দেশে নিম্নস্তরের বা কম দামি প্রতি ১০ শলাকা সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য ৬২ টাকা থেকে বাড়িয়ে সর্বনিম্ন ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে অন্যান্য স্তরের সিগারেটের মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এর আগে বাজেটে নিম্নস্তরের প্রতি ১০ শলাকার সিগারেটের দাম ৬০ টাকা থেকে বাড়িয়ে ৬২ টাকা নির্ধারণ করা হয়েছিল। নতুন সিদ্ধান্তে এই স্তরে আরও ৩ টাকা বাড়িয়ে ন্যূনতম মূল্য ৬৫ টাকা করা হলো।
এদিকে অন্যান্য স্তরের সিগারেটের দাম অপরিবর্তিত রয়েছে। এর মধ্যে মধ্যম স্তরের প্রতি ১০ শলাকার মূল্য ৯২ টাকা, উচ্চ স্তরের ১৬০ টাকা এবং প্রিমিয়াম স্তরের ২১০ টাকা ও তদূর্ধ্ব মূল্য বহাল রয়েছে।
নতুন মূল্য নির্ধারণের ফলে কম দামি সিগারেটের প্রতি ১০ শলাকায় ভোক্তাদের অতিরিক্ত ৩ টাকা গুনতে হবে।

