ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এবং প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক রিলেশন্স অ্যাসোসিয়েশনের (পুপরোয়া) নেতৃবৃন্দের মধ্যে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। ডিআরইউর সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, পুপরোয়ার সভাপতি আবু মিয়া আকন্দ তুহিন এবং সাধারণ সম্পাদক আবু সাদাত।
ডিআরইউ সাংগঠনিক সম্পাদক এম এম জসিমের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন ডিআরইউ অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, দপ্তর সম্পাদক রাশিম মোল্লা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী, তথ্য-প্রযুক্তি ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাহমুদ সোহেল, ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেল, সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূইয়া এবং কার্যনির্বাহী সদস্য আকতার হোসেন, আলী আজম, মাহফুজ সাদী, আল আমিন আজাদ, মোহাম্মদ নঈমুদীন, সুমন চৌধুরী ও মাজহারুল ইসলাম।

এ ছাড়া ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সির ডেপুটি ডিরেক্ট (পিআর) রাইসুল হক চৌধুরী, ইউনির্ভাসিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টকনোলজির (উসেট) পরিচালন (পিআর) মোশারেফ হোসেন, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ডেপুটি ডিরেক্ট (পিআর) জাহিদ হাসান, ব্র্যাক ইউনিভার্সিটির ডেপুটি ডিরেক্ট (পিআর) ফাহমিদ হাসান সৌরভ, নর্থ সাউথ ইউনিভার্সিটির ডেপুটি ডিরেক্ট (পিআর) ফয়জুল্লাহ ওয়াসিফ এবং সাইথ ইস্ট ইউনিভার্সিটির ডেপুটি ডিরেক্ট (পিআর) আবু হাশেম রনি এবং সোনারগাঁও ইউনিভার্সিটির প্রধান জনসংযোগ কর্মকর্তা নাহিদ হাসান উপস্থিত ছিলেন।
মতবিনিময়সভায় ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন উচ্চশিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষায় অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় থেকেও ভালো করছে। আর এ ক্ষেত্রে পাবলিক রিলেশন্স বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পাবলিক রিলেশন্স কর্মকর্তাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রাণ আখ্যা দিয়ে সালেহ আকন বলেন, ‘সাংবাদিক এবং তাদের পরিবারের সদস্যদের কল্যাণে বেসরকারি বিশ্ববিদ্যালয়কে আরো এগিয়ে আসতে হবে এবং সে ক্ষেত্রে আপনাদের সদিচ্ছার দরকার।
ডিআরইউর সঙ্গে পুপরোয়ার সদস্যদের সম্পর্কের মাত্রা আরো গভীর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। তিনি বলেন, পাবলিক রিলেশন্স কর্মকর্তা এবং রিপোর্টাররা যৌথভাবে কাজ করার সুযোগ তৈরি হলে দেশ আরো এগিয়ে যাবে। পুপরোয়র সভাপতি আবু মিয়া আকন্দ তুহিন বলেন, মতবিনিময়সভা দুই পক্ষের মধ্যে সম্পর্কে প্রগাঢ়তা বাড়ায়। সাংবাদিকতায় পেশাদারি বজায় রাখায় ডিআরইউ সদস্যদের ধন্যবাদ জানাই।
পুপরোয়ার সাধারণ সম্পাদক আবু সাদাত বলেন, ‘সাংবাদিকরা হলো সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষণা এবং মানোন্নয়নে ডিআরইউর সহযোগিতা কামনা করি। একই সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নের স্বার্থে সাংবাদিকদের যেকোনো ধরনের সমালোচনাকেও তিনি স্বাগত জানান।

