইব্রাহিম শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বর্তমানে সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে ৩৯৯ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।…

Read More

স্নাতক শেষ করে সনাতন সনদ হাতে পেলেও চাকুরির বাজারে গিয়ে “অভিজ্ঞতা ও দক্ষতার অভাবে” তরুণদের থমকে যাওয়া বাংলাদেশের উচ্চশিক্ষার অন্যতম পরিচিত দৃশ্যপট। লেবার ফোর্স সার্ভের প্রতিবেদন অনুযায়ী, দেশে স্নাতক পাস করা বেকারের সংখ্যা ৮ লাখ ৭৫ হাজার, যেখানে সনদধারীদের বেকারত্বের হার ১৩.৫৪ শতাংশ। তাত্ত্বিক শিক্ষা ও কর্মক্ষেত্রের চাহিদার এই দূরত্ব ঘোচাতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। তাত্ত্বিক শিক্ষাকে সরাসরি শিল্প-কারখানার বাস্তব চাহিদার সঙ্গে যুক্ত করতে সম্প্রতি নতুন ক্যাম্পাসে ‘রাউন্ডটেবিল অন ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন ইনিশিয়েটিভস’ শীর্ষক বিশেষ গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। দেশের শীর্ষস্থানীয় ৪২টি শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি ও শিক্ষাবিদদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই আয়োজন শেষে ৬টি স্বনামধন্য শিল্প ও সেবা…

Read More

ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি মহাসড়কের ওপর উল্টে যায়। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় বড় ধরনের কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সকালে ফরিদপুর থেকে ছেড়ে আসা ‘জে.আর পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ভাঙ্গা থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি সঙ্গে সঙ্গে মহাসড়কের পাশে থাকা পুকুরে গিয়ে পড়ে এবং ট্রাকটি রাস্তার ওপরেই উল্টে যায়। দুর্ঘটনার পর…

Read More

নেপালের ভোটেকোশি নদীতে সৃষ্ট ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ১২৭ জনে দাঁড়িয়েছে। ছয় দিন অতিবাহিত হওয়ার পরও এখনো নিখোঁজ রয়েছেন ৪ হাজার ৮৫৮ জন। বুধবার (২ সেপ্টেম্বর) দেশটির পুলিশ এক সর্বশেষ হালনাগাদ তথ্যে এ খবর নিশ্চিত করেছে। নেপাল পুলিশ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত বিভিন্ন জেলা এবং প্রতিবেশী ভারতের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুর্যোগের উৎপত্তিস্থল রাসুয়া থেকে ৪৫টি, নুয়াকোট থেকে ১৫৫টি, ধাদিং থেকে ৫৯টি, চিতওয়ান থেকে ৩৪৮টি, গোর্খা থেকে ৬৬টি, তানাহুন থেকে ৩৮টি, নাওয়ালপারাসি পূর্ব থেকে ২১৭টি, নাওয়ালপারাসি পশ্চিম থেকে ১৯০টি এবং ভারতের সীমানা থেকে ৯টি মরদেহ উদ্ধার করা হয়। সংগৃহীত মরদেহের মধ্যে…

Read More

ইরানের সীরিক শহরের একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যজুড়ে অবস্থিত একাধিক যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় সম্মিলিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পরিচালিত এই অভিযানের পর পুরো অঞ্চলজুড়ে নতুন করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তাদের এই হামলায় মার্কিন সামরিক বাহিনীর একটি মেরামত কেন্দ্র, প্রযুক্তিগত সরঞ্জামের গুদাম এবং নজরদারি বেলুন নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। এ ছাড়া ঘাঁটির জ্বালানি ট্যাংকে আগুন ধরে বেশ কয়েকজন মার্কিন সেনাসদস্য হতাহত হয়েছেন বলে আইআরজিসির তরফ থেকে দাবি করা হয়। তবে এসব ক্ষয়ক্ষতি বা হতাহতের দাবির সত্যতা স্বাধীন কোনো পক্ষ থেকে এখনো নিশ্চিত করা…

Read More

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম অভিযোগ করে বলেছেন, গত ১৭ বছরে বাংলাদেশের সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে। এই খাত থেকে হাজার হাজার কোটি টাকা অবৈধভাবে বিদেশে পাচার করা হয়েছে। যারা এ দুর্নীতির সঙ্গে সরাসরি জড়িত ছিল, তারা অপরাধ আড়াল করতে বিদেশ পালিয়ে গিয়ে সেই পাচার করা অর্থ ভোগ করছে, যার মাশুল আজ সাধারণ জনগণকে জ্বালানি সংকটের মাধ্যমে দিতে হচ্ছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্থানীয় বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শামা ওবায়েদ বলেন, গত আওয়ামী লীগ সরকারের আমলে তৈরি হওয়া এই গভীর জ্বালানি…

Read More

দক্ষ নেতৃত্ব গড়ে তোলা, মাদকমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা এবং র‍্যাগিংবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভর সভাপতিত্বে এবং সদস্য সচিব আবুল বাশারের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন, ইউট্যাব কুবির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহিন উদ্দিন এবং ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. হারুন। এছাড়া শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সহযোগী অধ্যাপক মো. হারুন বলেন, শ্রেণিকক্ষের বাইরেও মেধার…

Read More

রাঙামাটিতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়। সকালে রাঙামাটি ফায়ার সার্ভিস ঘাটে মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে দলীয় কার্যালয়ে দলীয় সংগীত পরিবেশনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন নেতাকর্মীরা। বিকেল সাড়ে ৪টার দিকে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট এলাকায় গিয়ে শেষ হয়। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পার্বত্য মন্ত্রী ও সংসদ সদস্য অ্যাডভোকেট…

Read More

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী ও নজরুল বর্ষ উপলক্ষে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান-কথাসাহিত্যিক রাবেয়া খাতুন কেন্দ্রীয় গ্রন্থাগারে ‘নজরুল কর্নার’ উদ্বোধন করা হয়েছে। শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের নজরুলের সাহিত্য, সংগীত, জীবনদর্শন ও সৃজনকর্ম নিয়ে আরও নিবিড় পাঠ, গবেষণা ও চর্চার সুযোগ করে দিতে এ কর্নার স্থাপন করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য নজরুলসংগীতশিল্পী ফেরদৌস আরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক রহমত আলী ও অধ্যাপক ওয়াহিদা মল্লিক জলি, ‘আশীর্বাদ চলচ্চিত্র’-এর প্রতিষ্ঠাতা হাবিবুর রহমান খান, লেফটেন্যান্ট জেনারেল (অব.) ড. চৌধুরী হাসান সারওয়ার্দী (বীর বিক্রম), স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা…

Read More