আগের আন্দোলনের সময় দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না করার অভিযোগে ভারতজুড়ে ফের রাজপথে নামার হুমকি দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। পরবর্তী করণীয় ও কৌশল নির্ধারণে সোমবার (২৪ আগস্ট) দলটির জাতীয় ওয়ার্কিং কমিটির জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে।
সিজেপি-র অভিযোগ, ভারতের নরেন্দ্র মোদি সরকার আন্দোলন স্থগিত করার সময় প্রতিশ্রুতি দিলেও বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং নিহত নিট (NEET) পরীক্ষার্থীদের স্বজনদের ক্ষতিপূরণ দেওয়ার চুক্তি বাস্তবায়ন করেনি। এ ছাড়া গত ১৮ আগস্ট সুপ্রিম কোর্টে শুনানি হলেও সরকার মামলা প্রত্যাহারের তালিকা জমা দেয়নি বলে দাবি করে দলটি। উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থী, তরুণ ও স্বেচ্ছাসেবকদের প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়েছে। সিজেপি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, পূর্বের স্থগিতাদেশ সরকারের প্রতি তাদের সদিচ্ছা ছিল, তবে তা পূরণ না হলে রাজপথে আবারও আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।

