শুক্রবার (০৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর পুনাকের সভানেত্রী শায়লা শারমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।
প্রধান অতিথির বক্তব্যে পুনাক সভানেত্রী শায়লা শারমীন বলেন, বৃক্ষ শুধু পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে না, বরং বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ, জলবায়ুর ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সকলকে বেশি বেশি গাছ লাগানোর উদ্যোগ নিতে হবে।
কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষা ও সবুজায়নে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি বৃক্ষরোপণের নানা গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে পুনাকের সদস্যবৃন্দ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

