Author: অধিকার ডিজিটাল ডেস্ক

দেশে চলমান তীব্র জ্বালানি সংকট ও সরকারি সাশ্রয়ী নীতিকে উপেক্ষা করে অর্ধশতাধিক গাড়ির বহর নিয়ে নির্বাচনী প্রস্তুতিমূলক শোডাউন করায় নাটোরের গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদ রানা প্রামাণিককে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকালে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। নাটোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ধরনের কর্মকাণ্ড দলীয়…

Read More

হামসহ বিভিন্ন রোগের শিশুদের টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অর্থ আত্মসাৎ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তদন্ত দাবি করে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করা হয়েছে। আবেদনে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ড. নূরজাহান বেগমসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়। সোমবার (১৩ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী বিপ্লব কুমার দাশ ও ব্যারিস্টার সানাউল্লাহ নূরে সাগর দুদক চেয়ারম্যান বরাবর এ আবেদন দাখিল করেন। আবেদনে উল্লেখ করা হয়, সম্প্রতি দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে এবং এতে প্রায় শতাধিক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে, যা একজন সচেতন নাগরিক হিসেবে গভীরভাবে উদ্বেগজনক। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, শিশুদের…

Read More

বরিশালের গৌরনদীতে পুলিশের হাত থেকে গ্রেপ্তার এড়াতে প্রায় ১২ পিস ইয়াবা ট্যাবলেট গিলে সানোয়ার হোসেন (৩৫) নামে এক মাদক কারবারি অচেতন হয়ে পড়েছেন। পরে তাকে উদ্ধার করে পুলিশ পাহারায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার (১২ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে গৌরনদী উপজেলার টরকী বাসস্ট্যান্ড সংলগ্ন নীলখোলা এলাকায় এ ঘটনা ঘটে। সানোয়ার হোসেন মুন্সিগঞ্জ জেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে গৌরনদী পৌরসভার দক্ষিণ পালরদী এলাকায় ভাড়া বাসায় থেকে মাদক ব্যবসা করে আসছিলেন। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক সংক্রান্ত মামলা রয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার এএসআই মো. সরবত আলী জানান, নীলখোলা এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় সন্দেহভাজন হিসেবে সানোয়ার হোসেনকে…

Read More

বাংলাদেশিদের জন্য চিকিৎসা ভিসার পাশাপাশি ব্যবসায়িক ভিসা চালু করতে ভারত সম্মত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি জানান, আগামী সপ্তাহ থেকেই এই নতুন ভিসা কার্যক্রম চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। এ সময় তিনি বলেন, ভারতের সঙ্গে সাম্প্রতিক বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এবং উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। হুমায়ুন কবির আরও বলেন, দুই দেশের মধ্যে পারস্পরিক সদিচ্ছা ও ইতিবাচক মনোভাব বজায় থাকলে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও অনেক দূর এগিয়ে নেওয়া সম্ভব। তিনি উল্লেখ করেন, বিভিন্ন অমীমাংসিত বিষয় নিয়েও গঠনমূলক আলোচনা হয়েছে।…

Read More

ফরিদপুরের ভাঙ্গায় বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ২৫ জন আহত হয়েছেন। সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার বাবলাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম জাহাঙ্গীর হোসেন মোল্লা (৩৭)। তিনি ভাঙ্গা উপজেলা পৌর সদরের চৌধুরীকান্দা গ্রামের সেকেন মোল্লার ছেলে এবং দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানটির চালক ছিলেন। স্থানীয় সূত্র ও পুলিশের তথ্য অনুযায়ী, ফরিদপুর থেকে মাদারীপুরগামী শাহ ফরিদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস এবং বাঙ্গি বোঝাই একটি নম্বরবিহীন পিকআপ ভ্যান বিপরীত দিক থেকে আসার সময় বাবলাতলা এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক নিহত হন এবং বাসটি খাদে পড়ে যায়। এতে অন্তত ২৫…

Read More

রাজধানীর শ্যামলীতে কম খরচে কিডনি প্রতিস্থাপন সেবার জন্য পরিচিত ‘মানবিক চিকিৎসক’ অধ্যাপক কামরুল ইসলামের প্রতিষ্ঠান সিকেডি হাসপাতালে চাঁদা দাবির ঘটনায় সাবেক যুবদল নেতা মঈন উদ্দিন (মঈন) এর চার সহযোগীকে গ্রেফতার করেছে র‍্যাবের একাধিক ইউনিট। রোববার (১২ এপ্রিল) মধ্যরাতে বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) মো. আক্কাস আলী। গ্রেফতার আসামিরা হলেন- মো. ফালান মিয়া, মো. রুবেল,মো. সুমন ও মো. লিটন মিয়া। ‎আক্কাস আলী জানান, শ্যামলীর সিকেডি হাসপাতালে চাঁদাবাজির ঘটনায় সাবেক যুবদল নেতা মঈন উদ্দিন মঈনকে এক নাম্বার আসামি করে ও অজ্ঞাত ৭-৮ আট জনকে আসামি করে শেরেবাংলা নগর থানায় একটি মামলা করে প্রতিষ্ঠানটির ওটি ইনচার্জ আবু হানিফ।…

Read More

স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের কেন্দ্রীয় কমিটির ২০২৭–২০২৮ মেয়াদের জন্য দুই বছর মেয়াদি নতুন উপদেষ্টা মণ্ডলী ঘোষণা করা হয়েছে। সংগঠন সূত্রে জানা গেছে, নবগঠিত এই উপদেষ্টা কমিটিতে দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যা সংগঠনের কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। ঘোষিত কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়েছেন কবি ও আধ্যাত্মিক গবেষক মুন্সী কবির হোসেন। মূখ্য ও কার্যনির্বাহী উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা, কবি ও কথাসাহিত্যিক এবিএম সোহেল রশিদ। সিনিয়র উপদেষ্টা হিসেবে রয়েছেন সাবেক সচিব ও রাষ্ট্রদূত এবং লেখক মনিরুল ইসলাম। এছাড়াও দপ্তর ও অর্থ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববরেণ্য কবি ও পরিবেশ বিজ্ঞানী ড. জাহাঙ্গীর…

Read More

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর এক অনুপ্রেরণাদায়ক সাফল্যের গল্প আলোচনায় এসেছে। অর্থনৈতিক সীমাবদ্ধতা, অনলাইন নির্ভর প্রস্তুতি এবং পরিবারের দায়িত্ব পালনের পাশাপাশি কৃষিকাজ—সব বাধা অতিক্রম করে রংপুরের মিঠাপুকুর উপজেলার শিক্ষার্থী আব্দুল মোত্তালেব ১৪০ নম্বরের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছেন। রোববার (১২ এপ্রিল) প্রকাশিত ফলাফলে তিনি মোট ১০৭.৭৫ নম্বর পেয়ে শীর্ষস্থান অধিকার করেন। এর মধ্যে বহুনির্বাচনী (এমসিকিউ) অংশে তার প্রাপ্ত নম্বর ৬৭.৭৫। এবারের ভর্তি পরীক্ষা ১৪০ নম্বরের ভিত্তিতে অনুষ্ঠিত হয়, যেখানে ১০০ নম্বর ছিল এমসিকিউ এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর নির্ধারিত ছিল ৪০ নম্বর। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা…

Read More

ইসলামাবাদের রুদ্ধদ্বার বৈঠক থেকে যখন কোনো চূড়ান্ত ফয়সালা ছাড়াই দুই দেশের প্রতিনিধিরা বেরিয়ে এলেন, তখনই স্পষ্ট হয়ে গিয়েছিল যে বিশ্বরাজনীতি এক ভয়াবহ অনিশ্চয়তার পথে ধাবিত হচ্ছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বহুল প্রতীক্ষিত এই সমঝোতা ব্যর্থ হওয়া কেবল দুটি রাষ্ট্রের কূটনৈতিক পরাজয় নয়, বরং তা বৈশ্বিক স্থিতিশীলতার জন্য এক অশনিসংকেত। এখন সবার মনে একটাই প্রশ্ন—আলোচনার টেবিল যদি শেষ পর্যন্ত শূন্যই থাকে, তবে ডোনাল্ড ট্রাম্পের হাতে বিকল্প কী? ২১ এপ্রিল যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার পর ট্রাম্প কি আবারও সেই চিরচেনা যুদ্ধের ডঙ্কা বাজাবেন, নাকি পর্দার আড়ালে নতুন কোনো সমীকরণের সন্ধান করবেন? এই ভূ-রাজনৈতিক দাবার চালে উভয় পক্ষই এখন এমন এক বিন্দুতে দাঁড়িয়ে…

Read More

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশের শিক্ষা ব্যবস্থায় কোনো উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। দীর্ঘ এই সময়ে শিক্ষার জন্য কোনো সুস্পষ্ট ও কার্যকর ভিশন ছিল না বলেও তিনি মন্তব্য করেন। রোববার (১২ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌর অডিটোরিয়ামে আয়োজিত ‘শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নের অংশ হিসেবে রূপগঞ্জকে একটি আধুনিক অঞ্চল হিসেবে গড়ে তুলতে এ সেমিনারের আয়োজন করা হয়। প্রতিমন্ত্রী বলেন, বিগত সময়ে শিক্ষাক্ষেত্রে পর্যাপ্ত মনোযোগ না দেওয়ায় কাঙ্ক্ষিত মানোন্নয়ন সম্ভব হয়নি। এর ফলে বর্তমানে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পাস করার পরও অনেক…

Read More