Author: অধিকার ডিজিটাল ডেস্ক

ফরিদপুরের সালথা উপজেলার আটঘর গ্রামের সোহেলের সংসার চলে অন্যের গরু রাখার জন্য তৈরি ছোট্ট একটি গোয়ালঘরে। নিজের নামে এক শতাংশ জমিও নেই তাঁর। মাথা গোঁজার মতো স্থায়ী কোনো ঠিকানা না থাকায় স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে দীর্ঘদিন ধরে ওই স্যাঁতসেঁতে ঘরেই মানবেতর জীবনযাপন করছেন তিনি। শুক্রবার বিকেলে আটঘর গ্রামে সোহেলের বসতঘরে গিয়ে দেখা যায়, গরু রাখার জন্য নির্মিত ছোট্ট ঘরটিই এখন তাঁদের সংসারের একমাত্র আশ্রয়। ঘরের এক পাশে সামান্য কিছু গৃহস্থালি সামগ্রী, অন্য পাশে স্ত্রী ও সন্তানদের থাকার ব্যবস্থা। স্বাভাবিক জীবনযাপনের ন্যূনতম সুযোগ-সুবিধাও নেই সেখানে। সোহেল নিজেও শারীরিকভাবে অসুস্থ। অসুস্থতার কারণে নিয়মিত কাজ করতে পারেন না। ফলে সংসারে নেই স্থায়ী…

Read More

ভারতের ঝাড়খন্ডে অবস্থিত আদানি বিদ্যুৎকেন্দ্রের ত্রুটিপূর্ণ ইউনিট-২ পুনরায় চালু হয়েছে বলে জানিয়েছে আদানি কর্তৃপক্ষ। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎকেন্দ্রটির ইউনিট-২ সকাল ৫টা ১৭ মিনিটে সফলভাবে চালু করা হয়েছে। কর্তৃপক্ষ আরও জানায়, নির্ধারিত সময়ের আগেই সকাল সাড়ে ১১টার মধ্যে ইউনিটটির সিঙ্ক্রোনাইজেশন সম্পন্ন করার আশা করা হচ্ছে। এর ফলে আজ দুপুরের আগেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে বলে প্রত্যাশা করছে কর্তৃপক্ষ।

Read More

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ৪০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রোববার (১৩ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গুলশানে নিষিদ্ধ সংগঠনের মিছিলে সরাসরি অংশ নেওয়ার অভিযোগে ওই ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে গুলশান-১-এর ভোলা মসজিদের সামনে আওয়ামী লীগের কয়েকশ নেতা-কর্মী মিছিল করার চেষ্টা করেন। এ সময় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট…

Read More

চলতি বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গেল দুই আসরে নানা তিক্ত অভিজ্ঞতার কারণে তাড়াহুড়ো করে আরেকটি ‘জোড়াতালি’র টুর্নামেন্ট আয়োজন করতে চায় না বোর্ড। বরং সবকিছু নতুন করে গুছিয়ে আরও মানসম্মতভাবে বিপিএল আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি। চলতি বছর বিপিএল না হওয়ায় আগামী বছরের নভেম্বরের নির্ধারিত স্লটে টুর্নামেন্টটি আয়োজনের চিন্তা করছে বোর্ড। পাশাপাশি ফেব্রুয়ারি মাসকেও সম্ভাব্য সময় হিসেবে বিবেচনায় রাখা হয়েছে। ঢাকা পোস্টকে বিসিবির এক পরিচালক এ তথ্য জানিয়েছেন। বিপিএলকে আরও আকর্ষণীয় ও প্রতিযোগিতামূলক করতে এবার কিছুটা সময় নিতে চাচ্ছে বিসিবি। নতুন স্লটে আয়োজনের চিন্তাও এরই অংশ। এর আগে বিপিএলের আয়োজন ও ব্যবস্থাপনার…

Read More

ফেডারেশন কাপ ফুটবলের এবারের আসরের খেলা দেশের তিন ভেন্যুতে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ঘোষিত সময়সূচি অনুযায়ী নির্ধারিত সময়ে খেলা শুরু হবে কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। লিগ কমিটি অবশ্য আয়োজনের প্রস্তুতি গুছিয়ে রাখছে। গতকাল লিগ কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে বাফুফে সভাপতির সঙ্গে আলোচনা করা হবে। এবার ফেডারেশন কাপের ম্যাচ অনুষ্ঠিত হবে গোপালগঞ্জ, মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জে। পাশাপাশি ঢাকার জাতীয় স্টেডিয়ামে ছয়টি ম্যাচ আয়োজনের কথা রয়েছে। প্রায় পাঁচ বছর পর ঢাকার জাতীয় স্টেডিয়ামে আবারও ঘরোয়া ফুটবলের ম্যাচ ফিরতে যাচ্ছে। জাতীয় স্টেডিয়ামে মোট সাতটি ম্যাচ হওয়ার কথা থাকলেও কোন কোন ম্যাচ সেখানে অনুষ্ঠিত হবে, তা…

Read More

আগামী ১৪ সেপ্টেম্বর এক বছর পূর্ণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) বর্তমান কমিটির মেয়াদ। ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী, এর মধ্যে পরবর্তী নির্বাচনের তফসিল ঘোষণা না হলে বর্তমান কমিটির মেয়াদ আরও তিন মাস বাড়বে। সে হিসেবে তফসিল ঘোষণা না হলে আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করতে পারবে বর্তমান কমিটি। ডাকসু নির্বাচনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করতে বর্তমান কমিটির প্রথম কার্যনির্বাহী সভায় একটি খসড়া প্রস্তাব উত্থাপন করা হয়েছিল। তবে এখনো তা বাস্তবায়ন করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার জন্য তারা প্রশাসনকে একাধিকবার অনুরোধ করলেও এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। মেয়াদ শেষ হওয়ার…

Read More

রিয়াল বেতিসের কাছে অপ্রত্যাশিত হারের ধাক্কা কাটিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে রিয়াল মাদ্রিদ। নগর প্রতিদ্বন্দ্বী রায়ো ভায়েকানোকে ৪-১ গোলে উড়িয়ে লা লিগার পয়েন্ট তালিকায় বার্সেলোনার সঙ্গে সমতায় ফিরেছে কার্লো আনচেলত্তির দল। সান্তিয়াগো বার্নাব্যুতে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলা রিয়াল প্রথম ৩৫ মিনিটেই তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয়। চলতি মৌসুমে পাঁচ ম্যাচে এটি রিয়ালের চতুর্থ জয়। ম্যাচের ১৪ মিনিটে পেনাল্টি থেকে রিয়ালকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। আলভারো কারেরাসকে বক্সের ভেতর ফাউল করা হলে পেনাল্টি পায় স্বাগতিকরা। স্পটকিক থেকে গোলরক্ষক এমিল অডেরোকে ভুল দিকে পাঠিয়ে বল জালে জড়ান ফরাসি ফরোয়ার্ড। এর মাত্র তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে…

Read More

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ এবং ধর্ষণের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মো. আল আমিনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৩। শুক্রবার রাতে গাজীপুর মহানগরের সদর থানাধীন ভাওরাইদ মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আল আমিন রাণীশংকৈল উপজেলার হাটগাঁও গ্রামের মো. হানিফের ছেলে। র‍্যাব জানায়, মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী ওই নারী তার বাবার বাড়িতে গোসল করার সময় আসামি জনি বাথরুমের ভেন্টিলেটর ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে ওই নারী বাথরুম থেকে বের হলে বাইরে অবস্থান করা আল আমিন তাকে গলা ধরে ফের বাথরুমের ভেতরে নিয়ে যায়। এ সময় জনি তার আপত্তিকর ভিডিও ধারণ…

Read More

সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের ইংলিশ ভার্সনের উদ্যোগে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ‘ইংলিশ কার্নিভাল-২০২৬’। শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা, যোগাযোগ সক্ষমতা, সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ কার্নিভালে ছিল নানা আকর্ষণীয় আয়োজন। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল ড. মাহবুবুর রহমান মোল্লা স্যার বেলুন ও পায়রা উড়িয়ে ইংলিশ কার্নিভাল-২০২৬-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইক বাণ ফুল আছি দিনব্যাপী এ আয়োজনে প্রায় ২০টি আকর্ষণীয় স্টল স্থাপন করা হয়। প্রতিটি স্টলে শিক্ষার্থীদের ইংরেজি ভাষার বিভিন্ন দক্ষতা কথোপকথন, শব্দভান্ডার, উচ্চারণ, সৃজনশীলতা, উপস্থাপনা ও ব্যবহারিক ইংরেজি চর্চার সুযোগ তৈরি করা হয়।…

Read More

২০১৯ সাল থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রীদের সরকারি কাজে চুল সাজানো, মেকআপ ও সংশ্লিষ্ট প্রতিনিধিত্বমূলক খাতে প্রায় ৪ লাখ ৭০ হাজার ডলার ব্যয় করেছে দেশটির সরকার। তথ্য অধিকার আইনে করা এক আবেদনের জবাবে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এসব তথ্য প্রকাশ করেছে। ২০২৫ সালের ডিসেম্বরে আইনজীবী ইয়ারা উইঙ্কলার-শালিত তথ্য অধিকার আইনে আবেদন করেন। প্রকাশিত নথি অনুযায়ী, মোট ব্যয়ের প্রায় ৯০ শতাংশই হয়েছে বেঞ্জামিন নেতানিয়াহু ও তার স্ত্রী সারার সময়ে। তবে নথির বিভিন্ন স্থানে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত হেয়ারস্টাইলিস্ট ও মেকআপ শিল্পীদের নাম মুছে দেওয়া হয়েছে। এসব তথ্য গোপন রাখার কারণ হিসেবে ‘রাষ্ট্রীয় নিরাপত্তা’র কথা উল্লেখ করা হয়েছে। মাসভিত্তিক হিসাবেও এ ব্যয়ের বিস্তারিত…

Read More