Author: অধিকার ডিজিটাল ডেস্ক

বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ। যথাযোগ্য শ্রদ্ধা, ভাবগাম্ভীর্য ও মর্যাদায় দিনটি পালনের লক্ষ্যে নড়াইল জেলা প্রশাসন ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাস্টের যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে নড়াইল সদর উপজেলার নূর মোহাম্মদ নগর (সাবেক মহিষখোলা)-এ বীরশ্রেষ্ঠের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, সশস্ত্র সালাম ও গার্ড অব অনার, কোরআনখানি, বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল এবং আলোচনা সভা। এছাড়া স্থানীয় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ১৯৩৬ সালের ৮ অক্টোবর নড়াইল সদর…

Read More

উৎসবমুখর পরিবেশ ও বিপুল মানুষের অংশগ্রহণে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটে উপজেলা পরিষদ চত্বর থেকে আনন্দ মিছিল ও বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়। ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি এম আজিজুল রহমানের সভাপতিত্বে র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম (স্বপন ফকির)। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুজ্জামান সুরুজ এবং টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান শাহীন। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে ধনবাড়ী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।…

Read More

পাকিস্তানের সঙ্গে তীব্র কূটনৈতিক উত্তেজনা ও ১৯৬০ সালের সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত থাকার প্রেক্ষাপটে লাদাখে সিন্ধু নদের ওপর একটি বাঁধ নির্মাণ করেছে ভারত। লাদাখের বৃহত্তম শহর লেহ-এর উপসাই এলাকায় এটি নির্মাণ করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে। এটি ওই অঞ্চলে সিন্ধু নদের ওপর নির্মিত প্রথম বাঁধ। প্রতিবেদন অনুযায়ী, বাঁধটি তৈরিতে কোনো সিমেন্ট ব্যবহার করা হয়নি; বরং এটি সম্পূর্ণ প্রাকৃতিক পাথরের বড় চাঁই (বোল্ডার) দিয়ে পরিবেশবান্ধব কৌশলে নির্মাণ করা হয়েছে। এই অবকাঠামোর কারণে সংশ্লিষ্ট এলাকায় সিন্ধু নদের পানির স্তর প্রায় ১০ ফুট বৃদ্ধি পেয়েছে এবং এতে প্রায় ৪ কোটি লিটার পানি সংরক্ষণ করা সম্ভব হচ্ছে। নির্মিত এই…

Read More

সোনারগাঁও ইউনিভার্সিটির শিক্ষার্থীদের নবীন বরণ এবং অ্যালামনাইদের সম্মাননা প্রদানের লক্ষ্যে ‘ওরিয়েন্টেশন ও প্রাক্তন কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬’ অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সোনারগাঁও ইউনিভার্সিটির নবীন শিক্ষার্থীদের ইউনিভার্সিটি জীবনের নতুন অধ্যায়ের সঙ্গে পরিচিত করিয়ে দেওয়ার পাশাপাশি, সোনারগাঁও ইউনিভার্সিটির অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কৃতিত্ব অর্জনকারীর মধ্য থেকে ২৭ জন অ্যালামনাইকে সম্মাননা প্রদান করা হয়।   সোনারগাঁও ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আবদুল আজিজের সভাপতিতত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. জামাল…

Read More

শিক্ষার্থীদের যাতায়াত আরও নিরাপদ, আরামদায়ক ও সময়সাশ্রয়ী করার লক্ষ্যে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) ১৮টি নতুন এসি বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় ইউআইইউ ক্যাম্পাসে এক উৎসবমুখর অনুষ্ঠানের মাধ্যমে এই পরিবহনসেবার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের যৌথ সাধারণ সম্পাদক মইনুদ্দীন হাসান রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউর উপাচার্য (ভাইস চ্যান্সেলর) প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া। শিক্ষার্থীদের নির্ধারিত সময়ে ক্যাম্পাসে পৌঁছানো নিশ্চিত করতে ঢাকা শহরের গুরুত্বপূর্ণ ৬টি রুটে…

Read More

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতে হাতকড়া, মাথায় হেলমেট এবং গায়ে বুলেটপ্রুফ ভেস্ট পরানো থেকে অব্যাহতি চেয়েছেন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, “মনে হয় আমি সবার টার্গেট। আমি ট্রাইব্যুনালের কাছে সুবিচার চাই।” বুধবার (২ সেপ্টেম্বর) ট্রাইব্যুনাল-১ এর সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্যগ্রহণ শেষে কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি এই আবেদন জানান। এ দিন তাঁর বিরুদ্ধে দশম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন আব্বাস মল্লিক। জবানবন্দিতে তিনি নিজের ভাই আলকাছ মল্লিককে গুম ও হত্যার জন্য জিয়াউল আহসানকে দায়ী করে তাঁর সর্বোচ্চ শাস্তির দাবি জানান।…

Read More

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশালকে বিশ্বের আধুনিক ও মানসম্পন্ন শহরের আদলে গড়ে তুলতে ‘ত্রিশাল নজরুল সিটি’ মেগা প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের (Feasibility Study) কাজ পুরোদমে শুরু হয়েছে। মে মাসে পাওয়া বিশেষ প্রশাসনিক নির্দেশনার পর বর্তমানে মাঠপর্যায়ে বিভিন্ন সমীক্ষা চালানো হচ্ছে। এই প্রকল্পের মূল লক্ষ্য কবি নজরুলের স্মৃতিধন্য স্থানগুলো সংরক্ষণ করার পাশাপাশি ত্রিশালকে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান পরিবেশবান্ধব ও সাংস্কৃতিক পর্যটন নগরী হিসেবে রূপান্তর করা। প্রকল্পটি বাস্তবায়নে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED), নগর উন্নয়ন অধিদপ্তর (UDD) এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) যৌথভাবে কাজ করছে। প্রকল্পের অংশ হিসেবে কবির স্মৃতিধন্য কাজীর শিমলা ও…

Read More

পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে অসাধারণ পারফরম্যান্সের সুবাদে আইসিসির সবশেষ হালনাগাদকৃত বোলিং র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন ইংল্যান্ডের পেসার অলি রবিনসন। বুধবার (২ সেপ্টেম্বর) প্রকাশিত র‍্যাঙ্কিং অনুযায়ী, ছয় ধাপ এগিয়ে বোলারদের তালিকায় ঠিক পাঁচ নম্বরে উঠে এসেছেন এই ডানহাতি পেসার। ২০২৩ সালের জুলাইয়ের পর এবারই প্রথম টেস্ট বোলারদের শীর্ষ পাঁচে স্থান ফিরে পেলেন তিনি। পাকিস্তানের বিপক্ষে টানা দুই টেস্টেই ম্যাচসেরা নির্বাচিত হন রবিনসন। সবশেষ লর্ডস টেস্টে ৮ উইকেট নিয়ে এক ম্যাচ বাকি থাকতেই ইংল্যান্ডের সিরিজ জয় নিশ্চিত করতে তিনি ভূমিকা রাখেন। এর আগের প্রথম টেস্টেও সমান ৮ উইকেট পেয়েছিলেন এই পেসার। এদিকে টেস্ট বোলারদের শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার…

Read More

ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনের ক্যান্টিনে এক নারীকে চলন্ত অবস্থায় ধর্ষণের অভিযোগ ওঠার ঘটনায় দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। তাঁদের সবাইকে পাকশী রেলওয়ে পুলিশ লাইন্সে সংযুক্ত করার আদেশ জারি করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দীন। মামলার এজাহার অনুযায়ী, গত ৩০ আগস্ট ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে ৪৪ বছর বয়সী এক নারীকে নিয়ে আবু বক্কর সিদ্দিকসহ কয়েকজন সংঘবদ্ধভাবে নির্যাতন ও ধর্ষণ করেন বলে অভিযোগ উঠে। ওই সময় ভুক্তভোগীর চিৎকারে ট্রেনের অন্য যাত্রীরা এগিয়ে এসে মূল অভিযুক্ত আবু বক্কর সিদ্দিককে হাতেনাতে আটক…

Read More

ময়মনসিংহের ত্রিশালে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন সিএনজি চালকেরা। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে প্রায় আধা ঘণ্টা কাকচর রোডের মাথায় গাড়ি থামিয়ে মহাসড়ক অবরোধ করেন তারা। অবরোধের ফলে মহাসড়কের পূর্বপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা। সিএনজি চালকদের অভিযোগ, স্টেশনগুলোতে পর্যাপ্ত গ্যাস পাওয়া যাচ্ছে না। নামমাত্র গ্যাস সরবরাহের কারণে এক-দুইবার চাপ দেওয়ার পরই গ্যাস শেষ হয়ে যায়। অথচ গ্যাস নিতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তাদের। ত্রিশাল থানার এসআই তালেব জানান, কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ ছিল। তিনি ও ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) সাইফুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি…

Read More