Author: নিজস্ব প্রতিবেদক

উদীয়মান তরুণ গণমাধ্যমকর্মীদের কল্যাণে কাজ করা ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটি (ওয়াইজেসি) ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে সাংবাদিকতা’ শীর্ষক আলোচনা সভা আয়োজন করেছে। এতে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমের প্রতিদিনের চ্যালেঞ্জ এবং সাংবাদিকতায় নানা অভিজ্ঞতার কথা উঠে আসে। রোববার রাজধানীর একটি অভিজাত হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণমাধ্যম ব্যক্তিত্ব ও উপস্থাপক হাবিবুর রহমান পলাশ, বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রিয়াজুর রহমান রিয়াজ এবং ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাহিদ হাসনা। ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটির দফতর সম্পাদক ওমর…

Read More

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যার খবর নিশ্চিত হওয়ার পর পাকিস্তানজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সহিংসতায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন। খবর এক্সপ্রেস ট্রিবিউনের। করাচিতে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটের সামনে সংঘর্ষে ১০ জন নিহত হন। বিক্ষোভকারীরা সেখানে জড়ো হয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী স্লোগান দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস ও ফাঁকা গুলি ছোড়ে। একটি যানবাহনে আগুন দেওয়া হয় এবং পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া চলে। হাসপাতাল সূত্র জানায়, সংঘর্ষে ৯৬ জন আহত হয়েছেন। উত্তরের শহর স্কারদুতে সহিংসতায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে বলে একাধিক সূত্র জানিয়েছে। সেখানে জাতিসংঘের একটি কার্যালয়ে আগুন দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। রাজধানী ইসলামাবাদেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে।…

Read More

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান সর্বোচ্চ চার সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। ট্রাম্প জানান, অভিযানটি শুরু থেকেই চার সপ্তাহের একটি প্রক্রিয়া হিসেবে পরিকল্পিত ছিল। তার ভাষায়, ইরান একটি বড় ও শক্তিশালী দেশ হওয়ায় এই অভিযান সম্পন্ন করতে চার সপ্তাহ বা তার কাছাকাছি সময় লাগতে পারে। তবে পরিস্থিতির ওপর নির্ভর করে এর আগেই অভিযান শেষ হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে তিনি উল্লেখ করেন। সাক্ষাৎকারে ভবিষ্যতে ইরানের সঙ্গে আলোচনার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, আলোচনার দরজা এখনো খোলা রয়েছে, তবে কবে সে…

Read More

মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা দীর্ঘায়িত হওয়ার আশঙ্কায় সোমবার বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বেড়েছে, একই সঙ্গে বড় ধরনের পতন দেখা গেছে শেয়ারবাজারে। বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদ থেকে সরে গিয়ে তুলনামূলক নিরাপদ বিনিয়োগ হিসেবে মার্কিন ডলার ও স্বর্ণের দিকে ঝুঁকছেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ পরিস্থিতির প্রভাবে ব্রেন্ট ক্রুডের দাম ৪ দশমিক ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৬ দশমিক ০৭ ডলারে দাঁড়িয়েছে। একপর্যায়ে এই দাম ৮২ ডলার ছাড়িয়ে যায়। একই সময়ে মার্কিন ক্রুডের দাম ৩ দশমিক ৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৬৯ দশমিক ৫৯ ডলারে পৌঁছেছে। নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের দামও প্রায় ১ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৫ হাজার ৩২৭ ডলারে উঠেছে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক…

Read More

ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নতুন প্রধান হিসেবে সাবেক প্রতিরক্ষামন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী আহমদ ভাহিদিকে নিয়োগ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। রোববার (১ মার্চ) রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে ইরান ইন্টারন্যাশনাল এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক এক হামলায় আইআরজিসির একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তার নিহত হওয়ার পর জরুরি ভিত্তিতে এই নিয়োগ দেওয়া হয়েছে। নিহতদের মধ্যে বাহিনীর সদ্য সাবেক প্রধান মোহাম্মদ পাকপুরও রয়েছেন বলে জানানো হয়েছে। আহমদ ভাহিদি এর আগে ইরানের প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। ২০২২ সালে দেশব্যাপী সরকারবিরোধী বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর প্রাণঘাতী শক্তি ব্যবহারের অভিযোগে তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে। নতুন দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তিনি আইআরজিসির নেতৃত্বে…

Read More

পাকিস্তানের বন্দরনগরী করাচিতে মার্কিন দূতাবাসের কাছে সহিংস দাঙ্গায় অন্তত ৯ জন নিহত এবং আরও ১৮ জন আহত হয়েছেন। রোববার (১ মার্চ) ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ চলাকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর প্রকাশ করেছে জিও নিউজ। প্রতিবেদন অনুযায়ী, বিক্ষোভকারীরা করাচির এম টি খান রোডে অবস্থিত মার্কিন কনস্যুলেটের বাইরে জড়ো হয়ে পাথর নিক্ষেপ করে এবং দূতাবাস প্রাঙ্গনে প্রবেশের চেষ্টা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অভিযান শুরু করলে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে। উদ্ধারকারী কর্মকর্তারা জানান, সংঘর্ষে আহত অন্তত ১৮ জনকে নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। পরিস্থিতি আরও অবনতি…

Read More

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই, কাতারের দোহা ও ইসরায়েলের তেল আবিবে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রোববার (১ মার্চ) সকালে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দুবাইয়ে বিস্ফোরণের কয়েকটি বিকট শব্দ শোনা গেছে। দোহার বাসিন্দারাও বলেছেন, এ শহরে কমপক্ষে ১১টি বিস্ফোরণ ঘটেছে। এর আগে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরানের হামলায় দেশটিতে আরও আটজন আহত হয়েছেন। মন্ত্রণালয় জানায়, হামলা শুরুর পর থেকে কাতারে আহত মানুষের সংখ্যা বেড়ে ১৬ এ দাঁড়িয়েছে। দেশটির বিভিন্ন এলাকায় সীমিত আকারে কিছু ক্ষয়ক্ষতিও হয়েছে। এদিকে আজ সকাল ৬টার কিছু পর ইসরায়েলের বিভিন্ন স্থানে বারবার বিমান হামলার আশঙ্কায় সতর্ক সংকেত বাজতে শোনা গেছে। নাগরিকদের আসন্ন হামলা নিয়ে…

Read More

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। রোববার (১ মার্চ) মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শহিদুজ্জামান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, শারীরিক অসুস্থতা অনুভব করার পর চিকিৎসকদের পরামর্শে আমীর খসরু মাহমুদ চৌধুরীকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক পরীক্ষায় নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে বলে জানানো হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে বিজয়ী হন আমীর খসরু মাহমুদ চৌধুরী। নবগঠিত সরকারে তাকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। দেশের অর্থনীতি পুনরুদ্ধার ও…

Read More

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুকে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছেন দেশটির নির্বাসিত সাবেক যুবরাজ রেজা শাহ পাহলভী। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক নিবন্ধে তিনি এই ঘটনাকে ইরানের জনগণের জন্য ‘স্বাধীনতার সুযোগ’ হিসেবে অভিহিত করেছেন। নিবন্ধের শুরুতেই পাহলভী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান। তিনি উল্লেখ করেন, ট্রাম্প সম্প্রতি ইরানিদের উদ্দেশে বলেছিলেন, ‘তোমাদের স্বাধীনতার সময় এসে গেছে।’ পাহলভীর মতে, এই বক্তব্য ইরানিদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। সাবেক এই যুবরাজ লেখেন, গত প্রায় পাঁচ দশক ধরে ইসলামি প্রজাতন্ত্র প্রতিবেশী দেশগুলোর সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করেছে এবং মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে সংঘাত উসকে দিয়েছে। একই সঙ্গে পারমাণবিক অস্ত্র ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির…

Read More

হঠাৎ যুদ্ধ পরিস্থিতি এবং সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আকাশপথ বন্ধের খবরে ইস্তাম্বুল বিমানবন্দরে চরম আতঙ্কের মধ্যে সময় পার করেছেন ঢালিউড চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ইস্তানবুল থেকে তার দুবাই যাওয়ার কথা থাকলেও শেষমেশ তাকে বাধ্য হয়ে ঢাকার ফ্লাইট ধরতে হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১১টা ৪৪ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি ও আবেগঘন পোস্টের মাধ্যমে নিজের এই ভীতিকর অভিজ্ঞতার কথা জানিয়েছেন অভিনেত্রী। ফেসবুকে শেয়ার করা ছবিতে দেখা যায়, নুসরাত ফারিয়া বিমানবন্দরের একটি লাউঞ্জে বসে আছেন। তার সামনের টেবিলে রাখা পাসপোর্ট, বোর্ডিং পাস ও পানির বোতল এবং পেছনের টিভির স্ক্রিনগুলোতে আন্তর্জাতিক সংবাদ চলছে। ক্যাপশনে ফারিয়া লেখেন, “আজকের দিনটা যেন দুঃস্বপ্নের মতো ছিল।…

Read More