Author: অধিকার ডিজিটাল ডেস্ক
ভারত থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়া হলে দেশের আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। পরে তাকে কারাগারে যেতে হবে বলেও মন্তব্য করেন তিনি। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়ন নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শামা ওবায়েদ বলেন, একজন দণ্ডপ্রাপ্ত আসামি কোথায় বসে কী বলছেন, সেটি বিবেচ্য বিষয় নয়। শেখ হাসিনাসহ তার দলের অনেক নেতা-কর্মী ভারতে অবস্থান করছেন উল্লেখ করে তিনি বলেন, অপরাধী প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ যোগাযোগ করছে। বিষয়টি ভারতের বিচার বিভাগও দেখছে বলে…
গার্মেন্টস ফেব্রিক আমদানির ঘোষণা দিয়ে বিশেষ কৌশলে ফেব্রিক রোলের ভেতরে লুকিয়ে আনা হয়েছিল বিপুলসংখ্যক মোবাইল ফোন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমপোর্ট কার্গো এলাকায় অভিযান চালিয়ে এমন ১ হাজার ৬৫৫টি দামি মোবাইল ফোন জব্দ করেছে কাস্টমস, কাস্টমস গোয়েন্দা, এভিয়েশন সিকিউরিটি (এভসেক) ও সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের ইমপোর্ট কার্গো এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এফএফ কার্গো আমদানিকারক প্রতিষ্ঠানের মাধ্যমে আনা ওই চালানের এয়ারওয়ে বিল নম্বর 828-56782412। অভিযানে সংশ্লিষ্ট কর্মকর্তারা চালানটি তল্লাশি শুরু করেন। একপর্যায়ে আমদানি করা ফেব্রিক রোল পরীক্ষা করার সময় তাদের সন্দেহ হয়। পরে রোল খুলে দেখা যায়, কাপড়ের ভেতরে বিশেষ কৌশলে বিপুলসংখ্যক…
জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন জার্সি। জার্সি প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘দৌড়’-এর তৈরি নতুন অফিসিয়াল সংস্করণের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৬০০ টাকা। খেলোয়াড়ের নাম ও নম্বরসহ নিজস্ব পছন্দ অনুযায়ী জার্সি তৈরি করতে খরচ হবে ১ হাজার ৭০০ টাকা। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালের উপস্থিতিতে নতুন জার্সি উন্মোচন করা হয়। জার্সির ধরন ও দাম সাধারণ সমর্থকদের জন্য বাজারে আনা ‘ফ্যান এডিশন’ জার্সির দাম রাখা হয়েছে ৭০০ টাকা। ভবিষ্যতে এটির দাম সর্বোচ্চ ৫০ টাকা পর্যন্ত বাড়তে পারে। দাম বৃদ্ধির কারণ ব্যাখ্যা করে ‘দৌড়’-এর প্রতিষ্ঠাতা…
ইতালিতে হামলা ও হেনস্তার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তাকে পানি, কোক ও ডিম ছুড়ে মারার পাশাপাশি শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। বাঁধনের অভিযোগ, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে তার সক্রিয় ভূমিকার কারণেই তাকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। হামলাকারীদের কয়েকজন নিজেদের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী এবং ‘বঙ্গবন্ধুর সৈনিক’ হিসেবে পরিচয় দিয়েছেন বলেও জানান তিনি। অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, তাকে জোর করে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে বলা হয়। এ সময় পুরো ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার ও প্রকাশের চেষ্টা করা হয়। ঘটনার পর নিজের ফেসবুক লাইভে…
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। ভারতীয় হাইকমিশন জানায়, সাক্ষাতে রাষ্ট্রদূত রাষ্ট্রপতিকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং বাংলাদেশের জনগণের সেবায় তার অব্যাহত দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন। আলোচনায় বাংলাদেশ ও ভারতের অভিন্ন ইতিহাস, ঘনিষ্ঠ সাংস্কৃতিক বন্ধন এবং দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠা গভীর বন্ধনের বিষয়টি তুলে ধরেন রাষ্ট্রদূত। হাইকমিশনের পোস্টে আরও জানানো হয়, দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণ নিশ্চিত করতে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার…
চট্টগ্রামে পেটের ভেতর ইয়াবা বহন করে পাচারের সময় ৯ ও ১২ বছর বয়সী দুই শিশুকে হেফাজতে নিয়েছে র্যাব। পরে চিকিৎসার মাধ্যমে তাদের পেট থেকে ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। শিশু দুটিকে মাদক পাচারের কাজে ব্যবহারের অভিযোগে শারমিন আকতার ওরফে ইসমত আরা নামে এক নারীকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে র্যাব-৭-এর সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. তাওহীদুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। গ্রেপ্তার শারমিন আকতার কক্সবাজারের চকরিয়া থানার পূর্ব ডোমখালী এলাকার মো. আহমদ হোসেনের মেয়ে। র্যাবের দাবি, এর আগেও একই কৌশলে শিশুদের ব্যবহার করে ইয়াবা পাচারের সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। র্যাব…
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী জরুন এলাকায় অবস্থিত কেয়া গ্রুপের নীট কম্পোজিট ডিভিশন, স্পিনিং ডিভিশন, কটন ডিভিশন ও কেয়া ইয়ার্ন মিলস লিমিটেডের ৬১৩ শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় কারখানার মূল ফটকে ছাঁটাই করা শ্রমিকদের নামের তালিকা সাঁটিয়ে দেওয়া হয়। মঙ্গলবার সকাল থেকে শ্রমিকরা কারখানার প্রধান ফটকে ভিড় করতে থাকেন। এ সময় তাদের মধ্যে চাপা ক্ষোভ দেখা যায়। কারখানার ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যানের স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, ব্যাংকিং জটিলতা, গ্যাস বিল পরিশোধ করতে না পারায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হওয়া এবং প্রয়োজনের অতিরিক্ত জনবলের কারণে কারখানার উৎপাদন ও প্রশাসনিক ব্যয় কমিয়ে আনার লক্ষ্যে কর্তৃপক্ষ সব সেকশন, বিভাগ ও ডিভিশন থেকে কিছু…
মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) ব্যবস্থা পুরোপুরি বন্ধ করে শতভাগ ই-পাসপোর্ট চালুর পথে এগোচ্ছে বাংলাদেশ। বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে পাসপোর্ট সেবাগ্রহীতাদের প্রায় ৯৯ শতাংশই এখন ই-পাসপোর্ট নিচ্ছেন। ফলে পর্যায়ক্রমে সব মিশন থেকে এমআরপি সেবা গুটিয়ে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে শতভাগ ই-পাসপোর্ট চালুর লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। ই-পাসপোর্ট সেবা পুরোপুরি চালু হয়েছে—এমন মিশনগুলোতে এমআরপি ইস্যু বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। গত ২৩ মে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বিদেশের বাংলাদেশ মিশনগুলোতে এমআরপি, ই-পাসপোর্ট ও নাগরিকসেবার মানোন্নয়ন নিয়ে আন্তঃমন্ত্রণালয় পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশের ৭১টি পাসপোর্ট অফিস ও বিদেশের ৭১টি মিশনে ই-পাসপোর্ট চালুর অগ্রগতি তুলে ধরেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ…
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বায়োলজি ও জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব মো. সুলতান আহমেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ, ১৯৬১-এর ১২(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদারকে বাকৃবির উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে তিনি চার বছর অথবা অবসরের নির্ধারিত বয়স পূর্ণ হওয়া পর্যন্ত—যেটি আগে ঘটে—উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি…
‘আমাকে আর মাইরো না, ও আল্লাগো।’ চামড়ার বেল্ট দিয়ে একের পর এক আঘাতে শরীর যখন ক্ষতবিক্ষত, তখন ব্যথায় কাতর হয়ে স্বামীর কাছে এভাবেই আকুতি জানাচ্ছিলেন ২৫ বছর বয়সী মুক্তা ইসলাম মাওয়া। পাশের ঘরে মায়ের ওপর নির্যাতনের দৃশ্য দেখে কাঁদছিল তার দুই শিশু সন্তান সাফওয়ান (৫) ও তাসফিয়া (৪)। সন্তানদের কান্না থামাতে মারধরের মধ্যেই স্বামীকে মুক্তা বলেছিলেন, ‘আমাকে মারবা ঠিক আছে, শুধু দুই বাচ্চারে ঘুম পাড়িয়ে আসি।’ তবে স্ত্রীর কান্না কিংবা সন্তানদের আহাজারি—কোনো কিছুতেই সোহেল শিকদারের মন গলেনি বলে অভিযোগ পরিবারের। রাজধানীর খিলক্ষেতে পায়ে শিকল দিয়ে খাটের সঙ্গে বেঁধে স্ত্রীকে বেল্ট দিয়ে নির্দয়ভাবে মারধরের অভিযোগ উঠেছে সোহেল শিকদার (৩১) নামে এক…
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত
