এসবিআই লাইফের সঙ্গে আগামী দুই ঘরোয়া মৌসুমের জন্য ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) অংশীদার হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এই অ্যাপ।
মঙ্গলবার বিসিসিআই জানায়, নতুন তিন অংশীদারের চুক্তির সম্মিলিত মূল্য ১৩০ কোটি রুপির বেশি। আগের চক্রের তুলনায় এবার এই চুক্তির মূল্য ৪৪ শতাংশ বেড়েছে, যা ভারতের ঘরোয়া ক্রিকেটের বাণিজ্যিক গুরুত্ব ও বাজারমূল্য বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে।
চুক্তির মেয়াদ শুরু হবে আগামী ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া ভারতের ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে এবং তা ২০২৮ সালের মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।

