Author: অধিকার ডিজিটাল ডেস্ক
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ছয়জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরে বিভাগটিতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১১ জনে। তবে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। শনিবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, এর আগের ২৪ ঘণ্টায় বিভাগে চারজন ডেঙ্গুরোগী শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা ছিল ৩০৫ জন। একদিনের ব্যবধানে নতুন করে আরও ছয়জন শনাক্ত হওয়ায় এ সংখ্যা বেড়ে ৩১১ জনে দাঁড়িয়েছে। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ২০ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট এম…
সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্স ও ঐতিহ্যবাহী পিতলের ডেগে জমা হওয়া অর্থ গণনা শুরু হয়েছে। মাজারের প্রায় সাড়ে ৭০০ বছরের ইতিহাসে এ নিয়ে চতুর্থবার প্রকাশ্যে দানের অর্থ গণনা করা হচ্ছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে মাজারের দানবাক্সের অর্থ গণনা শুরু হয়। মাজারের আয়-ব্যয় ব্যবস্থাপনা নির্ধারণে গঠিত কমিটির ব্যবস্থাপনায় এ গণনা চলছে। এতে মাদরাসাশিক্ষার্থী, মাজার কমিটির সদস্য এবং জেলা প্রশাসনের কর্মচারীরা অংশ নিয়েছেন। চতুর্থবারের মতো অর্থ গণনা শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন কমিটির সদস্য ও সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। এর আগে গত ১৫ আগস্ট সর্বশেষ দানবাক্স খোলা হয়েছিল। সেদিন গণনা শেষে ৭০ লাখ ৮৮…
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের প্রতিবাদে ঢাকার আশুলিয়ায় ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় যুবলীগের নেতাকর্মীরা। মিছিল চলাকালে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণের অভিযোগ ওঠে। পরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম। এর আগে দুপুরে জুমার নামাজের পর বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের নরসিংহপুর এলাকা থেকে সরকার মার্কেট পর্যন্ত মিছিলটি অনুষ্ঠিত হয়। স্থানীয় সূত্র ও মিছিলের ভিডিও অনুযায়ী, আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ কবির হোসেন সরকারের সৌজন্যে নেতাকর্মীরা এতে অংশ নেন। মিছিল থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে ‘অবৈধ’ আখ্যা দিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। মিছিলটি নরসিংহপুর থেকে সরকার মার্কেটের দিকে যাওয়ার…
মাগুরার শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জনকে আটক করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে দোকানমালিক সাদ্দাম হোসেন ও জুয়ার আসরের মূলহোতা মোকাদ্দেস পালিয়ে যান। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার আমলসার গ্রামের একটি দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া। পুলিশ জানায়, আমলসার গ্রামের ওই দোকানে দীর্ঘদিন ধরে জুয়ার আসর বসানোর অভিযোগ ছিল। এ সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে দোকানমালিক সাদ্দাম হোসেন ও জুয়ার আসরের মূলহোতা মোকাদ্দেস ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ সময় পুলিশ সেখান থেকে ১১ জনকে…
পাবনা সদর উপজেলায় ১০ বছর বয়সী শিশু কামরুন্নাহার কলিকে ধর্ষণ ও হত্যার ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। এ ঘটনায় প্রধান দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী প্রধান আসামির বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের পর শত শত মানুষ দোগাছি ইউনিয়নে মামলার প্রধান আসামি মোস্তফা কামালের (৫৫) বাড়িতে হামলা চালান। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বিক্ষুব্ধ জনতা বাড়ির সীমানাপ্রাচীর, দরজা ও জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে ঘরের আসবাবপত্র তছনছ করা হয় এবং বিভিন্ন সামগ্রী খুলে নিয়ে যাওয়া হয়। কয়েক ঘণ্টার হামলায় বাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। হামলার আশঙ্কায় আগের দিন থেকেই…
‘আজকে আমাদের দ্বিতীয় দফার লংমার্চ। ইতোমধ্যে অনেকের মাথা গরম হয়ে গেছে। মাথা গরম করবেন না, জনগণের গণদাবি মেনে নিন।’—রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশে এ কথা বলেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৭টায় মানিক মিয়া এভিনিউয়ে লংমার্চের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান এসব কথা বলেন। পরে সকাল ৮টার দিকে রংপুরের উদ্দেশে লংমার্চের গাড়িবহর যাত্রা শুরু করে। গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, দুর্নীতি-চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ…
‘উনি তো যে জেলায় যান, সে জেলায়ই কালেমা পড়ে বিয়ে করেন’—রাজশাহী নগরের চন্দ্রিমা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলমের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন আন্নি আক্তার নামে এক নারী। নিজেকে মাহবুব আলমের ষষ্ঠ স্ত্রী দাবি করে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) নগরের নাদের হাজির মোড়সংলগ্ন একটি ফ্ল্যাট থেকে ফায়ার সার্ভিসের সহায়তায় সাবেক ওসি মাহবুব আলম ও এক নারীকে উদ্ধারের পর সাংবাদিকদের কাছে এসব অভিযোগ করেন আন্নি। এ ঘটনায় তিনি চন্দ্রিমা থানায় লিখিত অভিযোগ করার কথা জানিয়েছেন। নওগাঁর বাসিন্দা নারী উদ্যোক্তা ও কনটেন্ট নির্মাতা আন্নি আক্তারের দাবি, চলতি বছরের শুরুর দিকে মাহবুব আলম তাকে বিয়ে…
আট দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের সমাবেশ শেষে রংপুরের উদ্দেশে লংমার্চ শুরু করেছে ১১ দলীয় ঐক্য। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে সমাবেশ শেষে লংমার্চের গাড়িবহর রংপুরের উদ্দেশে যাত্রা করে। এর আগে সকাল ৭টার দিকে মানিক মিয়া এভিনিউয়ে উদ্বোধনী সমাবেশ শুরু হয়। সমাবেশে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য দেন। কর্মসূচিতে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, দুর্নীতি-চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। সমাবেশে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, ‘আট দফা দাবিতে আমাদের লংমার্চ। সরকার যদি…
আগামী বছরের ৬ জুনের আগে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শেষ করার বিষয়ে একমত হয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিরা। এইচএসসি পরীক্ষার আগে নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় সমন্বয় ও প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। এর আগে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসে নির্বাচন কমিশন। এতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সভাপতিত্ব করেন। ইসি সানাউল্লাহ বলেন, বৈঠকে অংশ নেওয়া সবাই আগামী বছরের ৬ জুনের আগে…
দোষী প্রমাণিত হলে বিদেশে আরাম-আয়েশে জীবনযাপনের পরিবর্তে দেশে ১০ বছরের কারাদণ্ড ভোগ করাকেই বেছে নেবেন বলে জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি এ কথা বলেন। ভিডিওবার্তায় আসিফ মাহমুদ বলেন, ‘কেউ যদি আমাকে বলে, ১০ বছর জেল খাটবে, নাকি আরামে দেশের বাইরে গিয়ে জীবন কাটাবে—আমি নির্দ্বিধায় ১০ বছর জেল খাটাকেই বেছে নেব।’ দেশ থেকে অর্থ পাচারের অভিযোগের প্রসঙ্গে তিনি বলেন, চার দেশে ১১ হাজার কোটি টাকা পাচারের যে কথা বলা হচ্ছে, এর মধ্যে তার এক টাকাও দেশের বাইরে পাওয়া গেলে তিনি…
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত
