Author: নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের বাসভবনে তারেক রহমান সৌজন্য সাক্ষাতে গেলে এই অভিনন্দন জানান তিনি। সাক্ষাতের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জামায়াত আমির বলেন, তারেক রহমানের এই আগমন জাতীয় রাজনীতির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। তিনি আশা প্রকাশ করেন, সংলাপ ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে এটি রাজনৈতিক পরিপক্বতা ও পারস্পরিক শ্রদ্ধার একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। ডা. শফিকুর রহমান আরও বলেন, তিনি এমন একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন, যা হবে ফ্যাসিবাদমুক্ত, সার্বভৌম এবং ইনসাফ ও ন্যায়বিচারের ভিত্তিতে প্রতিষ্ঠিত।…
জুলাই সনদ বাস্তবায়নে গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনেই অনুষ্ঠিত হয়েছে গণভোট। এই গণভোটে ১২ কোটি ৭৭ লাখ ভোটারের মধ্যে ভোট দিয়েছে সাত কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ভোটার। ৬২ শতাংশের বেশি ভোটার ‘হ্যাঁ’ ভোট দেওয়ায় আনুষ্ঠানিকভাবে জুলাই সনদ বাস্তবায়নের পথ খুলেছে। জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ অনুযায়ী, নির্বাচিত সংসদ সদস্যরা একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের দায়িত্ব পালন করবেন। সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে দফায় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের পর গণভোটে মোট ৮৪টি সংস্কার প্রস্তাব অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে ৪৭টি প্রস্তাবনা ছিল সাংবিধানিক। বেশ কয়েকটি সাংবিধানিক সংস্কার প্রস্তাবনায় বিএনপিসহ অন্যান্য দলের নোট অব ডিসেন্ট বা আপত্তি…
আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) ২০২৬ সালের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ হতে যাচ্ছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। আইএসপিআর জানায়, আজ বাংলাদেশ সময় বিকেল ৫টা ৫৬ মিনিট ৩৬ সেকেন্ডে সূর্যগ্রহণটি শুরু হবে এবং রাত ৮টা ২৭ মিনিট ৩৬ সেকেন্ডে এটি শেষ হবে। তবে ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ থেকে এই বলয়গ্রাস সূর্যগ্রহণটি দেখা যাবে না। বাংলাদেশ থেকে দৃশ্যমান না হলেও বিশ্বের বেশ কিছু অঞ্চলে এই মহাজাগতিক ঘটনাটি প্রত্যক্ষ করা যাবে। আইএসপিআর-এর তথ্যমতে, আর্জেন্টিনা, চিলি, দক্ষিণ আফ্রিকা এবং অ্যান্টার্কটিকা মহাদেশের বাসিন্দারা এই সূর্যগ্রহণ দেখার সুযোগ পাবেন।
নতুন আইজিপি নিয়োগকে ঘিরে পুলিশের ভেতরে ও বাইরে আলোচনা তুঙ্গে। সম্ভাব্য তালিকায় সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন ১৫ ব্যাচের কর্মকর্তা আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত আইজিপি মো. আলী হোসেন ফকির। রাজনৈতিক কারণে আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি প্রথমে চাকরিচ্যুত ও পরে বাধ্যতামূলক অবসরের শিকার হন। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর আইনি প্রক্রিয়ায় চাকরি ফিরে পান এবং পর্যায়ক্রমে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি লাভ করেন। এ ছাড়া আলোচনায় আছেন অবসরপ্রাপ্ত কর্মকর্তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক আনসার উদ্দিন খান পাঠান এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার অতিরিক্ত আইজিপি হাসিব আজিজ। নতুন সরকার শপথ নেওয়ার পর গঠিত মন্ত্রিসভাই আইজিপি নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত…
দীর্ঘ দুই যুগ পর রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরতে যাওয়া বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি বিকেল চারটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ ঐতিহাসিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করাবেন। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, ভারত, পাকিস্তান, ভুটানসহ বিভিন্ন দেশের উচ্চপদস্থ প্রতিনিধি ও দেশের বিশিষ্ট ব্যক্তিসহ প্রায় এক হাজার ২০০ অতিথি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি একক ও জোটগতভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর এ শপথ অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক কূটনৈতিক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই আয়োজন বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রার সূচনা করবে।
বিভিন্ন মোবাইল নম্বর থেকে ফোন করে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী)। রোববার (১৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একাধিক স্ক্রিনশট প্রকাশ করে এ দাবি করেন তিনি। প্রকাশিত স্ক্রিনশটগুলোতে দেখা যায়, অপরিচিত বিভিন্ন নম্বর থেকে তাকে একাধিকবার কল করা হয়েছে। পোস্টে তিনি লেখেন, ১৩ ফেব্রুয়ারির পর থেকে আমি যে অসংখ্য মৃত্যুর হুমকির সম্মুখীন হচ্ছি, এটি তার মধ্যে একটি মাত্র। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে মেনশন করে তিনি প্রশ্ন তোলেন, ‘প্রিয় তারেক রহমান। এটা কি আপনাদের ‘নারীবান্ধব এবং নিরাপদ’ বাংলাদেশ?’ পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘সব মুসলমানকেই মৃত্যুর জন্য প্রস্তুত থাকা উচিত।…
বাংলাদেশের নতুন সরকার আগামী মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি শপথ নিতে যাচ্ছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিতব্য মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশ নিতে ১৩ দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তবগে এবং পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইশহাক দার। এছাড়া ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রী রহমান বিন জসিম বিন জাবের আল থানি অনুষ্ঠানে যোগ দেবেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আমন্ত্রণ পেলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকায় আসছেন না। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠকের কারণে তিনি শপথ অনুষ্ঠানে অংশ নিতে পারছেন না। বিশ্লেষকদের মতে, আঞ্চলিক ও বৈশ্বিক…
অন্তর্বর্তী সরকারের সময়ে মত প্রকাশের কারণে কোনো সাংবাদিককে কারাগারে যেতে হয়নি বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রোববার ১৫ ফেব্রুয়ারি রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তথ্য উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে সাংবাদিক আনিস আলমগীর ও মঞ্জুরুল আলম পান্নাকে মত প্রকাশের জন্য জেলে যেতে হয়নি। তাদের বিষয়ে রাষ্ট্রযন্ত্রের কাছে ভিন্ন কোনো তথ্য থাকতে পারে বলেও তিনি মন্তব্য করেন। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন প্রসঙ্গে তিনি বলেন, ১৮ মাসে সফলতা বা ব্যর্থতা নিয়ে নিজে কিছু বলার নেই। তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন, মূল্যায়ন করবে জনগণ। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের দেশত্যাগ প্রসঙ্গে তিনি বলেন,…
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় প্রাইভেটকার ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। রোববার ১৫ ফেব্রুয়ারি দুপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের জোকারচর গোহালিয়া বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন গোহালিয়া বাড়ি এলাকার বাসিন্দা আমজাদ আলীর ছেলে ভ্যানচালক মোহাম্মদ আমির আলী (৪০) এবং একই এলাকার মান্নানের ছেলে শরীফ উদ্দিন (৪১)। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি প্রাইভেটকার জোকারচর এলাকায় পৌঁছালে রাস্তা পারাপারের সময় একটি ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক ও এক যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত ঘোষণা করা হয়। অপরজনকে ঢাকায় নেওয়ার পথে…
জজের চাকরি ছেড়ে রাজনীতিতে আসার প্রায় দুই দশক পর জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট দীপেন দেওয়ান। ২০০৬ সালে স্বেচ্ছায় বিচার বিভাগের চাকরি ছাড়ার পর তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় হন। বিভিন্ন রাজনৈতিক ও আইনি বাধা পেরিয়ে দীর্ঘ ১৭ বছরের ত্যাগ ও সাংগঠনিক কর্মকাণ্ডের ফল হিসেবে এবার রাঙামাটি-২৯৯ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হন তিনি। নির্বাচনে ছয় প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে পোস্টাল ব্যালটসহ মোট দুই লাখ এক হাজার ৮৪৪ ভোট পান দীপেন দেওয়ান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা পান ৩১ হাজার ১৪২ ভোট। নির্বাচনের পর দীপেন দেওয়ান বলেন, এ বিজয় রাঙামাটিবাসী ও বিএনপির তৃণমূল নেতাকর্মীদের। তিনি সবার সহযোগিতায় দায়িত্ব পালনের…
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত
