রাষ্ট্র মালিকানাধীন শরিয়াহভিত্তিক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির সাবসিডিয়ারি প্রতিষ্ঠান ‘এক্সিম ইসলামী ইনভেস্টমেন্ট লিমিটেড (ইআইআইএল)’-এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী, এফসিএ। একই সঙ্গে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদারকে ইআইআইএলের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ইআইআইএলের পরিচালনা পর্ষদের ৭৮তম সভায় এসব নিয়োগ দেওয়া হয়।
সভায় নবনিযুক্ত চেয়ারম্যান মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী, এফসিএ সভাপতিত্ব করেন। এ সময় ইআইআইএলের পরিচালনা পর্ষদের স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ শিব্বির হোসাইন, এফসিএ এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনজুরুল আলম উপস্থিত ছিলেন।
নতুন চেয়ারম্যান ও পরিচালক দায়িত্ব গ্রহণের মাধ্যমে ইআইআইএলের পরিচালনা পর্ষদে ব্যাংকের অভিজ্ঞ নেতৃত্বের প্রতিনিধিত্ব আরও জোরদার হলো।

