Author: অধিকার ডিজিটাল ডেস্ক

বার্সেলোনায় ক্যারিয়ারের সেরা সময় কাটিয়ে ২০২১ সালে স্পেন ছাড়েন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেললেও স্প্যানিশ ফুটবলের সঙ্গে তার সম্পর্ক এখনো অটুট। এবার দেশটির আরেকটি ক্লাবের মালিক হতে যাচ্ছেন ফুটবলের এই মহাতারকা। স্প্যানিশ দ্বিতীয় বিভাগের ক্লাব এলদেনসে কেনার বিষয়ে প্রাথমিক চুক্তিতে পৌঁছেছেন মেসি। ইএসপিএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে চুক্তিটি এখনো চূড়ান্ত হয়নি। এর আগে ক্লাবটির আর্থিক ও আইনি বিষয়গুলো যাচাই করা হবে। সবকিছু সন্তোষজনক হলে স্পেনের জাতীয় ক্রীড়া পরিষদের অনুমোদন নেওয়া হবে। সব প্রক্রিয়া সম্পন্ন হলে এলদেনসে হবে স্পেনে মেসির মালিকানাধীন দ্বিতীয় ক্লাব। চলতি বছর তিনি পঞ্চম বিভাগের ক্লাব কর্নেয়া কিনেছেন। কর্নেয়া আধা-পেশাদার…

Read More

এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে টকশোতে ‘নোংরা ভাষা’ ব্যবহার করা ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। একই সঙ্গে নিজের ওই বক্তব্য প্রত্যাহার করে ভবিষ্যতে ভাষা ব্যবহারে আরও সতর্ক থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। বুধবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ কথা জানান রাশেদ খান। পোস্টে তিনি বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী অতীতে জাতীয়তাবাদী আদর্শের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমান, তার সহধর্মিণী ও কন্যা, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদসহ বিএনপির মন্ত্রী ও জ্যেষ্ঠ নেতাদের নিয়ে তীর্যক ও অশ্রাব্য ভাষায় মন্তব্য করেছেন। এর প্রেক্ষিতে কয়েক মাস আগে তিনি টকশোতে প্রতিক্রিয়া জানাতে গিয়ে একটি উদাহরণের মাধ্যমে নাসীরুদ্দীন…

Read More

নিয়োগ পরীক্ষায় লিখিত অংশের নম্বর কমিয়ে মৌখিক পরীক্ষায় (ভাইভা) নম্বর বাড়ানোর মাধ্যমে দলীয়করণ ও দুর্নীতির সুযোগ তৈরির অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি আবার শহীদ মিনারে এসে শেষ হয়। সেখানে শিক্ষার্থীরা সংক্ষিপ্ত সমাবেশ করেন। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীদের ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘তদবিরের ঠাঁই নাই, আমার সোনার বাংলায়’, ‘ভিক্ষা লাগলে ভিক্ষা নে, মেধাবীদের মুক্তি দে’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। আন্দোলনে সংহতি জানিয়ে নোবিপ্রবি শিবিরের সেক্রেটারি আব্দুর রহমান বলেন, ‘আমরা যে জুলাই আন্দোলন সংঘটিত…

Read More

নোয়াখালীর সদর উপজেলায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মাওলানা মোবারক হোসেন ওরফে এমরান (৪৫) নামে এক মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে আটক করেন। পরে খবর পেয়ে সুধারাম মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়। পুলিশ ও শিশুটির পরিবারের সূত্রে জানা গেছে, কয়েক মাস ধরে শিশুটি পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়ায় তার বাবা-মা বিষয়টি নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তারা শিশুটির শারীরিক পরিবর্তন লক্ষ্য করেন। পরে সোমবার তাকে সুধারাম থানা…

Read More

সিলেট নগরের শাহজালাল উপশহর এলাকায় এক কিশোরীর কোমরে শেকল বেঁধে রাস্তায় টেনে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, এক যুবক শেকল ধরে কিশোরীকে টেনে নিয়ে যাচ্ছেন। এ সময় কিশোরীকে অঝোরে কাঁদতে দেখা যায়। তবে ভিডিওতে ওই যুবকের চেহারা স্পষ্টভাবে দেখা যায়নি। গত সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপশহরের ডি-ব্লক মসজিদ মার্কেট এলাকার সড়কে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। এর আগে সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, এলাকার একটি দোকানের ক্যাশবাক্স চুরির চেষ্টা করে ওই কিশোরী। পরে ব্যবসায়ী ও স্থানীয়রা তাকে আটক করেন। অভিযোগ রয়েছে, আটকের পর কিশোরীকে মারধর করে কোমরে শেকল বাঁধা হয় এবং…

Read More

ইতালির ভেনিসে হামলা ও লাঞ্ছনার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভেনিসের পিয়াচ্ছা লে রোমা পুলিশ স্টেশনে গিয়ে তিনি মামলা করেন। এ সময় প্রায় তিন ঘণ্টা থানায় অবস্থান করেন অভিনেত্রী। জানা গেছে, ঘটনার ভিডিওচিত্রে যাদের দেখা গেছে, তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলা দায়েরের সময় ইতালিতে বাংলাদেশের মিলান কনস্যুলেটের একটি প্রতিনিধিদল বাঁধনের সঙ্গে ছিল। ঘটনার ভিডিওচিত্রও পুলিশের কাছে সরবরাহ করা হয়েছে। এর আগে মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বাঁধন জানান, মামলা দায়ের না করে তিনি ভেনিস ছাড়বেন না। একই সঙ্গে সোমবারের ঘটনার পর ইতালির পুলিশ তাঁকে নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছে…

Read More

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বহনকারী একটি বাস খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার জিংলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থী। তারা কলেজের বার্ষিক ভ্রমণে কক্সবাজার যাচ্ছিলেন। সোমবার রাতে চারটি বাসে করে তারা যাত্রা শুরু করেন। ভোরে বহরের একটি বাস জিংলাতলী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। দাউদকান্দি হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৪০ জন শিক্ষার্থী ছিলেন। তাদের মধ্যে ২০ জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে গুরুতর আহত ৯ শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল…

Read More

নিয়োগ পরীক্ষায় লিখিত অংশের নম্বর কমিয়ে মৌখিক (ভাইভা) পরীক্ষায় নম্বর বাড়ানোর প্রস্তাবের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, ভাইভার নম্বর বাড়ানো হলে দলীয়করণ, স্বজনপ্রীতি, ঘুষ-বাণিজ্য ও দুর্নীতির সুযোগ তৈরি হতে পারে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা ভাইভার নামে বাণিজ্য বন্ধ এবং প্রস্তাবিত সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। সমাবেশে শিক্ষার্থী রফিক আল হাসান বলেন, ভাইভার নম্বর বাড়ানোর প্রস্তাব বাস্তবায়িত হলে মেধাবীরা বঞ্চিত হওয়ার পাশাপাশি দুর্নীতির সুযোগ তৈরি হবে। ভাইভা বোর্ডের…

Read More

গণতন্ত্রের মূল শক্তি গণমাধ্যম উল্লেখ করে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকে বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সুশাসন নিশ্চিত করতে গণমাধ্যমকে সঠিক পথে থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ম্যানেজিং কমিটির ১২ সদস্যের একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবের সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্কের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, প্রেস ক্লাবের সঙ্গে তার সম্পর্ক শুধু রাজনৈতিক নয়, এটি দীর্ঘদিনের আত্মিক সম্পর্ক। তার সবচেয়ে দুঃসময়ে প্রেস ক্লাবের সদস্যরা পাশে ছিলেন বলেও উল্লেখ করেন তিনি। সাংবাদিকদের কল্যাণে সার্বিক সহযোগিতার আশ্বাস…

Read More

চাঁদপুরে ইলিশ মাছসহ বিভিন্ন পণ্য বিক্রির নামে দীর্ঘদিন ধরে সক্রিয় একটি অনলাইন প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০টি মোবাইল ফোন, ৪৬টি সিম কার্ড ও নগদ ৭৫ হাজার টাকা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সোমবার (৭ সেপ্টেম্বর) ভোররাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে গ্রেপ্তার ব্যক্তিদের জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশের তথ্যমতে, চক্রটি ফেসবুক থেকে বিভিন্ন ভিডিও ও ছবি সংগ্রহ করে সেগুলো এডিট করে ফেক ফেসবুক পেজ ও ফেক হোয়াটসঅ্যাপ আইডি খুলত। পরে এসব পেজে ইলিশ মাছ, ফার্নিচার, কলম, জুতা, বেবি টয়, অনলাইন জবসহ বিভিন্ন পণ্য ও সেবার ভিডিও,…

Read More