গাজীপুরের শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে খাদিজা আক্তার (২৬) নামের এক নারীর করুণ মৃত্যু হয়েছে। গত রবিবার (২৩ আগস্ট) রাত আনুমানিক একটার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথের শ্রীপুর রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত খাদিজা আক্তার ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বালিপাড়া এলাকার মো. উসমান আলীর স্ত্রী। তিনি শ্রীপুরে ঘটনাস্থলের অদূরে রেলওয়ের জমিতে বসবাস করে আসছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত একটার দিকে মোহনগঞ্জগামী আন্তঃনগর ‘হাওর এক্সপ্রেস’ ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। পরে স্বজনেরা খবর পেয়ে তাঁর মরদেহ উদ্ধার করে গ্রামের বাড়ি ময়মনসিংহের বালিপাড়ায় নিয়ে যান।
ঘটনার পর শ্রীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আলমগীর হোসেনকে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক হোসেন জানান

