Author: অধিকার ডিজিটাল ডেস্ক
রাজধানীর মতিঝিল এলাকা থেকে দুই হাজার পিস ইয়াবাসহ মোসা. ইয়াসমিন (৪৩) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)-মতিঝিল বিভাগ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে মতিঝিল থানার কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-মতিঝিল বিভাগের একটি আভিযানিক দল কমলাপুর এলাকায় হোটেল গুলশান আরা আবাসিকের নিচে মিঠাই বেকারি অ্যান্ড সুইটসের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় তার হেফাজত থেকে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াসমিন জানান, তিনি একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। দেশের বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে তিনি ঢাকা মহানগরের বিভিন্ন…
চলতি বছরের সাদাকাতুল ফিতরের (ফিতরা) হার নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন। এবার জনপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা ও সর্বনিম্ন ১১০ টাকা ফিতরার হার নির্ধারণ করা হয়েছে। আজ বুধবার ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখার পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ দুপুরে জাতীয় সাদাকাতুল ফিতরা নির্ধারণ কমিটির সভায় ১৪৪৭ হিজরি সনের রমজান মাসে ফিতরার হার নির্ধারণ করা হয়। ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মাওলানা আবদুল মালেক।
বাংলাদেশ ব্যাংকের শীর্ষ নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছে। বর্তমান গভর্নর ড. আহসান এইচ মনসুরকে সরিয়ে মোস্তাকুর রহমানকে কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অবিলম্বে এই আদেশ কার্যকর হবে বলে জানানো হয়েছে। ড. আহসান এইচ মনসুর ২০২৪ সালের আগস্ট মাসে অন্তর্বর্তী সরকারের সময় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের দায়িত্ব গ্রহণ করেছিলেন। তার স্থলাভিষিক্ত হওয়া নতুন গভর্নর মোস্তাকুর রহমানের নিয়োগ দেশের আর্থিক খাতের সংস্কার ও বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
বয়স শুধু একটি সংখ্যা”—এই কথাটি বিয়ে প্রসঙ্গে প্রায়ই শোনা যায়। বিশেষ করে বয়সের বড় ব্যবধান থাকা দম্পতিদের ক্ষেত্রে এ ধরনের মন্তব্য, কৌতূহল ও সমালোচনার ঢেউ ওঠে। ঠিক এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন পাকিস্তানের এক বয়স্ক ব্যক্তি। ৭০ বছর বয়সী হাকিম বাবর জিয়া তার এক-চতুর্থাংশ বয়সী, ২২ বছরের এক তরুণীকে বিয়ে করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন। চলতি সপ্তাহে পাকিস্তানের রাওয়ালপিন্ডির চাকলালা এলাকায় এই বিয়ের খবর ছড়িয়ে পড়লে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। বিষয়টি ভাইরাল হওয়ার পর বিভিন্ন কনটেন্ট নির্মাতারাও বাবর জিয়ার বাড়িতে উপস্থিত হন। তাদের সঙ্গে কথা বলতে গিয়ে বাবর জিয়া বলেন, তাদের বিয়েটি একই সঙ্গে পারিবারিকভাবে ঠিক করা…
২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের মামলায় যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাটকে পৃথক দুই ধারায় ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় দেন। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে ২০১৯ সালের ১২ নভেম্বর মামলাটি করেন দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম। দুদকের এ কর্মকর্তাই মামলাটি তদন্ত করেন। যুক্তি-তর্ক, শুনানি শেষে গত ৯ ফেব্রুয়ারি এ মামলা রায়ের পর্যায়ে আসে। সেদিন দুদকের পক্ষে পাবলিক প্রসিকিউটর নুরে আলম যুক্তি-তর্ক উপস্থাপন করেন। আসামি পলাতক থাকায় আত্মপক্ষ শুনানি হয়নি। এর আগে অস্ত্র মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
রাজধানীর পূর্বাচলে এশিয়ান হাইওয়ে সড়কে মালবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে পূর্বাচলের কালীগঞ্জ থানাধীন গলান এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো – এসএসসি পরীক্ষার্থী নিহাত আকন্দ ও দশম শ্রেণীর ছাত্র নোয়াইরিশ আকন্দ। নিহাত রূপগঞ্জের জিন্দা এলাকার মোশারফ আকন্দের ছেলে এবং নোয়াইরিশ একই এলাকার মঞ্জুর আকন্দের ছেলে। তারা দুইজনই জিন্দা লিটল এঞ্জেল সেমিনারের শিক্ষার্থী ছিলো। এ দুর্ঘটনায় মোটরসাইকেল চালক আজিজুল ইসলাম আহত হয়েছেন। কাঞ্চন হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ সোহেল রানা জানান, মঙ্গলবার বিকেলে আজিজুল ইসলাম তার দুই বন্ধু নিহাত ও নোয়াইরিশকে নিয়ে মোটরসাইকেলে জিন্দা এলাকা থেকে উলুখোলার দিকে যাচ্ছিলেন। গলান এলাকায় একটি গাজীপুরগামী…
আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের পাইলটিং উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিকভাবে দেশের বিভিন্ন বিভাগের ১৪টি উপজেলায় এই কর্মসূচি শুরু করা হবে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে ‘ফ্যামিলি কার্ড’ বিষয়ক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। সমাজকল্যাণ মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের উপ-কমিটির বৈঠকে ফ্যামিলি কার্ড প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত ১৪টি উপজেলার প্রতিটি থেকে একটি করে ইউনিয়নের একটি ওয়ার্ডে সর্বজনীনভাবে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। ১০ মার্চ একযোগে এসব উপজেলায় কার্যক্রম শুরু হবে। তিনি বলেন, ফ্যামিলি…
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বিগত আওয়ামী লীগ সরকারের ১৭ বছরের শাসনামলে বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক আরও ১২০২টি মামলা প্রত্যাহারের ফাইল অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে দীর্ঘ সময় ধরে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব মামলা দায়ের করা হয়েছিল। বর্তমান সরকার সেগুলো পর্যালোচনা করে পর্যায়ক্রমে প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবেই নতুন করে ১২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর যেসব মামলা হয়েছে, সেগুলোও পুনরায় যাচাই-বাছাই করার নির্দেশ দেওয়া হয়েছে। নিরীহ…
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর থেকেই সক্রিয় সময় পার করছেন আমিনুল হক। রোববার জাতীয় ক্রীড়া পরিষদে দেশের ৫১টি ক্রীড়া ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন জাতীয় দলের সাবেক এই ফুটবলার। বৈঠকে প্রতিটি ফেডারেশনের বক্তব্য মনোযোগ দিয়ে শোনার পাশাপাশি গত এক বছরে তাদের সাফল্য ও ব্যর্থতার বিস্তারিত প্রতিবেদন আগামী সাত দিনের মধ্যে মন্ত্রণালয়ে জমা দিতে নির্দেশ দেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনসহ বিভিন্ন ফেডারেশনের প্রতিনিধিরা এ সময় তাদের আর্থিক ও কাঠামোগত দাবিদাওয়া তুলে ধরেন। বৈঠকে জানানো হয়, ক্রিকেট বাদে অধিকাংশ ফেডারেশনই চরম আর্থিক ও অবকাঠামোগত সংকটে রয়েছে। দেশের জনপ্রিয় খেলা ফুটবলেরও এখনো নিজস্ব কোনো একক স্টেডিয়াম…
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী চারাগাঁও গ্রামে চুরির অভিযোগে রেজাউল করিম (২৫) নামে এক যুবককে আটক করে মধ্যযুগীয় কায়দায় গাছে বেঁধে রাখার ঘটনা ঘটেছে। কয়েক ঘণ্টা আটকে রাখার পর তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের চারাগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। স্থানীয় সূত্র জানায়, ভোররাতে গ্রামের বাসিন্দা জাকির হোসেনের বাড়িতে চুরির চেষ্টা চালানোর সময় রেজাউল করিমকে হাতেনাতে আটক করেন বাড়ির লোকজন। পরে সকাল থেকে বিকেল পর্যন্ত তাকে একটি গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। গ্রামবাসীর দাবি, আটক রেজাউল করিম দীর্ঘদিন ধরে এলাকায়…
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত
