Author: অধিকার ডিজিটাল ডেস্ক

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মৌজপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। সোমবার (৭ সেপ্টেম্বর) ভোররাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে বহরা ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মন্নানের মালিকানাধীন ‘ইসলাম ট্রেডার্স’-এর সার ও কীটনাশকের দোকান, হাসানুজ্জামান বাবুর মুদি দোকান এবং একটি দর্জির দোকান পুড়ে যায়। স্থানীয়রা জানান, ভোররাতে হঠাৎ বাজারে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশে ছড়িয়ে পড়ায় ব্যবসায়ীরা দোকানের ভেতরে থাকা মালামাল বের করার সুযোগ পাননি। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর দেওয়া হলে মাধবপুর ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।…

Read More

গাজীপুরের কালিয়াকৈরে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কে শ্রমিকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নারীসহ ১৫ শ্রমিক আহত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কুতুবদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আহতদের কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, জিএমএস টেক্সটাইলের শ্রমিকবাহী বাসটি বিভিন্ন স্টপেজ থেকে শ্রমিকদের তুলে কারখানার দিকে যাচ্ছিল। কুতুবদিয়া এলাকায় পৌঁছালে হঠাৎ চালক বাসটির নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি সড়কের পাশে উল্টে যায়। এতে বাসে থাকা ১৫ শ্রমিক আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে…

Read More

আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ও ছাই ছড়িয়ে পড়ায় ইন্দোনেশিয়ায় আটটি বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এতে প্রায় ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা পড়েছেন। দেশটির পরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৯টা পর্যন্ত ১ হাজার ৫৫৮টি ফ্লাইট বিলম্বিত হয়েছে। রোববার বিমানবন্দরগুলোর কাছাকাছি আকাশসীমায় আনাক ক্রাকাতাউ আগ্নেয়গিরির ছাই শনাক্ত হওয়ার পর জাকার্তার সুকর্ণ-হাট্টা আন্তর্জাতিক বিমানবন্দরসহ কয়েকটি বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করা হয়। শুক্রবার গভীর রাতে আগ্নেয়গিরিটিতে অগ্ন্যুৎপাত শুরু হওয়ার পর ভূকম্পন, লাভা উদগিরণ ও বিকট শব্দ শোনা যায়। রোববার ভোরেও আরও দুবার অগ্ন্যুৎপাত ঘটে। অগ্ন্যুৎপাতের কারণে সিঙ্গাপুর, দোহা, সিডনি ও কুয়ালালামপুরসহ বিভিন্ন আন্তর্জাতিক রুটের ফ্লাইট সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির আবহাওয়া সংস্থা…

Read More

দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটিয়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টা ২০ মিনিটে সদর উপজেলার জামালপুর এলাকায় ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত স্থানে তিনি এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর মধ্য দিয়ে উত্তরাঞ্চলের এই জনপদে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল। বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলে ঠাকুরগাঁওসহ আশপাশের জেলার শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা করছেন স্থানীয়রা। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে এটিই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রথম সরকারি সফর। দুদিনের সফরের দ্বিতীয় দিনে তিনি বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। রোববার (৬ সেপ্টেম্বর) দুদিনের সরকারি সফরে…

Read More

চিত্রনায়িকা পরীমণির কোলে সদ্যোজাত এক শিশুর ছবি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। ছবির সঙ্গে নায়িকার দেওয়া রহস্যময় ক্যাপশন ঘিরে ভক্তদের মধ্যে প্রশ্ন উঠেছে—তবে কি আবারও মা হয়েছেন পরীমণি? সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি প্রকাশ করেন পরীমণি। ছবিতে দেখা যায়, গাড়িতে বসে চোখে রোদচশমা পরা পরিপাটি সাজে রয়েছেন এই অভিনেত্রী। তার কোলে রয়েছে একটি সদ্যোজাত শিশু। ছবিটি প্রকাশ করে পরীমণি লিখেছেন, ‘তিন নাম্বার জন ডান। আলহামদুলিল্লাহ।’ নায়িকার এমন পোস্টের পরপরই মন্তব্যের ঘরে ভক্ত ও অনুরাগীদের ভিড় জমে যায়। অনেকেই তাকে অভিনন্দন জানানোর পাশাপাশি শিশুটির পরিচয় জানতে চান। পরীমণি বরাবরই শিশুদের প্রতি নিজের ভালোবাসার কথা…

Read More

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অস্ত্র হাতে থাকা ১৯ বহিরাগতকে শনাক্ত করা হয়েছে। সংঘর্ষের সময় ধারণ করা ভিডিও ফুটেজ ও ছবি বিশ্লেষণ করে ক্যাম্পাসের আশপাশের বিভিন্ন এলাকার এসব ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সংঘর্ষের সূত্রপাত হয় এক ছাত্রদল নেতার হাতে ছাত্রশিবিরের এক নেতার থাপ্পড় খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে। পরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা, ধস্তাধস্তি ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেয় ছাত্রদল। এ সময় স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের দেশীয় ধারালো অস্ত্র হাতে…

Read More

ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে আর্সেনাল। রোববার (৬ সেপ্টেম্বর) এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত লন্ডন ডার্বিতে চেলসিকে ২-১ গোলে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে গানাররা। ম্যাচের শুরুতেই দ্বিতীয় মিনিটে রজার্সের গোলে এগিয়ে যায় চেলসি। তবে ২১ মিনিটে সাবেক চেলসি তারকা কাই হ্যাভার্টজের গোলে সমতায় ফেরে আর্সেনাল। দ্বিতীয়ার্ধের শুরুতেই, ৫০ মিনিটে আর্সেনাল অধিনায়ক মার্টিন ওডেগার্ড জয়সূচক গোলটি করেন। এরপর দুই দলই একাধিক আক্রমণ চালালেও আর কোনো গোল হয়নি। ফলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল। এই জয়ে তিন ম্যাচে তিনটি জয় নিয়ে ৯ পয়েন্ট সংগ্রহ করেছে আর্সেনাল। সমান পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটির সঙ্গে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে…

Read More

নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৬৪ বছর বয়সী এক নারীকে মৃত ভেবে পরিবারের সদস্যরা শোকের আনুষ্ঠানিকতা শুরু করেছিলেন। তবে ঘটনার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচে একটি সরু ফাঁকা জায়গা থেকে তাকে জীবিত উদ্ধার করা হয়েছে। পানি, কাদা ও ধ্বংসস্তূপের মধ্যে সামান্য বাতাসের জায়গায় এতদিন বেঁচে ছিলেন তিনি। রোববার (৬ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্স জানায়, নেপালের নুওয়াকোট জেলার বেত্রাওয়াতি গ্রামের একটি ধসে পড়া বাড়ির ধ্বংসস্তূপ থেকে চণ্ডিকা কুমারী শ্রেষ্ঠ নামের ওই নারীকে উদ্ধার করেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। পরে তাকে সেনাবাহিনীর হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ কর্মকর্তা মহেন্দ্র দারনালের বরাত দিয়ে রয়টার্স জানায়, বন্যার প্রবল স্রোতে চারতলা বাড়িটি ভেসে গিয়ে কাদামাটির মধ্যে…

Read More

ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ লন্ডন ডার্বিতে চেলসিকে ২-১ গোলে হারিয়েছে আর্সেনাল। ম্যাচের শুরুতেই গোল হজম করেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয় গানাররা। ফলে নতুন মৌসুমে নিজেদের শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখেছে আর্সেনাল। একইসঙ্গে চেলসিকে স্বাদ নিতে হয়েছে মৌসুমের প্রথম হারের। রোববার (৬ সেপ্টেম্বর) এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের মাত্র দুই মিনিটেই দারুণ এক গোলে চেলসিকে এগিয়ে দেন রজার্স। এরপর ২১ মিনিটে সাবেক চেলসি তারকা কাই হ্যাভার্টজের গোলে সমতায় ফেরে আর্সেনাল। দ্বিতীয়ার্ধের শুরুতেই, ৫০ মিনিটে আর্সেনাল অধিনায়ক মার্টিন ওডেগার্ডের জয়সূচক গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্বাগতিকরা। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্সেনাল। তিন ম্যাচে তিন…

Read More

বিজ্ঞান, প্রযুক্তি ও রোবটিক্সভিত্তিক আন্তর্জাতিক প্রতিযোগিতায় আবারও সাফল্যের স্বাক্ষর রেখেছে সোনারগাঁও ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। বিশ্বের ৩০টিরও বেশি দেশের অংশগ্রহণে আয়োজিত ফিবোনাচ্চি ইন্টারন্যাশনাল রোবট অ্যান্ড STEM অলিম্পিয়াড (Fibonacci International Robot & STEM Olympiad) ২০২৬-এর বাংলাদেশ ন্যাশনাল রাউন্ডে একটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জসহ মোট তিনটি জাতীয় পদক অর্জন করেছে সোনারগাঁও ইউনিভার্সিটির ‘এসইউ ইনোভেশন হাব’ (SU Innovation Hub)-এর তিনটি দল। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (UIU) অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দেশের সরকারি-বেসরকারি ৫৮টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণকারীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে সোনারগাঁও ইউনিভার্সিটির দলগুলো এ সাফল্য অর্জন করে। একই সঙ্গে প্রতিযোগিতার মাধ্যমে ইতালির রোমে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের যোগ্যতা অর্জনের সুযোগ তৈরি হয়েছে। প্রতিযোগিতায় সাফল্য অর্জনকারী দলগুলোর মধ্যে— ১. ‘StingRay Hunter-X’…

Read More