Author: আবিদুর রহমান, কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলায় তিন আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আদালতে। আজ (২০ সেপ্টেম্বর) কুমিল্লা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৬ এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবিদা সুলতানা মলি তাদের জবানবন্দি রেকর্ড করেন বলে নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক সাদেকুর রহমান। জবানবন্দি দেওয়া তিন আসামির মধ্যে আছেন সাইফুল ইসলাম তুহিন (১৯) ও দুই কিশোর। জবানবন্দি রেকর্ড শেষে চার আসামিকে, এর মধ্যে আরও এক কিশোর যাকে পরবর্তীতে তদন্ত কর্মকর্তা এ মামলায় অন্তর্ভুক্ত করেন, তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এর আগে আজ (রবিবার) দুপুর দুইটার দিকে জেলা পুলিশ সুপার মো.…
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে মশক নিধন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছে সংগঠনটি। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপাচার্যের কাছে স্মারকলিপি দেওয়ার পর ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসের বিভিন্ন একাডেমিক ভবনের আশপাশে মশা নিধনকারী ওষুধ স্প্রে করেন। স্মারকলিপিতে ক্যাম্পাসে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, ড্রেন-নালা পরিষ্কার, মশক নিধন কর্মসূচি জোরদার এবং শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু বিষয়ে সচেতনতা তৈরিতে প্রচার কার্যক্রমসহ মোট ১০টি দাবি জানানো হয়। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ, সদস্যসচিব মো. আবুল বাশারসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। সদস্যসচিব…
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের ‘ডিজিটাল এন্ট্রাপ্রেনারশিপ এন্ড ইনোভেশন ইকোসিস্টেম ডেভেলপমেন্ট (ডিইআইইডি)’ প্রজেক্টের আওতায় দুই কোটি ৭০ লাখ টাকা খরচায় কুবিতে তৈরি হতে যাচ্ছে ‘ইনোভেশন হাব’। এর মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি উদ্যোগ, রিসার্চ প্রজেক্ট, আইটি প্রজেক্ট, স্টার্ট-আপ বিল্ডাপ ইত্যাদির ত্বরান্বিতকরণ এবং ব্যবসায়িক সম্ভাবনা যাচাই ও অনুসন্ধানের সুযোগ পাবে বলে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের পঞ্চম তলায় প্রায় চার হাজার ২৪০ স্কয়ার ফুট জায়গা জুড়ে ইনোভেশন হাবটি বাস্তবায়নের কথা রয়েছে। ইতোমধ্যেই প্রথম ধাপের সকল কাজ প্রায় সম্পন্ন। ইনোভেশন হাবের ত্রিমাত্রিক ডিজাইন ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে এই প্রকল্প টেন্ডার প্রক্রিয়ায় যাওয়ার কথা রয়েছে।…
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণিত বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘ম্যাথমেটিক্স ক্লাব’র ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটি ও পাঁচটি উইং ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সহসভাপতি হিসেবে ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহফুজ উদ্দিন মৃধা এবং সাধারণ সম্পাদক হিসেবে ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রায়হান চৌধুরী মনোনীত হয়েছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) ক্লাবের আহ্বায়ক অধ্যাপক ড. মো. আবদুল্লাহ আল মাহবুব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন করা হয়। এ ছাড়া সহকারী সাধারণ সম্পাদক হিসেবে ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জিয়াউল হক, সাংগঠনিক সম্পাদক হিসেবে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. শরিফুল আলম বিজয় এবং দপ্তর সম্পাদক হিসেবে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাফিন বিন হাই মনোনীত হয়েছেন। নবনির্বাচিত সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী বলেন, শিক্ষার্থীদের মধ্যে গণিতের…
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের পর্দা নামল ফিন্যন্স ও ব্যাংকিং এবং লোকপ্রশাসন বিভাগের রোমাঞ্চকর লড়াইয়ের মাধ্যমে। টুর্নামেন্টজুড়ে গোল, অ্যাসিস্ট, রক্ষণ ও গোলপোস্টের নিচে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তিনটি ক্যাটাগরিতে সেরা খেলোয়াড় বেছে নিয়ে পুরস্কৃত করা হয়েছে। এবারের টুর্নামেন্টে ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হয়েছেন লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী তাসনিমুর রহমান তানিম। ‘ম্যান অব দ্য ফাইনাল’ ও ‘সেরা গোলদাতা’ হয়েছেন ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী মো. আমির হয়েছেন এবং সেরা ‘গোলরক্ষক’ হয়েছেন একই বিভাগেরই শিক্ষার্থী মাজহারুল ইসলাম। ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ পুরস্কার পাওয়া তাসনিমুর রহামন তানিম বলেন, ‘আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি দলের জন্য। আমাদের দল ভালো…
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) জাতীয় ছাত্রশক্তির ১০ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্থনীতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের নিলয় বড়ুয়া এবং সদস্যসচিব হিসেবে প্রত্নতত্ত্ব বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের সৈয়দা নাজিফা নাফিল। এছাড়া মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন রসায়ন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের আরিফুল ইসলাম রনি। শুক্রবার (৪ সেপ্টেম্বর) জাতীয় ছাত্রশক্তির ভারপ্রাপ্ত সভাপতি আহসান লাবিব ও সাধারণ সম্পাদক আবু বকর মজুমদারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। এ ছাড়াও কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন আলামিন মজুমদার, সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবে ওমর ফারুক। যুগ্ম সদস্যসচিব (দপ্তর) হিসেবে মোহাম্মদ উসমান, যুগ্ম সদস্যসচিব (মিডিয়া) হিসেবে জোবায়ের আজম খান।…
ভক্তি, শ্রদ্ধা ও উৎসবমুখর পরিবেশে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব পালন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের সংগঠন ‘পূজা উদযাপন পরিষদ’-এর উদ্যোগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিনব্যাপী নানা ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে এ উৎসব পালিত হয়। ভোর ৬টায় বিশ্ববিদ্যালয়ের প্রার্থনা কক্ষে মঙ্গল আরতির মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে সকাল ১০টায় একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। শোভাযাত্রা শেষে সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন আয়োজকরা। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৪টায় কীর্তন, বিকেল ৫টায় আলোচনা সভা, সন্ধ্যা ৬টায় সন্ধ্যা আরতি এবং রাত ৮টার দিকে শ্রীকৃষ্ণের জন্মাভিষেক…
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত
