Author: নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সম্পর্কের ক্ষেত্রে দেশ ও দেশের মানুষের স্বার্থই সবার আগে বিবেচনায় নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরাতে বিএনপি সরকার আইনি পথেই অগ্রসর হবে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দলের নির্বাচনোত্তর প্রেস ব্রিফিংয়ের প্রশ্নোত্তর পর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তারেক রহমান জানান, ভারতের সঙ্গে সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রেও বাংলাদেশের জাতীয় স্বার্থই অগ্রাধিকার পাবে। একই নীতি পাকিস্তান ও চীনের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে তিনি উল্লেখ করেন। চীনের সঙ্গে সিল্ক রোড উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, এটি বাংলাদেশের অর্থনীতিতে কতটা ইতিবাচক প্রভাব ফেলবে, তা পর্যালোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। নির্বাচনে ‘ইলেকশন…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে আলোচিত প্রার্থীদের একজন ছিলেন ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ঢাকা-৮ আসনে বিএনপির হেভিওয়েট নেতা মির্জা আব্বাসের কাছে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হলেও জাতীয় সংসদের উচ্চকক্ষ (সিনেট)–এ যাওয়ার পথ তার জন্য উন্মুক্ত রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। গণভোটে ‘হ্যাঁ’ ভোটের বিজয় ও জুলাই সনদের আলোকে গঠিতব্য ১০০ সদস্যের উচ্চকক্ষে দলগুলোর প্রাপ্ত ভোটের শতকরা হারের ভিত্তিতে সদস্য মনোনয়ন দেওয়া হবে। এ নির্বাচনে এনসিপি ৩০টি আসনে প্রার্থী দিয়ে মোট ২২ লাখ ৬৯ হাজার ৬৩১ ভোট পেয়েছে, যা মোট ভোটের ৩ দশমিক ২১ শতাংশ। এ হিসাবে দলটির অন্তত তিনটি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে।…

Read More

বিএনপিকে নির্বাচনে বিজয়ী করায় দেশের জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের এবং এ বিজয় গণতন্ত্রকামী মানুষের। শনিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, জনগণ সব প্রতিবন্ধকতা মোকাবিলা করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ সুগম করেছে। ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, দুর্বল প্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে দেশ নতুন যাত্রা শুরু করতে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। ভবিষ্যতে যাতে কোনো অপশক্তি ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

Read More

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এবার দেশ গড়ার পালা এবং এই সময়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ের পর দলীয় সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জনগণ বিএনপিকে যে ম্যান্ডেট দিয়েছে, তা সম্মানের সঙ্গে রক্ষা করা হবে। দেশ পরিচালনায় গণতন্ত্র, আইনের শাসন ও জনগণের অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন। তারেক রহমান শান্তিপূর্ণ রাজনীতি ও জাতীয় ঐক্যের ওপর জোর দিয়ে বলেন, প্রতিহিংসার রাজনীতি নয়, বরং উন্নয়ন ও স্থিতিশীলতার পথে দেশকে এগিয়ে নেওয়াই হবে নতুন সরকারের লক্ষ্য।

Read More

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার সকাল ১১টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পারিবারিক সূত্র জানায়, শনিবার এশার নামাজের পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। শেখ কবির হোসেন ১৯৪২ সালের ৩ ফেব্রুয়ারি গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা শেখ মোশাররফ হোসেন এবং মা রাহেলা খাতুন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন তার চাচাতো ভাই।

Read More

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষে নিজ সংসদীয় এলাকার ভোটারদের রাজধানী ও কর্মস্থলে ফেরার সুবিধার্থে ফ্রি লঞ্চ সার্ভিসের ব্যবস্থা করেছেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল হক নুর। শনিবার (১৪ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পেজে দেওয়া এক ঘোষণায় তিনি এ তথ্য জানান। ঘোষণায় বলা হয়, ঢাকা ও চট্টগ্রামে কর্মরত গলাচিপা-দশমিনার ভোটারদের যাতায়াত সুবিধার জন্য তার পক্ষ থেকে এই ফ্রি লঞ্চ সার্ভিস চালু করা হয়েছে। রয়েল ক্রুজ-২ নামের লঞ্চটি শনিবার বিকেল ৪টায় চরকাজল লঞ্চঘাট থেকে যাত্রা শুরু করে চর শিবা, আউলিয়াপুর, দশমিনা ও বাশবাড়িয়া চাঁদপুর হয়ে ঢাকার উদ্দেশে রওনা দেবে।

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এখন নতুন মন্ত্রিসভা গঠন নিয়ে আলোচনায় ব্যস্ত। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিবিসি বাংলার এক প্রতিবেদনে দেশের শীর্ষস্থানীয় পত্রিকাগুলোর বরাতে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, বিএনপির নতুন মন্ত্রিসভায় অভিজ্ঞ নেতাদের পাশাপাশি একাধিক নতুন মুখ অন্তর্ভুক্ত হতে পারে। প্রাথমিকভাবে জানা গেছে, মির্জা আব্বাসকে যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। মন্ত্রিসভার আকার প্রায় চূড়ান্ত এবং এতে নির্বাচিত সংসদ সদস্যদের পাশাপাশি টেকনোক্র্যাট কোটাতেও কয়েকজন যুক্ত হচ্ছেন। রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম আলোচনায় রয়েছে। স্পিকার হিসেবে ড. আব্দুল মঈন খান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে সালাহউদ্দিন আহমদ, বাণিজ্য মন্ত্রণালয়ে আমির…

Read More

ঢাকা-১৬ আসনে সরকারের সরাসরি মদদে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ হয়েছে দাবি করে দ্রুত ভোট পুনর্গণনার আহ্বান জানিয়েছেন ধানের শীষের প্রার্থী আমিনুল হক। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে মিরপুরে বিএনপির ঢাকা মহানগর উত্তর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে আমিনুল হক বলেন, এই আসনে সরকারি সহযোগিতায় জামায়াতে ইসলামীর প্রার্থীকে বিজয়ী করতে ৮ থেকে ১০টি ভোটকেন্দ্রে পরিকল্পিতভাবে ভোট গ্রহণ ধীরগতিতে পরিচালনা করা হয় এবং কৌশলে অনিয়ম ও জালিয়াতি করা হয়েছে। তিনি দাবি করেন, এসব অনিয়মের প্রমাণ হিসেবে একাধিক কেন্দ্রের ভিডিও ফুটেজ ও ফলাফল শিট গণমাধ্যমের সামনে উপস্থাপন করা হয়েছে। নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অবিলম্বে এই আসনের ফলাফলের…

Read More

আগামী ১৬ বা ১৭ ফেব্রুয়ারির মধ্যে নতুন সরকারের শপথ সম্পন্ন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। প্রেস সচিব বলেন, দ্রুতই নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এটি কোনোভাবেই ১৬ বা ১৭ ফেব্রুয়ারির পর হবে না। তিনি বলেন, শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। প্রধান উপদেষ্টা ও মন্ত্রিসভার পক্ষ থেকে দ্রুত দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বিস্তারিত আসছে…

Read More

নির্বাচন পরবর্তী সময়ে বিশৃঙ্খলা সৃষ্টি করায় নিজ দলের কর্মীদের পুলিশে দিলেন চাঁদপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) শেখ ফরিদ আহমেদ মানিক। বিশৃঙ্খলা সৃষ্টিকারী ৫ ছাত্রদল কর্মীকে শুক্রবার রাতে চিহ্নিত করে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়েজ ঢালীর মাধ্যমে চাঁদপুর মডেল থানায় সোপর্দ করা হয়। জানা গেছে, বৃহস্পতিবার চাঁদপুর পৌর এলাকার ১৩নং ওয়ার্ডে নির্বাচন চলাকালে এবং নির্বাচনের পরে শুক্রবার দেশি অস্ত্র নিয়ে দুই গ্রুপ বিশৃঙ্খলা সৃষ্টি করে। থানায় আটক পাঁচ জন হলেন– চাঁদপুর শহরের বাজার এলাকার নাসির গাজির ছেলে নাহিদুল ইসলাম জনি (২২), লৎফুর রহমানের ছেলে মোবারক হোসেন ব্যাপারী (২৬), ইব্রাহিম গাজীর ছেলে জনি গাজী (৩০)। রাতে ওয়্যারলেস বাজার এলাকা থেকে মনির…

Read More