বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর মেরিল প্রথম আলো পুরস্কারের ইতিহাসে এক অনন্য রেকর্ড গড়ে তুলেছেন। মোট ১৫ বার নমিনেশন পেয়ে তিনি ১২ বার দর্শকদের ভোটে সেরা হওয়ার গৌরব অর্জন করেন, যা এখনো পর্যন্ত কেউ ভাঙতে পারেনি।
মেরিল প্রথম আলো পুরস্কার মূলত ১৯৯৬ সাল থেকে চালু হলেও প্রথম দুই বছর এর নাম ছিল ‘ভোরের কাগজ’ পুরস্কার। সেই সময় অর্থাৎ ১৯৯৬ ও ১৯৯৭—এই দুই বছরেই দর্শক জরিপে সেরা হন শাবনূর। পরবর্তীতে ১৯৯৮ সালে নাম পরিবর্তন হয়ে ‘মেরিল প্রথম আলো পুরস্কার’ রাখা হয় এবং সেই বছর থেকেই আরও ১০ বার এই পুরস্কার জিতে নেন তিনি।
অর্থাৎ, ‘ভোরের কাগজ’ পুরস্কার ২ বার এবং ‘মেরিল প্রথম আলো’ পুরস্কার ১০ বার—সব মিলিয়ে মোট ১২ বার দর্শক জরিপে শীর্ষস্থান দখল করেন শাবনূর।
যে বছরগুলোতে ও যেসব সিনেমার জন্য তিনি এই সম্মাননা অর্জন করেন: ১. ১৯৯৬ – ওই বছরে মুক্তিপ্রাপ্ত সব সিনেমার জন্য ২. ১৯৯৭ – ওই বছরে মুক্তিপ্রাপ্ত সব সিনেমার জন্য ৩. ১৯৯৮ – ওই বছরে মুক্তিপ্রাপ্ত সব সিনেমার জন্য ৪. ১৯৯৯ – ওই বছরে মুক্তিপ্রাপ্ত সব সিনেমার জন্য ৫. ২০০০ – এই মন চায় যে ৬. ২০০১ – শ্বশুর বাড়ি জিন্দাবাদ ৭. ২০০২ – স্বামী-স্ত্রীর যুদ্ধ ৮. ২০০৪ – ফুলের মত বউ ৯. ২০০৫ – মোল্লা বাড়ির বউ ১০. ২০০৭ – আমার প্রাণের স্বামী ১১. ২০০৮ – এক টাকার বউ ১২. ২০০৯ – বলবো কথা বাসর ঘরে
বাংলা চলচ্চিত্রে দীর্ঘদিন ধরে দর্শকদের ভালোবাসা অর্জন করে আসা শাবনূরের এই অর্জন তাকে দেশের চলচ্চিত্র ইতিহাসে একটি বিশেষ স্থানে অধিষ্ঠিত করেছে।

