কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বাজারের প্রায় অর্ধেক অংশ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে শত শত পরিবারের জীবিকা ও স্বপ্ন এক নিমেষেই ধ্বংস হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোর আনুমানিক ৬:৩০ মিনিটে বা তার কিছু আগে ভূরুঙ্গামারী বাজারে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। তবে ঠিক কী কারণে এই আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছানোর আগেই আগুন ভয়াবহ রূপ ধারণ করে। স্থানীয় বাসিন্দারা আপ্রাণ চেষ্টা করেও আগুন থামাতে পারছিলেন না। আগুনে বাজারের ফটির হাটি থেকে শুরু করে মাছ বাজার, মাংস হাটি এবং মধ্য বাজার পর্যন্ত অসংখ্য দোকানপাট পুড়ে যায়।

