Author: অধিকার ডিজিটাল ডেস্ক
বিজ্ঞান, প্রযুক্তি ও রোবটিক্সভিত্তিক আন্তর্জাতিক প্রতিযোগিতায় আবারও সাফল্যের স্বাক্ষর রেখেছে সোনারগাঁও ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। বিশ্বের ৩০টিরও বেশি দেশের অংশগ্রহণে আয়োজিত ফিবোনাচ্চি ইন্টারন্যাশনাল রোবট অ্যান্ড STEM অলিম্পিয়াড (Fibonacci International Robot & STEM Olympiad) ২০২৬-এর বাংলাদেশ ন্যাশনাল রাউন্ডে একটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জসহ মোট তিনটি জাতীয় পদক অর্জন করেছে সোনারগাঁও ইউনিভার্সিটির ‘এসইউ ইনোভেশন হাব’ (SU Innovation Hub)-এর তিনটি দল। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (UIU) অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দেশের সরকারি-বেসরকারি ৫৮টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণকারীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে সোনারগাঁও ইউনিভার্সিটির দলগুলো এ সাফল্য অর্জন করে। একই সঙ্গে প্রতিযোগিতার মাধ্যমে ইতালির রোমে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের যোগ্যতা অর্জনের সুযোগ তৈরি হয়েছে। প্রতিযোগিতায় সাফল্য অর্জনকারী দলগুলোর মধ্যে— ১. ‘StingRay Hunter-X’…
নরসিংদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুব মহিলা লীগের জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মাহিয়া মনি ওরফে মনিকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। পুলিশ জানায়, শনিবার রাতে নরসিংদী শহরের শিক্ষা চত্বর এলাকায় নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনার অভিযোগে অভিযান চালানো হয়। এ সময় শিক্ষা চত্বরের পৌর পার্কে আয়োজিত নারী উদ্যোক্তা মেলা থেকে মাহিয়া মনিকে গ্রেপ্তার করা হয়। নরসিংদী সদর থানার ওসি এ আর এম মামুন জানান, মাহিয়া মনির বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পেশাগত চ্যালেঞ্জ মোকাবিলায় নারী সাংবাদিকদের কর্মদক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র-এর (বিএনএসকে) সভাপতি বিশিষ্ট সাংবাদিক নাসিমুন আরা হক মিনু। আজ শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) বেলা ১১টায় রাজধানীর পুরানা পল্টনস্থ ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র-বিএনএসকে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘গণমাধ্যমে নারী সাংবাদিকদের চ্যালেঞ্জ’ শীর্ষক এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনএসকে-এর সভাপতি নাসিমুন আরা হক মিনু। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে নারী সাংবাদিকরা আজ এই জায়গায় এসে পৌঁছেছেন। একজন নারী সাংবাদিককে কর্মক্ষেত্র, পরিবার ও সমাজসহ বহু বাধা পেরিয়ে এগিয়ে যেতে হয়। প্রতিটি বাধা থেকে অভিজ্ঞতা…
ঢাকাই চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর মৃত্যুর তিন দশক পেরিয়ে গেলেও তাকে ভুলতে পারেননি সহশিল্পী ও দর্শকরা। বিশেষ করে সালমান শাহ ও শাবনূর জুটির পর্দার রসায়ন আজও দর্শকের হৃদয়ে আলাদা জায়গা করে আছে। প্রিয় সহশিল্পীর ৩০তম প্রয়াণ দিবসে আবেগঘন বার্তায় সালমান শাহকে স্মরণ করেছেন চিত্রনায়িকা শাবনূর। সালমান শাহকে স্মরণ করে শাবনূর লিখেছেন, ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই।’ তিনি আরও বলেন, এত বছর পেরিয়ে গেলেও সালমান শাহর স্মৃতি তার হৃদয়ে অমলিন। পর্দার সেই প্রিয় রাজপুত্র ও মানুষের ভালোবাসার স্বপ্নের নায়ক আজও সবার স্মৃতি ও ভালোবাসায় বেঁচে আছেন। সালমান শাহর অকালপ্রয়াণে চলচ্চিত্র অঙ্গনে যে বিশাল শূন্যতা তৈরি হয়েছিল, তা আজও পূরণ…
৩০ বছর আগে আজকের দিনেই না ফেরার দেশে পাড়ি জমান ক্ষণজন্মা নায়ক সালমান শাহ বাংলা চলচ্চিত্রের ক্ষণজন্মা চিত্রনায়ক সালমান শাহ নেই আজ ৩০ বছর। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সমকালীন ঢাকাই চলচ্চিত্রে বড় শূন্যতা তৈরি করে না ফেরার দেশে পাড়ি জমান কালজয়ী এই নায়ক। মৃত্যুর তিন দশক পরও দর্শকের হৃদয়ে অমলিন হয়ে আছেন তিনি। ওইদিন রাজধানীর ইস্কাটনে নিজ ফ্ল্যাট থেকে সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুবার্ষিকী কিংবা জন্মদিনের মতো বিশেষ দিনেই শুধু নয়, বছরজুড়েই নানা আয়োজন ও আলোচনায় ফিরে আসেন এই জনপ্রিয় অভিনেতা। সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে নানা আয়োজন সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাকে স্মরণ করে তিন দিনের উন্মুক্ত চলচ্চিত্র…
চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করা ৪ হাজার ৩৪১ জন হাজিকে প্যাকেজের উদ্বৃত্ত ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা ফেরত দেবে সরকার। রোববার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন কায়েকোবাদ। ধর্মমন্ত্রী জানান, হজের সময় বাড়িভাড়া ও সার্ভিস চার্জ বাবদ নির্ধারিত অর্থের চেয়ে ব্যয় কম হওয়ায় প্যাকেজের অর্থ থেকে উল্লেখযোগ্য পরিমাণ টাকা সাশ্রয় হয়েছে। সাশ্রয় হওয়া এই অর্থ সংশ্লিষ্ট হাজিদের ব্যাংক হিসাবে পাঠিয়ে দেওয়া হবে। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, হজ প্যাকেজ ও আবাসনের ধরন অনুযায়ী প্রত্যেক হাজি যে পরিমাণ অর্থ ফেরত পাবেন, তা ভিন্ন হবে। হজ প্যাকেজ-১-এর আওতায় হোটেল বুলুরা আল…
জামায়াতে ইসলামীর লংমার্চ ঘিরে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা ও নিরাপত্তা দেওয়া হলেও দলটির ‘পরিকল্পিতভাবে ঝামেলা করার পরিকল্পনা ছিল’ বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এ অভিযোগ করেন। রাশেদ খাঁনের দাবি, জামায়াতের অনুরোধ অনুযায়ী ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত তাদের গাড়িবহরকে পুলিশি নিরাপত্তা দেওয়া হয়েছে। তবে একই সঙ্গে তিনি অভিযোগ করেন, লংমার্চকে কেন্দ্র করে রাতে মতিঝিলে লাঠিসোটা জড়ো করা হয়েছিল। জামায়াতের বহরে শীর্ষ নেতাদের পক্ষ থেকে বিএনপি ও ছাত্রদলকে নিয়ে উসকানিমূলক স্লোগান দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। পাশাপাশি তিনি অভিযোগ করেন, জামায়াতের ব্যবস্থাপনা, অর্থায়ন ও জনবলের সঙ্গে এনসিপির…
দুই দিনের সরকারি সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে হেলিকপ্টারযোগে ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ের মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে অবতরণ করেন তিনি। পরে রাষ্ট্রপতি জেলা সার্কিট হাউসে যান। সেখানে তাকে গার্ড অব অনার দেওয়ার কথা রয়েছে। রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে ঠাকুরগাঁওজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনাগুলো তোরণ ও আলোকসজ্জায় সাজানো হয়েছে। একই সঙ্গে তার নিরাপত্তায় জোরদার করা হয়েছে আইনশৃঙ্খলা ব্যবস্থা। সফরের প্রথম দিনে সেনুয়া কবরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত করার পাশাপাশি নাগরিক সংবর্ধনাসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার। রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর নিজ জেলায় এটিই তার প্রথম…
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধারকাজে এগিয়ে আসেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বাসের ভেতর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেন। আহতদের মধ্যে গুরুতর ১২ জনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, খুলনা থেকে ঢাকাগামী বাসটি গেড়াখোলা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে এটি ব্রিজসংলগ্ন খাদে পড়ে যায়। ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. আজাদুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত…
আজ ৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে চ্যানেল আইয়ের বহুল আলোচিত দৈনিক লাইভ সঙ্গীত অনুষ্ঠান ‘গান দি শুরু’-তে অংশগ্রহণ করেছেন রবীন্দ্র সৃজন কলা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানটিতে বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের প্রভাষক অনন্যা আচার্য, কানিজ খন্দকার মিতু ও আফরোজা রূপা এবং বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী আক্কাস হোসেন আকাশ সঙ্গীত পরিবেশন করেন। তাদের পরিবেশনা অনুষ্ঠানে সঙ্গীতপ্রেমী দর্শকদের সামনে বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক সঙ্গীতচর্চার একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে। চ্যানেল আইয়ের ‘গান দি শুরু’ শুধু একটি জনপ্রিয় সঙ্গীত অনুষ্ঠান নয়; বৃহত্তর পরিসরে সঙ্গীতচর্চার সঙ্গে যুক্ত শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ ও প্রদর্শনেরও একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। বিশেষ করে নতুন প্রজন্মের শিল্পীদের জাতীয় গণমাধ্যমে নিজেদের প্রতিভা…
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত
