রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে একটি বহুতল ভবনের নিচ তলার একটি জুতার দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রনে ফায়ার সার্ভিসের ছয় ইউনিট কাজ করছে।
আজ বৃহস্পতিবার সকালে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় একটি বহুতল ভবনের নিচ তলায় সকাল ১০ টা ৫ মিনিটে আগুনের ঘটনা ঘটে। ঘটনাস্থলে আমাদের ছয়টা ইউনিট কাজ করছে। তবে, এখনো আগুন লাগার কোন কারন জানা যায় নি।

