ফরিদপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের করা একটি মামলায় সিদ্দিক মাতুব্বর (৬০) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর শহরের কোর্টপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সিদ্দিক মাতুব্বর ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়েনদিয়া গ্রামের জহুর মাতুব্বরের ছেলে। তিনি উপজেলার পরমেশ্বরী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের করা একটি মামলায় সিদ্দিক মাতুব্বরকে কোর্টপাড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত ও সংশ্লিষ্ট আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

