Author: নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও নির্বাচন-পরবর্তী বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ঢাকায় প্রতিবাদ মিছিল করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। সোমবার এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। রোববার দুপুরে ১১ দলীয় জোটের নেতারা প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন। দুপুর ১২টার দিকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ও এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে নির্বাচন কমিশনে বৈঠক শুরু হয়। বৈঠক শেষে হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের জানান, নির্বাচনের পর জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের নেতাকর্মীদের বাড়িঘরে হামলার ঘটনা ঘটছে, যা নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। এসব ঘটনার প্রতিবাদে সোমবার ঢাকার বায়তুল মোকাররম থেকে বিক্ষোভ মিছিল…
ঢাকা-৮ আসনের নির্বাচন ও ফলাফলে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ভোট পুনঃগণনার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। শনিবার প্রধান নির্বাচন কমিশনার বরাবর দেওয়া লিখিত অভিযোগে তিনি এ দাবি জানান। অভিযোগপত্রে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ও তার অনুসারীরা ভোট রিগিং, প্রভাব বিস্তার এবং ফলাফল আটকে রাখাসহ বিভিন্ন অনিয়মে জড়িত ছিলেন। অনেক কেন্দ্রে বাতিল ভোট ধানের শীষের অনুকূলে গণনা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এনসিপি প্রার্থীর দাবি, সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর প্রিসাইডিং অফিসার ও রিটার্নিং অফিসার এসব অনিয়মে সরাসরি জড়িত ছিলেন এবং নির্বাচনী আইন লঙ্ঘন করে অবৈধভাবে ফল…
বান্দরবানের আলীকদমে রহিমা বেগম নামে এক শয্যাশায়ী বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার ২ নম্বর চৈক্ষ্যং ইউনিয়নের পুরাতন শিবাতলী এলাকার নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রহিমা বেগমের বয়স ৭০ বছর। তিনি দীর্ঘদিন ধরে পক্ষাঘাতে আক্রান্ত ছিলেন। নিহতের ছেলে নুরুল আমিন বলেন, অসুস্থ ও শয্যাশায়ী মাকে এভাবে হত্যা করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। স্থানীয় সাবেক ইউপি সদস্য অলিউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি মরদেহ দেখতে পান এবং পুলিশকে অবহিত করেন। আলীকদম থানার ওসি আলমগীর হোসেন শাহ বলেন, প্রাথমিক তদন্তে পারিবারিক কলহের ইঙ্গিত…
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই দলের প্রতিষ্ঠাতা ইমরান খানকে শারীরিক পরীক্ষা ও চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। শনিবার এই সিদ্ধান্তের কথা জানানো হয়। সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়, হাসপাতালে তার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা করা হবে। সম্প্রতি দৃষ্টিশক্তি কমে যাওয়াসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন ইমরান খান। তবে দীর্ঘদিন ধরে তাকে যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছিল না বলে অভিযোগ ওঠে। এ অবস্থায় তার সমর্থকরা পার্লামেন্টের বাইরে অবস্থান নিয়ে সুচিকিৎসার দাবিতে আন্দোলন শুরু করেন। পরে সরকারের পক্ষ থেকে তাকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত আসে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লা তারার জানিয়েছেন, বিশেষজ্ঞ চিকিৎসকরা একটি নির্দিষ্ট হাসপাতালে ইমরান খানের চোখের পরীক্ষা করবেন…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে সর্বোচ্চ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন রাঙ্গামাটি আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। তিনি এক লাখ ৬৯ হাজার ৬৬ ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাকে পরাজিত করেন। পোস্টাল কেন্দ্রসহ মোট ২১৪টি কেন্দ্রে দীপেন দেওয়ান পেয়েছেন দুই লাখ এক হাজার ৮৪৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পহেল চাকমা পেয়েছেন ৩১ হাজার ১৪২ ভোট। এই আসনে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, রাঙ্গামাটি আসনে মোট ভোটার পাঁচ লাখ ৯ হাজার ২৬৭ জন। এর মধ্যে ভোট পড়েছে দুই লাখ ৭৪ হাজার ১৮টি। বাতিল হয়েছে ১০ হাজার ১৫২ ভোট এবং বৈধ ভোট ছিল দুই লাখ…
ধানের শীষের বিপক্ষে কাজ করার অভিযোগে ময়মনসিংহের ফুলপুরে কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল বাশার আকন্দের ওপর হামলা চালিয়েছে বিএনপির বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। শনিবার বিকেলে পৌরসভার বালিয়া মোড় এলাকায় দুই দফায় তার গাড়ি ভাঙচুর করা হয় এবং প্রায় এক ঘণ্টা তাকে একটি ঘরে অবরুদ্ধ করে রাখা হয়। স্থানীয়দের মতে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি তুলার গুদাম পরিদর্শনে গেলে দলীয় কর্মীরা তাকে ঘিরে ধরে। তাদের অভিযোগ, নির্বাচনে ধানের শীষের প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়ায় দলের পরাজয় হয়েছে। পরে পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। হামলার প্রতিবাদে সমর্থকরা সড়ক অবরোধ করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। দ্বিতীয় দফা হামলায় গাড়ির চালকসহ অন্তত দুইজন আহত…
নির্বাচনের আগে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাওয়াকে কেন্দ্র করে ফেনীর দাগনভূঞায় এক জামায়াত কর্মীকে দাড়ি ধরে এলোপাতাড়ি লাঠিপেটার অভিযোগ উঠেছে ধানের শীষ প্রতীকের কর্মীদের বিরুদ্ধে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের দক্ষিণ ভবানিপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত জামায়াত কর্মীর নাম নুরুল আবছার। তিনি স্থানীয় ইব্রাহীম মুন্সি বাড়ির বাসিন্দা। অভিযুক্ত হিসেবে যুবদল কর্মী বেলাল হোসেনের নাম জানিয়েছেন এলাকাবাসী। ভুক্তভোগী নুরুল আবছার জানান, দুপুরে নামাজ শেষে ঘরে ঢুকতেই বেলাল হোসেন তার ওপর অতর্কিত হামলা চালান। এ সময় দাড়ি ধরে টেনে উপড়ে ফেলা হয় এবং লাঠি দিয়ে মারধর করা হয়। বাধা দিতে গেলে তার স্ত্রীকেও হেনস্তা করা হয়। নুরুল আবছারের স্ত্রী…
রাজশাহীতে মসজিদে নামাজ পড়তে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে রাজশাহী সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের খোঁজাপুর গোরস্থানের প্রাচীরসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ মোস্তফা (৫০) মহানগরীর ডাশমারী এলাকার বাসিন্দা। তিনি পেশায় দিনমজুর ছিলেন এবং কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন না। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গুলিবিদ্ধ হওয়ার পর তিনি ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে পিস্তলের গুলির খোসা উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে এবং আইনগত প্রক্রিয়া গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।…
বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সম্পর্কের ক্ষেত্রে দেশ ও দেশের মানুষের স্বার্থই সবার আগে বিবেচনায় নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরাতে বিএনপি সরকার আইনি পথেই অগ্রসর হবে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দলের নির্বাচনোত্তর প্রেস ব্রিফিংয়ের প্রশ্নোত্তর পর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তারেক রহমান জানান, ভারতের সঙ্গে সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রেও বাংলাদেশের জাতীয় স্বার্থই অগ্রাধিকার পাবে। একই নীতি পাকিস্তান ও চীনের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে তিনি উল্লেখ করেন। চীনের সঙ্গে সিল্ক রোড উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, এটি বাংলাদেশের অর্থনীতিতে কতটা ইতিবাচক প্রভাব ফেলবে, তা পর্যালোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। নির্বাচনে ‘ইলেকশন…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে আলোচিত প্রার্থীদের একজন ছিলেন ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ঢাকা-৮ আসনে বিএনপির হেভিওয়েট নেতা মির্জা আব্বাসের কাছে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হলেও জাতীয় সংসদের উচ্চকক্ষ (সিনেট)–এ যাওয়ার পথ তার জন্য উন্মুক্ত রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। গণভোটে ‘হ্যাঁ’ ভোটের বিজয় ও জুলাই সনদের আলোকে গঠিতব্য ১০০ সদস্যের উচ্চকক্ষে দলগুলোর প্রাপ্ত ভোটের শতকরা হারের ভিত্তিতে সদস্য মনোনয়ন দেওয়া হবে। এ নির্বাচনে এনসিপি ৩০টি আসনে প্রার্থী দিয়ে মোট ২২ লাখ ৬৯ হাজার ৬৩১ ভোট পেয়েছে, যা মোট ভোটের ৩ দশমিক ২১ শতাংশ। এ হিসাবে দলটির অন্তত তিনটি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে।…
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত
