Author: অধিকার ডিজিটাল ডেস্ক
দোষী প্রমাণিত হলে বিদেশে আরাম-আয়েশে জীবনযাপনের পরিবর্তে দেশে ১০ বছরের কারাদণ্ড ভোগ করাকেই বেছে নেবেন বলে জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি এ কথা বলেন। ভিডিওবার্তায় আসিফ মাহমুদ বলেন, ‘কেউ যদি আমাকে বলে, ১০ বছর জেল খাটবে, নাকি আরামে দেশের বাইরে গিয়ে জীবন কাটাবে—আমি নির্দ্বিধায় ১০ বছর জেল খাটাকেই বেছে নেব।’ দেশ থেকে অর্থ পাচারের অভিযোগের প্রসঙ্গে তিনি বলেন, চার দেশে ১১ হাজার কোটি টাকা পাচারের যে কথা বলা হচ্ছে, এর মধ্যে তার এক টাকাও দেশের বাইরে পাওয়া গেলে তিনি…
রাষ্ট্র মালিকানাধীন শরিয়াহভিত্তিক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির সাবসিডিয়ারি প্রতিষ্ঠান ‘এক্সিম ইসলামী ইনভেস্টমেন্ট লিমিটেড (ইআইআইএল)’-এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী, এফসিএ। একই সঙ্গে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদারকে ইআইআইএলের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ইআইআইএলের পরিচালনা পর্ষদের ৭৮তম সভায় এসব নিয়োগ দেওয়া হয়। সভায় নবনিযুক্ত চেয়ারম্যান মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী, এফসিএ সভাপতিত্ব করেন। এ সময় ইআইআইএলের পরিচালনা পর্ষদের স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ শিব্বির হোসাইন, এফসিএ এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনজুরুল আলম উপস্থিত ছিলেন। নতুন চেয়ারম্যান ও পরিচালক দায়িত্ব গ্রহণের মাধ্যমে ইআইআইএলের পরিচালনা পর্ষদে ব্যাংকের…
এশিয়ান গেমসের ফুটবল ইভেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচেও বড় হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ওসাকার নাগাই স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ গোলে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এশিয়ান র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৮৮ ধাপ এগিয়ে থাকা দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শুরুতে প্রতিরোধ গড়লেও শেষ পর্যন্ত বড় ব্যবধানে হারতে হয়েছে বাংলাদেশকে। এবারের এশিয়ান গেমসে বাংলাদেশের শুরুটাই হয়েছিল হতাশাজনক। প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার বিপক্ষে ১০-০ গোলে হেরেছিল বাংলাদেশ। ফলে টানা দুই ম্যাচে প্রতিপক্ষের জালে কোনো গোল করতে না পেরে মোট ১৬ গোল হজম করেছে দলটি। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচের মতো তারুণ্যনির্ভর একাদশ সাজাননি বাংলাদেশ কোচ পিটার বাটলার। শুরু থেকেই রুপনা চাকমা,…
কুমিল্লার চান্দিনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাজী মনিরুল ইসলাম নামে জামায়াতে ইসলামীর এক নেতার মৃত্যু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডেঙ্গু পজিটিভ হওয়ার পাশাপাশি হৃদ্রোগেও আক্রান্ত হয়েছিলেন হাজী মনিরুল ইসলাম। তিনি চান্দিনা পৌর এলাকার বিশ্বাস গ্রামের বাসিন্দা ছিলেন। হাজী মনিরুল ইসলাম ২০০২ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামী চান্দিনা পৌরসভার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি চান্দিনা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি হিসেবে দায়িত্বে ছিলেন। পেশাগত জীবনে তিনি বাংলাদেশ নৌবাহিনীর সাবেক কর্মকর্তা ছিলেন। মৃত্যুকালে তিনি চার ছেলে, দুই…
দেশে নিম্নস্তরের বা কম দামি প্রতি ১০ শলাকা সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য ৬২ টাকা থেকে বাড়িয়ে সর্বনিম্ন ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে অন্যান্য স্তরের সিগারেটের মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর আগে বাজেটে নিম্নস্তরের প্রতি ১০ শলাকার সিগারেটের দাম ৬০ টাকা থেকে বাড়িয়ে ৬২ টাকা নির্ধারণ করা হয়েছিল। নতুন সিদ্ধান্তে এই স্তরে আরও ৩ টাকা বাড়িয়ে ন্যূনতম মূল্য ৬৫ টাকা করা হলো। এদিকে অন্যান্য স্তরের সিগারেটের দাম অপরিবর্তিত রয়েছে। এর মধ্যে মধ্যম স্তরের প্রতি ১০ শলাকার মূল্য ৯২ টাকা, উচ্চ স্তরের ১৬০ টাকা এবং প্রিমিয়াম স্তরের ২১০…
নারী ও শিশু সুরক্ষায় সরকারি-বেসরকারি নানা ধরনের সেবা ও সহায়তা চালু থাকলেও এসব সেবার মধ্যে সমন্বয়, সহজে প্রবেশাধিকার এবং দীর্ঘমেয়াদি পুনর্বাসনে ঘাটতি রয়েছে। বিশেষ করে গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলের অনেক মানুষ আইনগত সহায়তা ও সুরক্ষা সেবা সম্পর্কে পর্যাপ্ত তথ্য না জানায় প্রয়োজনের সময় এসব সেবা নিতে পারছেন না। বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘নারী, শিশু ও প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগ, ন্যায়বিচারে প্রবেশাধিকার ও সেবা প্রদান জোরদারকরণ’ শীর্ষক অংশীজন সংলাপে বক্তারা এসব কথা বলেন। আইন ও সালিশ কেন্দ্র (আসক) এ সংলাপের আয়োজন করে। সংলাপে সভাপতিত্ব করেন আসকের নির্বাহী পরিচালক তাহমিনা রহমান। তিনি চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসের পরিসংখ্যান…
সুদানের পশ্চিম কর্দোফান অঞ্চলে একটি সোনার খনি ধসে অন্তত ৬০ শ্রমিক নিহত হয়েছেন। বুধবার বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া দুই খনি শ্রমিক। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পশ্চিম কর্দোফানের এল-নাহুদ শহরের কাছে আল-জারা সোনার খনিতে একের পর এক সুড়ঙ্গ ধসে পড়তে শুরু করে। পরদিন সকাল পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ৬০টি মরদেহ উদ্ধার করা হয়। তবে খনির ভেতরে আরও কতজন শ্রমিক আটকা পড়ে আছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিখোঁজ শ্রমিকদের অনেকেই মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া শ্রমিক খায়ের আল-সাইয়েদ জাবারা এএফপিকে জানান, তারা রাতভর সহকর্মীদের সঙ্গে উদ্ধারকাজ চালিয়েছেন। সোনা উত্তোলনে ব্যবহৃত সাধারণ সরঞ্জাম…
নীলফামারীতে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মোখছেদ আলী প্রামাণিক (৫৬) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ডের অর্থ ভুক্তভোগী শিশুকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে জেলা জজ কোর্টের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও সিনিয়র জেলা ও দায়রা জজ মাসুদ করিম এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত মোখছেদ আলী প্রামাণিক সৈয়দপুর উপজেলার দক্ষিণ সোনাখুলি তহশিলদার পাড়া গ্রামের মৃত বাছরা প্রামাণিকের ছেলে। আদালত সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৯ আগস্ট দুপুরে দ্বিতীয় শ্রেণির ওই শিক্ষার্থী মোখছেদের নাতনির সঙ্গে বাড়ির উঠানে খেলছিল। এ সময় বাড়ি ফাঁকা থাকার সুযোগে…
অপরাধের ধরন পরিবর্তিত হলেও সেই অনুযায়ী পুলিশকে এখনো প্রয়োজনীয়ভাবে আধুনিকায়ন করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অপরাধের ধরন পাল্টে গেছে। অপরাধ প্রতিরোধ ও তদন্তে এখন ডিজিটাল প্রযুক্তির ব্যবহার অপরিহার্য হয়ে উঠেছে। কিন্তু সে অনুযায়ী পুলিশের সক্ষমতা এখনো গড়ে তোলা সম্ভব হয়নি। বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় থানা ও উপজেলা পর্যায়ে আধুনিক সাইবার সিকিউরিটি ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে সাইবার অপরাধ শনাক্তকরণ, তদন্ত এবং ডিজিটাল তথ্য বিশ্লেষণে পুলিশের সক্ষমতা বাড়ানোর চেষ্টা করা হবে। ক্রাইম রিপোর্টারদের পেশাগত ঝুঁকির বিষয়েও কথা…
জামালপুরের মাদারগঞ্জে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল মিয়াকে দলীয় পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) মাদারগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন ও সদস্যসচিব আব্দুল হামিদ বুরহানের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কারাদেশে বলা হয়েছে, ‘দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে মাদারগঞ্জ পৌর শাখার ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাসেল মিয়াকে দলীয় পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।’ একই সঙ্গে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে রাসেল মিয়ার সঙ্গে কোনো ধরনের দলীয় বা সাংগঠনিক যোগাযোগ না রাখার জন্য কঠোর…
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত
