Author: অধিকার ডিজিটাল ডেস্ক

রাজধানীর পল্লবীতে আট বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং স্বপ্না আক্তারকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। রোববার (৭ জুন) ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। সকাল ১১টায় রায় পাঠ শুরু হয়ে প্রায় ৪০ মিনিট পর বেলা ১১টা ৪০ মিনিটে চূড়ান্ত রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণার আগে কারাগার থেকে কঠোর নিরাপত্তার মধ্যে দুই আসামিকে আদালতে আনা হয়। রায়ের পর আদালতকক্ষে সোহেল রানাকে নির্বাক অবস্থায় দাঁড়িয়ে থাকতে…

Read More

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দুই আসামিই আদালতে উপস্থিত ছিলেন। রায়কে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদেরও দায়িত্ব পালন করতে দেখা যায়। সকাল সাড়ে ৮টার দিকে স্বপ্না খাতুনকে আদালতে আনা হয়। পরে কারাগার থেকে কড়া নিরাপত্তায় সোহেল রানাকে এজলাসে তোলা হয়। এ সময় তাকে মাথায় হেলমেট…

Read More

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী স্কুলশিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায় পড়া চলছে। দেশব্যাপী ব্যাপক জনরোষ এবং সরকারের পক্ষ থেকে দ্রুত ন্যায়বিচারের আশ্বাসের পর, ঘটনার মাত্র ১৯ দিনের মাথায় আদালত রোববার (৭ জুন) আলোচিত এই মামলার রায় ঘোষণা করছেন। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন বেলা ১১টার দিকে রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন বিশেষ পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু। ট্রাইব্যুনাল মাত্র পাঁচটি শুনানিতে বিচার শেষ করেছেন। গত ১ জুন অভিযোগ গঠন করা হয় এবং তার পরের দিনই সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এর আগে এদিন সকাল ৮টা ৫০ মিনিটে কারাগার থেকে প্রিজনভ্যানে করে রাজধানীর…

Read More

রাজধানীর পল্লবীতে স্কুলপড়ুয়া এক শিশুকে ধর্ষণের পর হত্যা মামলার বহুল আলোচিত রায় আজ ঘোষণা করা হবে। রায় ঘোষণাকে কেন্দ্র করে মামলার দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে রোববার সকালে কারাগার থেকে প্রিজনভ্যানে করে ঢাকা মহানগর আদালতে আনা হয়েছে। সকাল পৌনে ৯টার দিকে তাদের আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার আগ পর্যন্ত তারা হাজতখানায় অবস্থান করছেন। মামলাটির রায় ঘোষণা করবেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত। রায়কে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। গত বৃহস্পতিবার উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের…

Read More

সীমান্তে ভারতীয় বাহিনীর হাতে বাংলাদেশিদের মৃত্যুর ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী Salah Uddin Ahmed-এর সাম্প্রতিক বক্তব্যকে ‘অত্যন্ত আপত্তিকর ও অপমানজনক’ বলে মন্তব্য করেছেন Nahid Islam। তিনি বলেন, সরকারের দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে এ ধরনের বক্তব্য জাতির জন্য লজ্জার। শনিবার (৬ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত এক বিবৃতিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এ মন্তব্য করেন। তিনি বলেন, তিন দিন পেরিয়ে গেলেও স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্য প্রত্যাহার করেননি এবং সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো নিন্দা জানানো হয়নি। ফলে সীমান্ত হত্যা প্রসঙ্গে এটিই সরকারের আনুষ্ঠানিক অবস্থান বলে ধরে নেওয়ার যথেষ্ট কারণ রয়েছে। নাহিদ ইসলাম তার বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া মন্তব্য তুলে ধরে বলেন, সীমান্তের…

Read More

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা) দেশে আরও তিনটি শিশু মারা গেছে। এ সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩২ জন। হামের উপসর্গে ঢাকায় দুটি শিশু ও সিলেট একটি শিশু মারা গেছে। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৫২২টি শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৯১ শিশু। হাম ও হামের উপসর্গে মোট মারা গেছে ৬১৩ শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৭৭…

Read More

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে রোগী হয়রানি ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে এক দালালকে হাতেনাতে আটক করে তাকে দিয়ে ড্রেন পরিষ্কার করিয়েছে রংপুর মেডিকেল কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (৫ জুন) রাতে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ ব্যতিক্রমী শাস্তি কার্যকর করা হয়। ভিডিওতে দেখা যায়, অভিযুক্ত এক যুবককে হাসপাতালের ময়লা ড্রেন পরিষ্কার করতে নির্দেশ দেন রংপুর মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি মামুন ইসলাম। পরে পরিষ্কার করা ময়লা ড্রামে করে নির্দিষ্ট স্থানে ফেলা হয়। একই সঙ্গে ভবিষ্যতে রোগীদের হয়রানি না করার প্রতিশ্রুতিও নেওয়া হয় অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে। মামুন ইসলাম জানান, বকশিশ না দেওয়ায়…

Read More

দেশে হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ৩২ শিশু। শনিবার (৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে ঢাকায় দুই শিশু এবং সিলেটে এক শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে দেশে ৫২২ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এছাড়া হাম শনাক্ত হওয়ার পর আরও ৯১ শিশুর মৃত্যু হয়েছে। ফলে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১৩ জনে।…

Read More

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও বিএনপির নেত্রী Nipun Roy Chowdhury বলেছেন, স্মার্ট প্রযুক্তির বিস্তারের সঙ্গে দেশে সাইবার বুলিং, অনলাইন হয়রানি এবং শিশুদের নিয়ে অশ্লীল কনটেন্ট তৈরির মতো অপরাধ উদ্বেগজনক হারে বেড়েছে। ফলে বর্তমান সময়ে শিশুরা ঘরের চার দেয়ালের মধ্যেও পুরোপুরি নিরাপদ নয়। শনিবার (৬ জুন) রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে আয়োজিত ‘বাংলাদেশে শিশু নির্যাতন ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। ‘নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল’ এ অনুষ্ঠানের আয়োজন করে। নিপুণ রায় বলেন, বিভিন্ন মানবাধিকার সংস্থা ও গণমাধ্যমের তথ্য অনুযায়ী, করোনা-পরবর্তী সময়ে দেশে শিশুদের ওপর…

Read More

সদ্য সমাপ্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ভারতের জাতীয় টি-টোয়েন্টি দলে জায়গা করে নিয়েছেন ১৫ বছর বয়সী ব্যাটার Vaibhav Suryavanshi। ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই সিরিজের জন্য ঘোষিত ১৬ সদস্যের দলে রাখা হয়েছে এই তরুণ ক্রিকেটারকে। এবারের আইপিএলে Rajasthan Royals-এর হয়ে ১৬ ইনিংসে ৭৭৬ রান করেন বৈভব। ২৩৬.৫৮ স্ট্রাইক রেটে তার ব্যাটিং গড় ছিল ৪৮.৫০। গত দুই বছর ধরে ভারতের বয়সভিত্তিক দল ও বিভিন্ন ঘরোয়া প্রতিযোগিতায় ধারাবাহিক পারফরম্যান্সের পর অবশেষে জাতীয় দলের দরজা খুলে গেল তার জন্য। তবে দল ঘোষণার সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে Suryakumar Yadav-এর অনুপস্থিতি। ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী এই তারকা ব্যাটার শুধু…

Read More