Author: অধিকার ডিজিটাল ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। এবারের বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। বিএনপি নেতৃত্বাধীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এটি প্রথম বাজেট। ‘অর্থনৈতিক গণতান্ত্রিকীকরণ ও বিকেন্দ্রীকরণ : ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাজেট প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। প্রস্তাবিত বাজেটে দেশের মসজিদগুলোর ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য মাসিক ১০ হাজার টাকা সম্মানী প্রদানের প্রস্তাব রাখা হয়েছে। একই সঙ্গে অবকাঠামো উন্নয়নের তুলনায় মানবসম্পদ উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে শিক্ষা ও স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখার…
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের পরিবারের ভাতা বাড়ানোর প্রস্তাব করা হবে। আজ বৃহস্পতিবার (১১ জুন) ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এই বাজেট বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজকের বাজেটে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের পরিবারের ভাতা ৫,০০০ টাকা করে বৃদ্ধি করে যথাক্রমে বীরশ্রেষ্ঠ ৪০,০০০ টাকা, বীর উত্তম ৩০,০০০ টাকা, বীর বিক্রম ২৫,০০০ টাকা এবং বীর প্রতীক ২৫,০০০ টাকা করার প্রস্তাব করা হবে। তবে সাধারণ মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ২০,০০০ টাকা অপরিবর্তিত থাকবে। এছাড়া, জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারদের মাসিক ২০ হাজার টাকা এবং এ, বি ও সি ক্যাটাগরিতে আহতদের যথাক্রমে ২০, ১৫ ও ১০ হাজার টাকা মাসিক ভাতা অব্যাহত…
প্রান্তিক ও ভূমিহীন কৃষকদের সহায়তা জোরদার করতে আসন্ন জাতীয় বাজেটে ‘কৃষক কার্ড’ কর্মসূচির জন্য প্রাথমিকভাবে ১ হাজার ৬২ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হতে পারে। এ কর্মসূচির আওতায় দেশের ১০০টি উপজেলায় প্রায় ৪২ লাখ ৫০ হাজার কৃষককে কৃষক কার্ড প্রদান করা হবে। বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রস্তাবিত কর্মসূচি অনুযায়ী, কৃষক কার্ডধারী ভূমিহীন ও প্রান্তিক কৃষকরা প্রতি বছর একবার করে ২ হাজার ৫০০ টাকা নগদ সহায়তা পাবেন। পাশাপাশি কৃষি-সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি সেবা সহজে প্রাপ্তির সুযোগও তৈরি হবে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কৃষিকে…
ফোর্তালেজায় অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে ১-০ গোলে হেরেছে ব্রাজিল নারী ফুটবল দল। তবে ম্যাচের ফলের চেয়ে বেশি আলোচনায় এসেছে মাঠের উত্তেজনা ও বিশৃঙ্খলা। খেলোয়াড়, কোচ ও স্টাফ মিলিয়ে ব্রাজিল দলের আটজন সদস্য লাল কার্ড দেখেন, আর ম্যাচ শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পর্যন্ত মাঠে নামতে হয়। ম্যাচের একমাত্র গোলটি আসে ব্রাজিলের ডিফেন্ডার ইসাবেলা চাগাসের আত্মঘাতী গোলে। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা দেখা যায়, যা শেষ দিকে চরম আকার ধারণ করে। ব্রাজিল ম্যাচ শেষ করে মাত্র ৯ জন খেলোয়াড় নিয়ে। ব্রাজিলের প্রধান কোচ আর্থার এলিয়াসসহ কয়েকজন স্টাফ বহিষ্কৃত হন। অতিরিক্ত সময়ে ফরোয়ার্ড বিআ জেনেরাত্তো ও তারসিয়ানে লাল কার্ড…
মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-এর গ্র্যাজুয়েশন নাইট ২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে ঘিরে ব্যতিক্রমী উচ্ছ্বাসের দেখা মেলে। বুধবার (১০ জুন) রাতে আয়োজিত অনুষ্ঠানে গ্র্যাজুয়েটরা আনন্দ প্রকাশের অংশ হিসেবে তাকে শূন্যে তুলে উচ্ছ্বাসে মেতে ওঠেন। শিক্ষামন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, গ্র্যাজুয়েটদের সঙ্গে আনন্দঘন মুহূর্তে তিনি হাস্যোজ্জ্বল ও প্রাণবন্ত ছিলেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই মন্তব্যে শিক্ষামন্ত্রীর প্রতি শুভকামনা, ভালোবাসা ও দোয়া জানিয়েছেন। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে কোনো ধরনের আমলাতান্ত্রিক জটিলতাকে প্রশ্রয় দিচ্ছে না। তিনি উল্লেখ করেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর…
ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ঢাকার সাভারের আমিনবাজার এলাকায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। স্থানীয় ফুটবলপ্রেমীদের উদ্যোগে গাবতলী সেতুর একাংশজুড়ে বিশ্বকাপে অংশগ্রহণকারী ৪৮টি দেশের জাতীয় পতাকা টাঙানো হয়েছে। এসব পতাকার মাঝখানে মর্যাদার সঙ্গে স্থান পেয়েছে বাংলাদেশের লাল-সবুজের পতাকাও। বিশ্বকাপ এলেই বিভিন্ন দলের সমর্থকদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার আবহ তৈরি হলেও, আমিনবাজারের তরুণদের এই উদ্যোগ সম্প্রীতি ও সৌহার্দ্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রতিদিন বহু দর্শনার্থী ও ফুটবলপ্রেমী নিজেদের প্রিয় দলের পতাকার সঙ্গে ছবি তুলতে এবং উৎসবের আবহ উপভোগ করতে সেখানে ভিড় করছেন। স্থানীয়দের বিশ্বাস, ৪৮টি দেশের পতাকার সঙ্গে বাংলাদেশের পতাকা ওড়ানোর মাধ্যমে ভবিষ্যতের একটি স্বপ্নকেও তুলে ধরা হয়েছে। তাদের প্রত্যাশা, একদিন বাংলাদেশের জাতীয় দলও…
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বিশেষ সভায় ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে এই সভা শুরু হয়। এতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ মন্ত্রিপরিষদের সদস্যরা অংশ নেন। রীতি অনুযায়ী জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের আগে মন্ত্রিপরিষদের এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এতে জাতীয় বাজেটের অনুমোদন দেওয়া হয়। আজ বিকেল ৩টায় প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে নিয়ে অধিবেশনে যোগ দেবেন। পরে অর্থমন্ত্রী সংসদে বাজেট উপস্থাপন করবেন। ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টা
সিরিজের দ্বিতীয় মাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বেশ ভোগাচ্ছে অস্ট্রেলিয়াকে। প্রথম দুই ওভারেই সাজঘরে ফিরলেন টপ অর্ডারের তিন ব্যাটার। ইনিংসের প্রথম ওভারের চতুর্থ বলে ম্যাথিউ শর্টকে বোল্ড করেন টাইগার পেসার তাসকিন আহমেদ। রানের খাতা খোলার আগেই প্রথম উইকেট হারায় অজিরা। দ্বিতীয় ওভারের প্রথম বলেই এরপর আঘাত হানেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। কুপার কনোলির ব্যাটের কোণায় লেগে বল চলে যায় বাংলাদেশের উইকেটকিপার লিটন দাসের হাতে। দ্বিতীয় ওভারের শেষ বলে নিজের দ্বিতীয় উইকেট শিকার করেন মোস্তাফিজ। এবারও একইভাবে আউট হন ম্যাট রেনশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১৭ রান।
ব্রাহ্মণবাড়িয়া শহরের কুমারশীল মোড় এলাকায় মদিনা মসজিদে জুতা চুরি করতে গিয়ে এক যুবক জনতার হাতে আটক হয়েছেন। এ সময় তার গায়ে ব্রাজিলের জার্সি পরা ছিল। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বুধবার (১০ জুন) দুপুরের পর ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মসজিদের মুসল্লি ও স্থানীয় লোকজন অভিযুক্ত যুবককে আটক করে তার মাথার চুল কেটে দিচ্ছেন। পরে তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে। তবে অভিযুক্ত যুবকের নাম-পরিচয়, ঠিকানা কিংবা ঘটনার বিস্তারিত বিষয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি। যুবদল নেতা জাকির গ্রেপ্তার মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য…
বাংলাদেশের প্রতিটি নাগরিকের সার্বিক কল্যাণ এবং জাতীয় আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্য সামনে রেখে নতুন অর্থবছরের জাতীয় বাজেট প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১১ জুন) সকালে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে যোগ দিতে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক সমৃদ্ধি এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবারের বাজেটের বিভিন্ন বিষয় নির্ধারণ করা হয়েছে। জনগণের প্রত্যাশা, ভবিষ্যৎ চাহিদা এবং দেশের উন্নয়ন লক্ষ্যকে সামনে রেখেই আয়-ব্যয়ের এই পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন পর জনগণের ভোটে নির্বাচিত সরকারের অধীনে জাতীয় বাজেট উপস্থাপিত হচ্ছে। ফলে এ বাজেটকে ঘিরে…
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত
