৮ম ক্লেমন ইনডোর ইউনিভার্সিটি ক্রিকেট-২০২৬ টুর্নামেন্টে কোয়াটার ফাইনালে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশকে ৮৩ রানে হারিয়েছে সোনারগাঁও ইউনিভার্সিটি। এ জয়ের মাধ্যমে টুর্নামেন্টে নিজেদের দারুণ পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রেখেছে দলটি।
ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি ফলে ব্যাটিংয়ে সোনারগাঁও ইউনিভার্সিটি নির্ধারিত ৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭৯ রান সংগ্রহ করে এবং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের সামনে জয়ের জন্য ১৮০ রানের লক্ষ্য দাঁড়ায়।
জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ৯৬ রান সংগ্রহ করতে সক্ষম হয় ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ। ফলে ৮৩ রানের বড় ব্যবধানে জয় নিশ্চিত করে সোনারগাঁও ইউনিভার্সিটি। ম্যাচে গুরুত্বপূর্ণ পারফরম্যান্সের জন্য সোনারগাঁও ইউনিভার্সিটির খেলোয়াড় আনিসুল ইমন ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

