Author: অধিকার ডিজিটাল ডেস্ক

সরকারি চাকরির ১১তম থেকে ২০তম গ্রেডে মৌখিক পরীক্ষার (ভাইবা) নম্বর বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কর্মসূচিতে ইসলামী ছাত্রশিবির, জাতীয় ছাত্র শক্তি, ইসলামী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভে শিক্ষার্থীরা ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘ভাইবা না মেধা, মেধা মেধা’, ‘কোটা গেছে যেদিকে, ভাইবা যাবে সেদিকে’, ‘ভাইবা নামে দলীয়করণ, চলবে না চলবে না’ এবং ‘সুপারিশের প্রহসন, চলবে না চলবে না’—এমন বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে অবিলম্বে ভাইবার নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান তারা। দাবি মেনে না নিলে রাজপথে আন্দোলন গড়ে…

Read More

টাঙ্গাইলের ধনবাড়ীতে টাকা ও দোকানের খাবার কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে নয় বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার তিন দিন পর থানায় মামলা হলেও মামলা হওয়ার তিন দিন পরও অভিযুক্ত আব্দুল খালেককে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। ধর্ষণের প্রতিবাদ এবং অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় ধনবাড়ী উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ভূমিহীন সমিতি ও সচেতন নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে ভুক্তভোগী শিশুটির পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। মানববন্ধনে শিশুটির বাবা রুবেল বক্তব্য দেন। স্থানীয় সূত্র ও পরিবারের অভিযোগ, গত…

Read More

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন জার্সির নকশায় ব্যবহৃত বাংলা টাইপোগ্রাফি (অক্ষরশৈলী) কানাডিয়ান একটি অনলাইন ব্র্যান্ডের নকশার অনুকরণে তৈরি—এমন অভিযোগকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে। জার্সি উন্মোচনের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হোম কিট’-এ ব্যবহৃত বাংলা অক্ষরের মৌলিকতা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। নেটিজেনদের কেউ কেউ দাবি করেন, জার্সিতে ব্যবহৃত টাইপোগ্রাফিটি ‘TGOINBBGTY’ নামের একটি কানাডিয়ান অনলাইন ব্র্যান্ডের নিজস্ব নকশা। তবে জার্সি প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘DOUR’ এ অভিযোগ অস্বীকার করেছে। প্রতিষ্ঠানটির দাবি, জার্সির নকশাটি সম্পূর্ণ মৌলিক এবং তাদের নিজস্ব দলের তৈরি। ‘নিউ এজ’-কে দেওয়া বক্তব্যে DOUR-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবিদ আলম চৌধুরী বলেন, ‘না, এখানে কোনো কিছুই নকল করা হয়নি। আমরা প্রায় ১…

Read More

রাজধানীর মহাখালী কলেরা হাসপাতালের পাশে একটি রংয়ের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বুধবার (৯ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ। তিনি জানান, দুপুর ২টা ১৬ মিনিটের দিকে কলেরা হাসপাতালের পাশে একটি রংয়ের দোকানে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাশেদ বিন খালিদ বলেন, অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে কি না, সে বিষয়ে সর্বশেষ কোনো তথ্য পাওয়া যায়নি।

Read More

এসবিআই লাইফের সঙ্গে আগামী দুই ঘরোয়া মৌসুমের জন্য ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) অংশীদার হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এই অ্যাপ। মঙ্গলবার বিসিসিআই জানায়, নতুন তিন অংশীদারের চুক্তির সম্মিলিত মূল্য ১৩০ কোটি রুপির বেশি। আগের চক্রের তুলনায় এবার এই চুক্তির মূল্য ৪৪ শতাংশ বেড়েছে, যা ভারতের ঘরোয়া ক্রিকেটের বাণিজ্যিক গুরুত্ব ও বাজারমূল্য বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। চুক্তির মেয়াদ শুরু হবে আগামী ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া ভারতের ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে এবং তা ২০২৮ সালের মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।

Read More

রাজধানীর উত্তরায় বিমানবন্দরের পাশে সেন্টারপয়েন্ট শপিং মলের ফুডকোর্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ছয়তলা ভবনের পঞ্চম তলায় অবস্থিত একটি রেস্টুরেন্টে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস সদর দপ্তরের কর্মকর্তা আনারুল ইসলাম দোলন বিষয়টি নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুর ১২টা ৪৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে উত্তরা ও বিমানবন্দর ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। পরে দুপুর ১টা ৫ মিনিটে ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রাথমিকভাবে এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে বলে জানা গেছে।

Read More

নেত্রকোনায় সরকারি ‘ফ্যামিলি কার্ড’ করে দেওয়ার কথা বলে পাঁচ ব্যক্তির কাছ থেকে মোট ১৫ হাজার টাকা নেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেত্রীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে জেলা শহরের কুরপাড় মাস্টারবাড়ি এলাকা থেকে সৈয়দা সাদিয়া ইসলামকে আটক করা হয়। পরে তাকে নেত্রকোনা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সাদিয়া ইসলাম এনসিপির নেত্রকোনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এবং নেত্রকোনা সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফ্যামিলি কার্ড করে দেওয়ার আশ্বাস দিয়ে ইতি আক্তার, সুমি আক্তার, মোছা. প্রিয়া আক্তারসহ পাঁচজনের কাছ থেকে ৩ হাজার…

Read More

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নূরে মুজাসসাম কনফারেন্স ও নাতে রাসুল (সা.) অনুষ্ঠিত হয়েছে। গাউসিয়া কমিটি বাংলাদেশ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে পঞ্চমবারের মতো এ আয়োজন করা হয়। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও কর্ম শিক্ষার্থীদের সামনে তুলে ধরার পাশাপাশি নবীপ্রেম ও ইসলামী মূল্যবোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান। প্রধান অতিথি ছিলেন কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মোহাম্মদ ইব্রাহিম আল কাদ্বেরী। প্রধান আলোচক ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার প্রভাষক…

Read More

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পাইওনিয়ার বেইজে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বিএইসি) জিসিভি সার্ভাররুমসহ আশপাশের কয়েকটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে কম্পিউটার, এসি, বৈদ্যুতিক সরঞ্জাম ও ইন্টারনেট সার্ভারের বিভিন্ন যন্ত্রাংশ পুড়ে গেছে। রোববার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে বিএইসির পাইওনিয়ার বেইজে আগুনের সূত্রপাত হয়। তবে অগ্নিকাণ্ডের বিষয়টি মঙ্গলবার জানা যায়। প্রকল্প-সংশ্লিষ্ট সূত্র জানায়, আগুন লাগার পর মুহূর্তের মধ্যে ধোঁয়া ও আগুন আশপাশের কয়েকটি কক্ষে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের পর পাইওনিয়ার বেইজসহ বিএইসির আশপাশের দুটি ভবনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ…

Read More

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার আখ সেন্টার এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে বারোবাজার আখ সেন্টারের সামনে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। বারোবাজার রেলস্টেশন মাস্টার মোবাশ্বের হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি বারোবাজার আখ সেন্টারের সামনে পৌঁছালে ওই ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্টেশন মাস্টার আরও জানান, স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। দীর্ঘদিন ধরে তাকে বারোবাজার এলাকায় ঘোরাফেরা করতে দেখা যেত। তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। কালীগঞ্জ থানার…

Read More