দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একান্ত সচিব (পিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মো. আবু আউয়াল। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
উপসচিব গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, রাষ্ট্রপতির অভিপ্রায় অনুযায়ী মো. আবু আউয়ালকে এই পদে নিয়োগ প্রদান করা হলো। প্রজ্ঞাপনে আরও বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি যতদিন এই পদে অধিষ্ঠিত থাকবেন অথবা মো. আবু আউয়ালকে তাঁর একান্ত সচিব হিসেবে বহাল রাখার ইচ্ছা প্রকাশ করবেন, ততদিন এ নিয়োগ আদেশ বলবৎ থাকবে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করা হয়েছে।

