Author: মোঃ আবু হানিফ, বাকৃবি প্রতিনিধি
শীতের আগমনী হাওয়া বইতে শুরু করেছে। সন্ধ্যা পেরিয়ে রাত নামতেই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাওলানা ভাসানী হলের ৩৫৩/ক কক্ষে জমতে শুরু করল শিক্ষার্থীদের আড্ডা। কারও হাতে পেঁয়াজ, কারও হাতে মরিচ, কেউ ব্যস্ত চানাচুর আর আচার মেশাতে। উপলক্ষ খুব বড় কিছু নয়, একসঙ্গে বসে ঝালমুড়ি খাওয়া। অথচ ছোট্ট এই আয়োজনই পরিণত হলো সিনিয়র-জুনিয়রের এক আন্তরিক মিলনমেলায়। সবকিছুর শুরু ফ্লোরের মেসেঞ্জার গ্রুপে মারুফ বিল্লাহ ভাইয়ের একটি বার্তা দিয়ে। সেখানে তিনি লিখেছিলেন, ‘আসসালামু আলাইকুম। আজ রাত ১০টায় আমার রুমে ঝালমুড়ি খাওয়ার দাওয়াত ইনশাআল্লাহ।’ ব্যস, সেই আমন্ত্রণেই যেন প্রাণ ফিরে পেল পুরো ফ্লোর। নির্ধারিত সময়ের আগেই ৩৫৩/ক কক্ষে শুরু হয় প্রস্তুতি। ফ্লোরের সবচেয়ে জুনিয়র…
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত
