ভারতের ঝাড়খন্ডে অবস্থিত আদানি বিদ্যুৎকেন্দ্রের ত্রুটিপূর্ণ ইউনিট-২ পুনরায় চালু হয়েছে বলে জানিয়েছে আদানি কর্তৃপক্ষ।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎকেন্দ্রটির ইউনিট-২ সকাল ৫টা ১৭ মিনিটে সফলভাবে চালু করা হয়েছে।
কর্তৃপক্ষ আরও জানায়, নির্ধারিত সময়ের আগেই সকাল সাড়ে ১১টার মধ্যে ইউনিটটির সিঙ্ক্রোনাইজেশন সম্পন্ন করার আশা করা হচ্ছে। এর ফলে আজ দুপুরের আগেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে বলে প্রত্যাশা করছে কর্তৃপক্ষ।

