দেশের চলমান সংকটময় পরিস্থিতিতে অসহায় মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যে অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “অসহায় মানুষের পাশে”-এর ২১ সদস্যবিশিষ্ট এক বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত ২৭ আগস্ট ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সংগঠনের এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে জনাব আবু সাঈদ এবং সাধারণ সম্পাদক হিসেবে জনাব নাইম হাসানকে নির্বাচিত করা হয়।
নবগঠিত কমিটির অন্য পদের প্রতিনিধিরা হলেন— সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ফেরদৌস, সহ-সভাপতি দেলোয়ার হোসেন ও শফিক বিন আজহার; কোষাধ্যক্ষ আব্দুল হান্নান রাজ; সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান; আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক (শিক্ষানবিশ আইনজীবী) মোহাম্মদ ফোরকান আলী; প্রচার ও প্রকাশনা সম্পাদক আকতার হোসাইন; স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আরিফুল ইসলাম; তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আসলাম হাবিব; শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক শাহাদত হোসেন; ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইমন তালুকদার; দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মো. আরিফুল ইসলাম; দপ্তর সম্পাদক মুজাহিদ ইসলাম এবং সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. আরিফুল ইসলাম। এছাড়া কার্যকরী সদস্য হিসেবে যুক্ত হয়েছেন রবিউল্লাহ খন্দকার, মোহাম্মদ রাফি এবং শাকিল।
সংগঠনটির কার্যক্রমকে সুসংগঠিত রাখতে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) প্রফেসর হাবিবুর রহমান কামাল (ndc, psc)-কে প্রধান উপদেষ্টা এবং জনাব নাহিদ হাসানকে সিনিয়র উপদেষ্টা করে ৯ সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা মণ্ডলীও গঠন করা হয়। উপদেষ্টামণ্ডলীর অন্য সদস্যরা হলেন— ইঞ্জিনিয়ার তারিকুল ইসলাম তারেক, প্রফেসর আল-আমিন মোল্লা, প্রফেসর মোস্তফা হোসাইন, আলহাজ সিরাজুল ইসলাম, জনাব কাজী জুলকারনাইন, সুলতানা আলম, আব্দুল গাফফার হিরো এবং শ্রী চয়ন কুমার বর্মন।
ভার্চুয়াল সভায় নবনির্বাচিত সভাপতি মো. আবু সাঈদ প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, দেশের যেকোনো কঠিন পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে সংগঠনের মানবকল্যাণমূলক এই সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।

