সেপ্টেম্বরে চট্টগ্রাম অভিমুখে জামায়াত ও এনসিপির লংমার্চের ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর প্রস্তুতির অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার মুরারীদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খান বলেন, জামায়াত-এনসিপি আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে রাজপথে নামার চেষ্টা করছে। জনগণ তাদের এ ধরনের উদ্যোগ মেনে নেবে না। তিনি আরও অভিযোগ করেন, জামায়াত-এনসিপি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে এবং আওয়ামী লীগকে নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে।
তিনি বলেন, এনসিপি জামায়াতের সঙ্গে যুক্ত হওয়ার পর থেকেই রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি সংসদে ১১ দলীয় জোটের এমপিদের ভূমিকা নিয়েও সমালোচনা করেন তিনি।
অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহসভাপতি আক্তারুজ্জামান, মুন্সি কামাল আজাদ পান্নুসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

