Author: নিজস্ব প্রতিবেদক
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর থেকেই সক্রিয় সময় পার করছেন আমিনুল হক। রোববার জাতীয় ক্রীড়া পরিষদে দেশের ৫১টি ক্রীড়া ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন জাতীয় দলের সাবেক এই ফুটবলার। বৈঠকে প্রতিটি ফেডারেশনের বক্তব্য মনোযোগ দিয়ে শোনার পাশাপাশি গত এক বছরে তাদের সাফল্য ও ব্যর্থতার বিস্তারিত প্রতিবেদন আগামী সাত দিনের মধ্যে মন্ত্রণালয়ে জমা দিতে নির্দেশ দেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনসহ বিভিন্ন ফেডারেশনের প্রতিনিধিরা এ সময় তাদের আর্থিক ও কাঠামোগত দাবিদাওয়া তুলে ধরেন। বৈঠকে জানানো হয়, ক্রিকেট বাদে অধিকাংশ ফেডারেশনই চরম আর্থিক ও অবকাঠামোগত সংকটে রয়েছে। দেশের জনপ্রিয় খেলা ফুটবলেরও এখনো নিজস্ব কোনো একক স্টেডিয়াম…
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী চারাগাঁও গ্রামে চুরির অভিযোগে রেজাউল করিম (২৫) নামে এক যুবককে আটক করে মধ্যযুগীয় কায়দায় গাছে বেঁধে রাখার ঘটনা ঘটেছে। কয়েক ঘণ্টা আটকে রাখার পর তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের চারাগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। স্থানীয় সূত্র জানায়, ভোররাতে গ্রামের বাসিন্দা জাকির হোসেনের বাড়িতে চুরির চেষ্টা চালানোর সময় রেজাউল করিমকে হাতেনাতে আটক করেন বাড়ির লোকজন। পরে সকাল থেকে বিকেল পর্যন্ত তাকে একটি গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। গ্রামবাসীর দাবি, আটক রেজাউল করিম দীর্ঘদিন ধরে এলাকায়…
মুমিনুল হকের পরিচয় কী—এই প্রশ্নের সহজ উত্তর হতে পারে, তিনি বাংলাদেশের একজন টেস্ট ক্রিকেটার। সাদা বলের ক্রিকেটে দীর্ঘদিন সুযোগের বাইরে থাকা মুমিনুলকে সাধারণত লাল বলের ক্রিকেটেই দেখা যায়। আন্তর্জাতিক ক্রিকেটে সীমিত ওভারের সর্বশেষ ম্যাচ তিনি খেলেছেন ২০১৮ সালে। ফলে তার নামের পাশে ‘কেবল টেস্ট খেলোয়াড়’ তকমা লেগে গেছে বলে মনে করেন তিনি। এই পরিচয় নিয়েই প্রকাশ্যে ক্ষোভ ঝরিয়েছেন অভিজ্ঞ এই ব্যাটার। দেশের দুই ভেন্যুতে শুরু হওয়া ওয়ানডে ফরম্যাটের বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) ইস্ট জোনের হয়ে খেলছেন মুমিনুল। নর্থ জোনের বিপক্ষে ম্যাচে দল হারলেও ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন তিনি। ওই ম্যাচে মুমিনুল করেন ৮৩ রান। ম্যাচ শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে…
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, ক্ষমতাসীন বিএনপি যদি মনে করে তিনি দায়িত্ব পালন করবেন, তাহলে তিনি রাষ্ট্রপতির দায়িত্বে থাকবেন। আর দলটি যদি না চায়, তাহলে তিনি নিজ উদ্যোগেই সম্মানজনকভাবে সরে যাবেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে বঙ্গভবনে দৈনিক কালের কণ্ঠকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকারটির প্রথম পর্ব প্রকাশের পর শনিবার শেষ অংশ প্রকাশিত হয়। বিদেশি গণমাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের পর তিনি আর দেশে থাকতে চান না—এমন বক্তব্যের ব্যাখ্যায় রাষ্ট্রপতি বলেন, তার বক্তব্য ভিন্ন প্রেক্ষাপটে উপস্থাপন করা হয়েছে। গত ১৮ মাসে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন আচরণ ও ঘটনায় তিনি মানসিক চাপ ও অপমানের শিকার হয়েছেন বলে দাবি করেন। সে সময় ক্ষোভের বশেই…
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান ভারতের রাজধানী দিল্লিতে গিয়েছিলেন পর্তুগালের ভিসা নিতে। দিল্লিতে থাকার সময় তার সঙ্গে এক নারীও ছিলেন। ওই নারী তার আত্মীয় ছিল বলে জানা যায় বিবিসি বাংলার প্রতিবেদনে। পরে বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টা ৪০ মিনিটে ভারতের দিল্লি থেকে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মাহদী হাসান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ইমিগ্রেশন কাউন্টারে গেলে দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন। তার অভিযোগ, তিনি ভারতে গিয়ে হেনস্তার শিকার হন। বিবিসির প্রতিবেদনে বলা হয়, দিল্লির প্রাণকেন্দ্র কনট প্লেসে একটি বেসরকারি সংস্থার দপ্তরে মঙ্গলবার সকালে প্রথম দেখা যায় মাহদী হাসানকে। তার পাশে…
পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী বলেছেন, সদ্য অনুষ্ঠিত নির্বাচন বাংলাদেশের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন। তার মতে, অতীতে বাংলাদেশের নির্বাচন মানেই ছিল সহিংসতা, সন্ত্রাসী কর্মকাণ্ড, আহত ও মামলার ঘটনা, যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করত। তবে এবারের নির্বাচনে সারা দেশে একটি রক্তাক্ত ঘটনার খবরও পাওয়া যায়নি, যা সত্যিই ব্যতিক্রমী। এ কারণে তিনি ইন্টেরিম সরকারকে ধন্যবাদ পাওয়ার যোগ্য বলে মন্তব্য করেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানার…
কুমিল্লার দাউদকান্দিতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে একই পরিবারের নারী ও শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল প্রায় ৬টার দিকে দুর্ঘটনার পর দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়। দগ্ধদের মধ্যে রয়েছেন মনোয়ারা বেগম (৬০), জিল হক (৩৭), উম্মে হুমায়রা (৩০) এবং দুই বছর বয়সী শিশু হুররাম। হাসপাতাল সূত্র জানায়, মনোয়ারা বেগমের শরীরের প্রায় ২ শতাংশ, জিল হকের ৫৪ শতাংশ, উম্মে হুমায়রার ৬৫ শতাংশ এবং শিশু হুররামের ৬ শতাংশ দগ্ধ হয়েছে। চিকিৎসকদের মতে, উম্মে হুমায়রা ও জিল হকের অবস্থা তুলনামূলকভাবে গুরুতর। দুর্ঘটনার কারণ হিসেবে রান্নাঘরে জমে থাকা…
দায়িত্ব গ্রহণের জন্য পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। একই সঙ্গে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও জোরদারে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছেন তিনি। সোমবার (২৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎকালে ক্রিস্টেনসেন এ অভিনন্দন জানান। বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত বলেন, দু’দেশকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে ঢাকার সঙ্গে কাজ অব্যাহত রাখতে ওয়াশিংটন প্রতিশ্রুতিবদ্ধ। এর আগে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।
রাঙামাটিতে দলের প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ উঠেছে ছাত্রদল ও যুবদল নেতাকর্মীর বিরুদ্ধে। পাশাপাশি প্রাণনাশের হুমকি এবং সম্পত্তি দখলে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করে সংবাদ সম্মেলন করেন এক ভুক্তভোগী জমির মালিক। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় শহরের বনরূপাস্থ আয়োজন রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী হাজি শামসুল ইসলাম। অভিযোগকারী শামসুল ইসলাম বলেন, দীর্ঘ বছর ধরে আমার পৈত্রিক সম্পত্তি আমার বৈধ দখলে থাকলেও সম্প্রতি কিছু বিএনপির অংগ সহযোগী সংগঠনের নেতাকর্মী প্রকাশ্যে আমার জমিতে অবৈধভাবে ঘর নির্মাণের চেষ্টা করছে। আমার পরিবারের সদস্যরা তাদেরকে বাঁধা দিতে গেলে তারা আমাদের উপর হামলা চালানোর চেষ্টাসহ প্রাণনাশের হুমকি দেওয়া হয়।…
বিডিআর হত্যাকাণ্ডের বিচার পুনরায় শুরু করতে নতুন কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, কমিশন গঠন করে ঘটনাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হবে এবং কমিটির সুপারিশ অনুযায়ী বিচারিক প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি সরকারের নির্বাচনী ইশতেহারেও উল্লেখ ছিল। তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে চেইন অব কমান্ড বজায় রাখা সরকারের অন্যতম অগ্রাধিকার। নির্বাচনের আগে লটারির মাধ্যমে ওসি ও এসপি নিয়োগ দেওয়া হয়েছিল, যা যথাযথ সার্ভিস রেকর্ড বিবেচনা না করেই করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। তাঁর মতে,…
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত
