Author: অধিকার ডিজিটাল ডেস্ক
চলতি বছরের প্রথম আট মাসে নিখোঁজ হওয়ার পর ৩৬ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সময়ে হত্যা, ধর্ষণের পর হত্যা, শারীরিক ও পারিবারিক নির্যাতনসহ বিভিন্ন ঘটনায় প্রাণ গেছে ১৫৫ শিশুর। অন্যদিকে, বছরের প্রথম সাত মাসে নিখোঁজ হওয়া ১৫ হাজার ৭১৭ শিশুর মধ্যে এখনো নিখোঁজ রয়েছে দুই হাজার ৩৮ জন। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) এবং পুলিশ সদর দপ্তরের তথ্য বিশ্লেষণে শিশুদের নিরাপত্তার এমন উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। আসকের হিসাবে, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত বিভিন্ন ঘটনায় ১৫৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে শারীরিক নির্যাতনে ৬৮, পারিবারিক পরিসরে নির্যাতনে ৪৯, ধর্ষণের পর ২৬ এবং ধর্ষণচেষ্টার পর চার শিশুকে হত্যা করা…
কুমিল্লার কোটবাড়ি থেকে নিখোঁজ কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতীমের মরদেহ উদ্ধারের সময় তার শরীরে একটি শেয়াল কামড়াচ্ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী মো. আরিফুল ইসলাম। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কুমিল্লার কোটবাড়ি এলাকার পশ্চিম সানন্দার একটি জঙ্গল থেকে অপ্রতীমের মরদেহ উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শী আরিফুল ইসলামের দাবি, মরদেহ উদ্ধারের সময় তিনি অপ্রতীমের শরীরে শেয়ালের কামড় দেখতে পান। আরিফুল ইসলাম বলেন, ‘আমরা সকাল থেকেই অপ্রতীমকে খুঁজছিলাম। দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় এক ব্যক্তির কাছে জঙ্গলের মধ্যে একটি শিশু পড়ে থাকার খবর পাই। তখন আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি, অপ্রতীম পড়ে আছে এবং তাকে একটি শেয়াল কামড়াচ্ছিল।’ এদিকে…
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র (ইউআইইউ) এরিয়াল রোবোটিক্স টিম (ইউএআরটি) মার্কিন যুক্তরাষ্ট্রের ওকলাহোমাতে অনুষ্ঠিত স্টুডেন্ট আনম্যানড এরিয়াল সিস্টেমস (এসইউএএস) ২০২৬ প্রতিযোগিতায় বিশ্বে চতুর্থ স্থান অর্জন করেছে। আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় প্রথমবার অংশ নিয়েই ইউআইইউ’র ইউএআরটির এ অসাধারণ অর্জন বাংলাদেশের জন্য একটি গৌরবময় ও ঐতিহাসিক মাইলফলক। প্রতিযোগিতাটির চূড়ান্ত পর্ব গত ১৪-১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যের টালসায় অবস্থিত স্কাইওয়ে রেঞ্জে অনুষ্ঠিত হয়। চার দিনব্যাপী এ প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সেরা দলগুলো অংশগ্রহণ করে। প্রতিকূল আবহাওয়া, উচ্চ বাতাসের গতি ও তাপমাত্রাজনিত চ্যালেঞ্জ মোকাবিলা করে নিজেদের উদ্ভাবনী প্রযুক্তি, প্রকৌশল দক্ষতা ও পরিচালন সক্ষমতার সফল প্রয়োগের মাধ্যমে ইউআইইউ’র ইউএআরটি বিশ্বে…
বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে স্বাস্থ্যসেবা সহযোগিতা এবং মেডিকেল ট্যুরিজমের সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে বাংলাদেশে শুরু হয়েছে ‘মালয়েশিয়া হেলথকেয়ার উইক ২০২৬’। মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিল (MHTC) পাঁচটি শীর্ষস্থানীয় মালয়েশিয়ান স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সহযোগিতায় এবং বাংলাদেশের অংশীদার Irving Aviation Limited-এর সহায়তায় এ কর্মসূচি আয়োজন করছে। গত ১৬ সেপ্টেম্বর ঢাকার রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে ‘Discover Malaysia Healthcare Corporate Networking Dinner’ আয়োজনের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। এতে মালয়েশিয়ান হাইকমিশন, MHTC, মালয়েশিয়ার বিভিন্ন হাসপাতাল, চিকিৎসক ও স্বাস্থ্যসেবা পেশাজীবী, করপোরেট নেতা এবং সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স হাজওয়ান হাসনল বাংলাদেশ ও মালয়েশিয়ার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের কথা তুলে…
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তাদের ৬ দফা কর্মসূচি এখন ৮ দফায় পরিণত হয়েছে। জনগণের প্রয়োজন অনুযায়ী দাবি আরও বাড়তে পারে। আবার প্রয়োজন হলে সব দফা বিলুপ্ত করে এক দফা ঘোষণারও প্রয়োজন হতে পারে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-রংপুর লংমার্চের অংশ হিসেবে টাঙ্গাইলের নগর জলফৈ বাইপাসে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তাঁর বক্তব্যের এই অংশটি একাধিক সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়েছে। শফিকুর রহমান বলেন, “আজকের লংমার্চ আপনাদের দিকে। আগামীর লংমার্চ এখান থেকে ঢাকার দিকে। প্রস্তুত থাকবেন, ইনশাআল্লাহ।” তিনি আরও বলেন, “কেন আপনারা জুলাই সনদ বাস্তবায়ন করলেন না?” তাঁর অভিযোগ, অনির্বাচিত…
গোপালগঞ্জের কোটালীপাড়ার মুশুরিয়া পদ্মবিলে ঘুরতে গিয়ে মাঝিদের সঙ্গে কথাকাটাকাটির জেরে সুব্রত বিশ্বাস (২৫) নামে এক পর্যটক আহত হয়েছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার মুশুরিয়া পদ্মবিলের জহরেরকান্দি জয়ধরবাড়ি ঘাটে এ ঘটনা ঘটে। আহত সুব্রত বিশ্বাস বরিশালের উজিরপুর উপজেলার সাতলা গ্রামের সুনীল বিশ্বাসের ছেলে। সুব্রতের সঙ্গে থাকা পর্যটক সত্যজিত বিশ্বাস জানান, শুক্রবার বিকেলে তারা মুশুরিয়া পদ্মবিলের জহরেরকান্দি জয়ধরবাড়ি ঘাটে ঘুরতে যান। সেখানে ঘাটের মাঝিদের সঙ্গে তাদের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে মাঝিরা তাদের মোটরসাইকেলের তেলের লাইন ও পিকআপের তার ছিঁড়ে দেন বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনার প্রতিবাদ করলে ফের কথাকাটাকাটি হয়। পরে কয়েকজন মাঝি সুব্রতকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। এতে…
রাজধানীর র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে আগামীকাল রোববার (২০ সেপ্টেম্বর) ৮০ বিজয়ীকে পুরস্কৃত করবে দেশের বৈদ্যুতিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান এমইপি গ্রুপ। “MEP Accessories Super Offer, 2026 Grand Achiever Celebration” শীর্ষক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে মোট ৭৮টি মোটরসাইকেল ও দুটি ফ্রিজ তুলে দেওয়া হবে। লাইটিংস, সুইচ-সকেট, সার্কিট ব্রেকার, ফ্যান ও কেবলস উৎপাদনকারী এমইপি গ্রুপ দীর্ঘদিন ধরে দেশের বৈদ্যুতিক পণ্যের বাজারে কার্যক্রম পরিচালনা করছে। গুণগত মান, নিরাপত্তা ও গ্রাহকের আস্থাকে গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠানটি নতুন পণ্য, উন্নত প্রযুক্তি ও বিস্তৃত বিপণন নেটওয়ার্কের মাধ্যমে ব্যবসা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই আয়োজন শুধু পুরস্কার বিতরণে সীমাবদ্ধ নয়; খুচরা বিক্রেতা, পরিবেশক, ব্যবসায়িক অংশীদার…
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন দক্ষিণমোড় এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। অপ্রতিম কুমিল্লার একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হয় অপ্রতিম। পরিবার সূত্রে জানা যায়, বন্ধুদের সঙ্গে ছবি তোলার জন্য সে মায়ের আইফোন নিয়ে বাসা থেকে বের হয়েছিল। এরপর আর বাসায় ফেরেনি। স্থানীয় আব্দুল কাদের জিলানী নামের এক ব্যক্তি কাজ করতে গিয়ে প্রথমে ঘটনাস্থলে মরদেহটি দেখতে পান। পরে বিষয়টি স্থানীয়দের জানালে সেখানে…
জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে অভিনেতা সাইদুর রহমান পাভেল বাদ পড়ছেন—এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সম্প্রতি তার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর নাটকের নতুন মৌসুমের অভিনয়শিল্পীদের তালিকায় তার নাম না থাকায় বিষয়টি নিয়ে দর্শক ও নেটিজেনদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। গত ১৭ সেপ্টেম্বর ধারাবাহিকটির পরিচালক কাজল আরেফিন অমি তার ফেসবুক পেজে নাটকের অভিনয়শিল্পীদের একটি তালিকা প্রকাশ করেন। তালিকায় নিয়মিত অভিনয়শিল্পীদের নাম থাকলেও সেখানে পাভেলের নাম দেখা যায়নি। এরপর থেকেই প্রশ্ন উঠেছে, জনপ্রিয় এই ধারাবাহিকের নতুন মৌসুমে কি তাহলে থাকছেন না তিনি? এর আগে পাভেলের একটি বিতর্কিত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে নেটিজেনদের মধ্যে সমালোচনা দেখা…
জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে অভিনেতা সাইদুর রহমান পাভেল বাদ পড়ছেন—এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সম্প্রতি তার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর নাটকের নতুন মৌসুমের অভিনয়শিল্পীদের তালিকায় তার নাম না থাকায় বিষয়টি নিয়ে দর্শক ও নেটিজেনদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। গত ১৭ সেপ্টেম্বর ধারাবাহিকটির পরিচালক কাজল আরেফিন অমি তার ফেসবুক পেজে নাটকের অভিনয়শিল্পীদের একটি তালিকা প্রকাশ করেন। তালিকায় নিয়মিত অভিনয়শিল্পীদের নাম থাকলেও সেখানে পাভেলের নাম দেখা যায়নি। এরপর থেকেই প্রশ্ন উঠেছে, জনপ্রিয় এই ধারাবাহিকের নতুন মৌসুমে কি তাহলে থাকছেন না তিনি? এর আগে পাভেলের একটি বিতর্কিত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে নেটিজেনদের মধ্যে সমালোচনা দেখা…
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত
