Author: আবিদুর রহমান, কুবি প্রতিনিধি

কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩৬৩ জনকে আটক করেছে জেলা পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) মাগরিবের পর থেকে গভীর রাত পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশ সূত্রে জানা যায়, কিশোর গ্যাংবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে জেলার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালানো হয়। কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে এমন স্থানগুলোকে বিশেষভাবে অভিযানের আওতায় নেওয়া হয়। অভিযানে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যরাও অংশ নেন। অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন। জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় এবং তাঁর সরাসরি অংশগ্রহণে জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালিত হয়। পুলিশ জানায়, অভিযানে…

Read More

কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে (কুবি) টেকসই ও পরিবেশবান্ধব সবুজ ক্যাম্পাস হিসেবে গড়তে কৌশলগত কাঠামো প্রণয়নে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিশেষ কর্মশালা। কর্মশালায় গ্রিন ক্যাম্পাস নির্মাণের সম্পূর্ণ কাঠামো উপস্থাপন করা হয়। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপাচার্য কার্যালয়ের সম্মেলন কক্ষে উক্ত কর্মশালাটি আয়োজিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন এবং সভাপতিত্ব করেন রসায়ন বিভাগের অধ্যাপক ও আইকিউএসি পরিচালক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান। এ ছাড়াও কর্মশালায়…

Read More

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আইসিটি বিভাগের শিক্ষার্থী কর্তৃক ধীরেন্দ্রনাথ দত্ত হলের আবাসিক শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ এনে জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়াসহ আট দফা দাবি জানিয়েছে আবাসিক শিক্ষার্থীরা। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন তারা। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো: শাহাদাৎ হোসেনের কাছে অভিযোগপত্র আবাসিক শিক্ষার্থীদের একাংশ। অভিযোগপত্রে বলা হয়, ক্যাম্পাসের প্রধান ফটকে রাফসান সামি নামের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় জড়িতদের শনাক্ত করে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে ইঞ্জিনিয়ারিং অনুষদ থেকে লাঠিসোঁটা নিয়ে শিক্ষার্থীদের বের হয়ে আসা এবং শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে হামলার অভিযোগের পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হয়েছে।…

Read More

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল এবং আইসিটি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে ১২ জন শিক্ষার্থী আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ৭জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রত্যক্ষদর্শী এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির কথা বলে জানা, যায় এই বড় সংঘর্ষের সূত্রপাত হয় একটি ব্যক্তিগত দ্বন্দ্বকে কেন্দ্র করে। বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে ২০২১-২২ শিক্ষাবর্ষে বাংলা বিভাগের হামিদুর রহমান এবং প্রত্নতত্ত্ব বিভাগের মো: শাকিল ও নৃবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের তানভির হাসান সাকিবের সঙ্গে আইসিটি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আবিরের মধ্যে বাগবিতণ্ডা। বাগবিতণ্ডা বড় আকার ধারণ করলে নৃবিজ্ঞান বিভাগের সাকিব এবং…

Read More

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সিন্ডিকেটে দুই শিক্ষকের শাস্তি শিথিল এবং এক শিক্ষককে একাডেমিক কার্যক্রমে ফিরিয়ে আনার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে একদল শিক্ষার্থী। প্রশাসনকে তারা এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান মানববন্ধনে। রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে এই বিক্ষোভ পালিত হয়। বিক্ষোভ মিছিলকালে শিক্ষার্থীরা ‘বাহ! প্রশাসন চমৎকার, নিপীড়কের পাহারাদার’, ‘শিক্ষক-নিপীড়ক, একসাথে চলে না’, ‘কুবিয়ানদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘নিপীড়কের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’ ইত্যাদি স্লোগান দেন। এ সময় ইংরেজি বিভাগের শিক্ষার্থী মো. সাদেকুর রহমান বলেন, শিক্ষক যখন রক্ষক থেকে ভক্ষক হয়ে যায় এবং তিনি যখন বিশ্ববিদ্যালয়ে আবার শিক্ষকতাও করে, তখন এর পরিণতি সম্পর্কে আপনারা ধারণা করতে পারছেন। প্রশাসন…

Read More

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ১১১তম সিন্ডিকেট সভায় দুই শিক্ষকের পূর্বের শাস্তি সংশোধন এবং এক শিক্ষককে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে ফিরিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে চলমান তদন্তপ্রক্রিয়া অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ১১১তম সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও কর্মকর্তার বিষয়ে আগে নেওয়া সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হয়। সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী, ইংরেজি বিভাগের শিক্ষক মো. আলী রেজওয়ান তালুকদারের পদাবনতির সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। তাঁকে সতর্ক করা হয়েছে। অন্যদিকে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষক ড. মোহাম্মদ জসিম উদ্দিনের আগের শাস্তিও সংশোধন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী দুই বছর তিনি পদোন্নতির জন্য…

Read More

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী বছরের ৫ ফেব্রুয়ারি এবং ভর্তির আবেদন শুরু হবে আগামী ১৫ নভেম্বর থেকে। এছাড়া কুমিল্লার পাশাপাশি কেন্দ্র হিসেবে থাকবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ও। আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকাল তিনটায় উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীমের সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডেপুটি রেজিস্ট্রার এমদাদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৭ এর ৫ ফেব্রুয়ারি সকাল ১১টায় ‘এ’ ইউনিট (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ), ৬ ফেব্রুয়ারি বিকাল ৩টায় ‘বি’ ইউনিট (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ),…

Read More

বিশিষ্ট গণিতবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সাবেক অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসাইনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘আনোয়ার হোসাইন স্মারক সেমিনার’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চ্যুয়াল কক্ষে গণিত বিভাগের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়। গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আবদুল হাকিমের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সজল চন্দ্র মজুমদার এবং বাংলাদেশ গণিত সমিতির সহ-সভাপতি অধ্যাপক ড. মাহতাব ইউ. আহমেদ।…

Read More

কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) কাইমুল হক রিংকু বলেন, কুমিল্লা জেলা আইনজীবী সমিতি, কুমিল্লা আইনজীবী সমিতির সকলে মানবিক কারণে আসামিদের পক্ষে না দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এক তবে রাষ্ট্র ন্যায়বিচার নিশ্চিত করার জন্য কাউকে দায়িত্ব দিতে পারে, সেক্ষেত্রে সেটা নির্দিষ্ট আইনজীবী লড়বেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়্যাত শাহরিয়ার অপ্রতিমের ‘হত্যা’ মামলার বিষয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। পিপি কাইমুল হক রিংকু আরও বলেন, “আমরা আজকে অপ্রতিমের বাবা-মাকে আশ্বস্ত করেছি ন্যায় এবং সুষ্ঠু বিচারের বিষয়ে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানাই সুষ্ঠু তদন্ত শেষে অপরাধীদের আদালতে…

Read More

ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার বিচার ও শিক্ষার্থীদের চার দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মৌন মিছিল ও কালো ব্যাজ ধারণ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে মৌন মিছিল শুরু হয়। পরে শিক্ষার্থীরা ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। এ সময় তারা কালো ব্যাজ ধারণ করেন। মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থী ফারহা খানম বলেন, “আমাদের ভাই হারানোর শোক থেকেই আমরা প্রতিবাদে নেমেছি। একই সঙ্গে আমাদের চার দফা দাবির অগ্রগতি কতদূর, প্রশাসনের কাছে সেটিও জানতে চাই।” শিক্ষার্থী শাহানাজ বলেন, অপ্রতিম হত্যার ঘটনায় অভিযুক্তদের বয়স বিবেচনায় শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছেন তারা। তিনি বলেন, “যারা হত্যার মতো গুরুতর…

Read More