Author: নিজস্ব প্রতিবেদক
কেন্দ্রেয় বাইরে ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা-১৩ আসনের ১১ দলসমর্থিত রিকশা প্রতীকের প্রার্থী আল্লামা মামুনুল হক। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) পৌনে ৩টার দিকে কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদ্রাসা কেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। মামুনুল হক বলেন, কিছু কেন্দ্রের ভেতরে অব্যবস্থাপনা আছে। কিছু জায়গায় কেন্দ্রের বাইরে আতঙ্ক সৃষ্টি করে ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে, আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। সুনির্দিষ্টভাবে কোথায় ভয়ভীতি দেখানো হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘রায়ের বাজারে ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা রাজেশ খানের নেতৃত্বে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। ইউসেফ স্কুল কেন্দ্রে ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে। ৩৪ নম্বর ওয়ার্ডের প্রায় সব কেন্দ্রের বাইরে ভোটারদের ভয়ভীতি দেখানো…
ভোটকেন্দ্রের পরিবেশ নিয়ে গণমাধ্যমের আগের সমালোচনার জবাবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, “আগে আপনারা টেলিভিশনে ভোটকেন্দ্রের কুকুর দেখিয়েছেন, মাঠ খালি দেখিয়েছেন। আজ কেন্দ্রের ধারে কুকুর খুঁজে পাবেন না—আজ সব মানুষ আর মানুষ।” বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ইস্কাটন গার্ডেন হাইস্কুল কেন্দ্রে ভোট প্রদান শেষে তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশনের ওপর আস্থা ফিরেছে কি না—এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিই প্রমাণ করে ইসির প্রতি আস্থা ফিরে এসেছে। দলগুলোও আস্থা রেখেছে বলেই নির্বাচনে অংশ নিয়েছে। তিনি বলেন, দেশের বিভিন্ন জায়গায় বিশেষ করে পঞ্চগড়ে কুয়াশার মধ্যে নারীদের লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার দৃশ্য তাকে অনুপ্রাণিত করেছে। “নারী ও…
মুন্সীগঞ্জ-৩ আসনের সদর উপজেলার মাকহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নিরাপত্তাজনিত কারণে কেন্দ্রটির ভোটগ্রহণ প্রায় ১৫ মিনিট বন্ধ রাখা হয়। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট চলাকালে এ ঘটনা ঘটে। কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. তিতুমীর জানান, পরিস্থিতি স্বাভাবিক হলে সকাল সোয়া ১০টা থেকে পুনরায় ভোটগ্রহণ শুরু হয় এবং বর্তমানে ভোট গ্রহণ চলছে। ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, একের পর এক প্রায় ১০ থেকে ১২টি ককটেল বিস্ফোরণের সময় ভোটার ও সাধারণ মানুষ দৌড়াদৌড়ি শুরু করেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ‘ফুটবল’ প্রতীক ও ‘ধানের শীষ’ প্রতীকের…
গোপালগঞ্জে ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিশুসহ তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে শহরের রেশমা ইন্টারন্যাশনাল স্কুল ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন ভোটকেন্দ্রে দায়িত্বরত আনসার সদস্য সুকণ্ঠ মজুমদার, সেকশন কমান্ডার জামাল হোসেন এবং ভোটারের সঙ্গে আসা ১৩ বছর বয়সী আমেনা খানম। কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জহিরুল ইসলাম জানান, সকালে দূর থেকে দুর্বৃত্তরা একটি ককটেল নিক্ষেপ করলে বিস্ফোরণে তারা আহত হন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভোটগ্রহণ চলমান রয়েছে এবং কেন্দ্র এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা বলেছেন, অনেক দিন পর ভোট দিতে পেরে তাঁর ঈদের মতো আনন্দ লাগছে। জীবনের প্রথম ভোট দেওয়ার অভিজ্ঞতা তুলে ধরে তিনি আশাবাদ ব্যক্ত করেন, উৎসবমুখর পরিবেশে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট প্রদান শেষে সাংবাদিকদের তিনি বলেন, “ইনশাআল্লাহ ঈদের আনন্দ নিয়ে নির্বাচন হবে। সবাই যেন স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারে, সেই প্রত্যাশা করছি। জনগণের রায় আমরা মেনে নেব।” তিনি জানান, সদর আসনে মোট ১৪২টি ভোটকেন্দ্র রয়েছে এবং প্রতিটি কেন্দ্রে তাঁদের এজেন্ট উপস্থিত আছেন। এখন পর্যন্ত নির্বাচন শান্তিপূর্ণ উল্লেখ করে তিনি প্রশাসনের নিরপেক্ষ ভূমিকার প্রশংসা করেন। তবে রাতের বেলায় কিছু বিচ্ছিন্ন ঘটনার…
দেশের ইতিহাসে প্রথমবারের মতো একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে আজ। রাজধানী ঢাকাসহ বিভাগীয় ও জেলা শহরগুলোতে সকাল থেকেই ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। নির্ধারিত সময় অনুযায়ী সকাল সাড়ে ৭টায় সারাদেশে আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হয়। সকাল ১০টার পর রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ‘জুলাই জাতীয় সনদ’ বিষয়ে অনুষ্ঠিত গণভোটে নিজের ভোট দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। নির্বাচন কমিশনের (ইসি) তথ্যমতে, এবারের নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন। একটি আসনে প্রার্থীর মৃত্যুতে ভোট স্থগিত থাকায় ২৯৯টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের প্রার্থী তারেক রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৪৫ মিনিটে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে তিনি তার ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট দেওয়ার সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। একই কেন্দ্রে ভোট দেন আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি এবং তাদের দুই কন্যা জাফিয়া রহমান ও জাশিয়া রহমান। ভোটগ্রহণ চলাকালে কেন্দ্র এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে পরিকল্পিতভাবে ভোটাধিকার হরণ এবং নির্বাচন ব্যবস্থাকে ভণ্ডুল করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক ও ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী জোনায়েদ সাকি। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে বাঞ্ছারামপুর উপজেলার আমেনা প্লাজার তৃতীয় তলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। জোনায়েদ সাকি অভিযোগ করেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনীতির কথা বলা শক্তিগুলোই আজ জনগণের ভোটের পরিবর্তে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর ওপর নির্ভর করছে। তিনি দাবি করেন, জামায়াত ইসলামী নেতৃত্বাধীন জোট সারাদেশে সুপরিকল্পিত ভোট ডাকাতির নীলনকশা বাস্তবায়নে নেমেছে। অনুপস্থিত ভোটারের নামে ভোট দেওয়া, কালি মুছে একাধিকবার ভোট প্রদান, একই ব্যক্তিকে বারবার কেন্দ্রে প্রবেশ…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে টেঁটাবিদ্ধ চারজনসহ অন্তত নয়জন আহত হয়েছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের পূর্ব চান্দেরচর গাজী মার্কেট এলাকায় এ সংঘর্ষ হয়। এতে এলাকায় সাধারণ ভোটারদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের মধ্যে রয়েছেন ইমরান (২৮), লিটন (৪৮), সোহাগ (৩৫) ও রিয়াজুল (২০)। গুরুতর অবস্থায় ইমরান ও রিয়াজুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে।
চট্টগ্রামের চন্দনাইশে নগদ ১০ লাখ ৪৯ হাজার টাকা ও রিকুইজিশন করা একটি নোয়া মাইক্রোবাসসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার আবদুল বারিহাট এলাকায় অভিযানটি পরিচালিত হয়। আটক ব্যক্তিদের মধ্যে মাইক্রোবাসের চালকও রয়েছেন। পরে তাদের চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়। চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ খাঁন জানান, সেনাবাহিনী রাত ১২টার দিকে তিনজনকে আটক করে থানায় সোপর্দ করে। প্রাথমিকভাবে জানা গেছে, জব্দ করা টাকাগুলো ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মিজানুল হক চৌধুরীর। তিনি আরও জানান, এ বিষয়ে সংশ্লিষ্ট প্রার্থী ব্যাখ্যা দিয়েছেন এবং নির্বাচনী ট্রাইব্যুনালের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে…
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত
