Author: অধিকার ডিজিটাল ডেস্ক

অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে অশালীন ভাষায় ভিডিও প্রকাশের পর গ্রেপ্তার হওয়া গাজীপুরের কলেজছাত্র সিফাত আব্দুল্লাহর বাসার বিদ্যুৎ বিল নিয়ে তদন্ত করেছে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১। তদন্তে তার অভিযোগের সঙ্গে ভিন্ন তথ্য পাওয়ার দাবি করেছে প্রতিষ্ঠানটি। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, সিফাতদের দোতলা বাড়িতে মোট তিনটি আবাসিক বিদ্যুৎ মিটার রয়েছে। ২০২৬ সালের মে থেকে আগস্ট পর্যন্ত তিনটি মিটারে মোট ২ হাজার ৮০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে বিল এসেছে ১৬ হাজার ২৭৩ টাকা। এর মধ্যে একটি মিটারে চার মাসে ৩২০ ইউনিটের বিল ২ হাজার ৩৫৪ টাকা, দ্বিতীয় মিটারে ১ হাজার ১৩৫ ইউনিটের বিল ৯ হাজার ৩৮৭ টাকা…

Read More

ভারতে অবস্থানকারী ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিলেও বর্তমান বাস্তবতা বলছে, নির্ধারিত সময়ে তার দেশে ফেরার সম্ভাবনা খুবই কম। আইনি জটিলতা, ঢাকা-দিল্লির কূটনৈতিক সমীকরণ এবং আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতা—এই তিনটি বিষয়ই তার প্রত্যাবর্তনের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা এখন শুধু শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনার প্রশ্নে সীমাবদ্ধ নেই। সরকারের পক্ষ থেকে ভারতের কাছে এমন বার্তা দেওয়া হয়েছে যে, ভারত চাইলে শেখ হাসিনাকে সেখানে রাখতে পারে; তবে সেখান থেকে বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় হওয়া, রাজনৈতিক বক্তব্য দেওয়া কিংবা কোনো ধরনের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ যেন তাকে দেওয়া না হয়।…

Read More

রাজধানীর গুলশান থানায় দায়ের করা প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে জামিন দিয়েছেন হাইকোর্ট। রোববার (৬ সেপ্টেম্বর) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রাফিজুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন। আদালতে বিদিশার পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী ফজলুর রহমান খান ও মো. মাসুদ মিয়া। তার আইনজীবী জানান, অন্য কোনো মামলায় তাকে গ্রেপ্তার দেখানো না হলে বিদিশার কারামুক্তিতে আর কোনো বাধা নেই। এর আগে গত ২ সেপ্টেম্বর ঢাকার মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবির তার জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে হাইকোর্টে জামিনের আবেদন করেন বিদিশা। ফ্ল্যাট বিক্রির নামে…

Read More

ভারতের উত্তরাখণ্ডে সরকারি অনুমোদন ও নির্ধারিত শিক্ষাব্যবস্থার নিয়ম না মানার অভিযোগে মাদ্রাসাগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত রাজ্যটিতে ২০টি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে। এর মধ্যে ১৭টি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। বাকি তিনটি মাদ্রাসার কর্তৃপক্ষ লিখিতভাবে তাদের কার্যক্রম বন্ধের বিষয়টি প্রশাসনকে জানিয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরাখণ্ডের দেহরাদুন ও হালদাওয়ানিতেও প্রশাসনের অভিযান বিস্তৃত হয়েছে। রাজ্যের সংখ্যালঘু উন্নয়নবিষয়ক বিশেষ সচিব পরাগ মধুকর ধাকে জানান, নির্ধারিত স্বীকৃতি ও শিক্ষার মানদণ্ড পূরণ না করা মাদ্রাসাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকারি নিয়ম ও স্বীকৃতির শর্ত পূরণ না করে কোনো শিক্ষা…

Read More

পেশাগত নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে কর্মদক্ষতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে নারী সাংবাদিকদের সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের (বিএনএসকে) সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক নাসিমুন আরা হক মিনু। শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) বেলা ১১টায় রাজধানীর পুরানা পল্টনে ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে বিএনএসকে আয়োজিত ‘গণমাধ্যমে নারী সাংবাদিকদের চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নাসিমুন আরা হক মিনু বলেন, অনেক প্রতিকূলতা পেরিয়ে নারী সাংবাদিকরা আজকের অবস্থানে পৌঁছেছেন। কর্মক্ষেত্র, পরিবার ও সমাজ—সব ক্ষেত্রেই একজন নারী সাংবাদিককে নানা ধরনের বাধার মুখোমুখি হতে হয়। এসব প্রতিকূলতা থেকে অভিজ্ঞতা অর্জন করে তা কর্মদক্ষতার সঙ্গে কাজে লাগিয়ে সামনে এগিয়ে…

Read More

গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পুনঃপেনশন ও বিভিন্ন ভাতা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী সমিতি। একই সঙ্গে এ বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে হাইকোর্টের রায় অবিলম্বে বাস্তবায়নের দাবি জানিয়েছেন সংগঠনটির নেতারা। শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডির একটি রেস্টুরেন্টে সমিতির নিউজ লেটার ‘গ্রামীণ অবসর’-এর ৮ম সংখ্যার প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা এসব দাবি জানান। সমিতির সভাপতি কে এম শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সহ-সভাপতি মো. হাবিবুল ইসলাম। এতে সমিতির উপদেষ্টা এ কে এম গোলাম মাওলা ও মহাসচিব মো. সিদ্দিকুর রহমান শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য দেন। বক্তারা বলেন, গ্রামীণ ব্যাংকের প্রায় ১৪ হাজার অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবার দীর্ঘদিন ধরে চরম…

Read More

সাভারের আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এক সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত আলতাফ হোসেন (৫৮) এসবির ঢাকার মালিবাগ জোনে উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় তার ছোট ছেলে আরিফুল ইসলাম (২৬) গুরুতর আহত হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সাভারের আমিনবাজারের বড়দেশী এলাকার মদিনা হাউজিংয়ে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, একটি গেঞ্জি কারখানার সামনে প্রাইভেটকার পার্কিং করাকে কেন্দ্র করে আলতাফ হোসেন ও তার ছেলে আরিফুল ইসলামের সঙ্গে ১০ থেকে ১৫ জনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই ব্যক্তিরা তাদের ওপর হামলা চালান। এতে বাবা ও ছেলে গুরুতর আহত হন। পরে রাত সাড়ে ৯টার দিকে স্থানীয়রা আহত আলতাফ হোসেন ও…

Read More

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ে দুই দিনের সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৬ সেপ্টেম্বর) হেলিকপ্টারে করে ঠাকুরগাঁওয়ে পৌঁছানোর কথা রয়েছে তার। রাষ্ট্রপতিকে বরণ করে নিতে ইতোমধ্যে শহরজুড়ে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। সাজানো হয়েছে বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থান। সফরসূচি অনুযায়ী, দুপুর পৌনে ১২টার দিকে শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে পৌঁছে তিনি সার্কিট হাউসে যাবেন এবং সেখানে গার্ড অব অনার গ্রহণ করবেন। পরে সেনুয়া কবরস্থানে মা-বাবার কবর জিয়ারত করবেন। বিকেল ৩টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের মাঠে নাগরিক কমিটির আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর নিজ বাড়িতে গিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয়স্বজনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন…

Read More

চীনের শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশে চীনা ভাষা শিক্ষার প্রসার এবং বাংলাদেশ-চীনের মধ্যে শিক্ষা ও একাডেমিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থী বিষয়ক সেল (আইএসএসি)-এর উদ্যোগে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে চীনের শিক্ষা ব্যবস্থার বিভিন্ন স্তর, বাংলাদেশে চীনা ভাষা শিক্ষার ক্রমবর্ধমান গুরুত্ব এবং দুই দেশের মধ্যে একাডেমিক, কারিগরি, প্রযুক্তিগত ও সাংস্কৃতিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে করোনা মহামারির সময় স্থগিত হওয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা শিক্ষা কার্যক্রম পুনরায় চালুর বিষয়টিও গুরুত্ব পায়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে…

Read More

সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ’ মন্তব্যের পর দেশজুড়ে পরিচিতি পাওয়া বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কর্মকর্তা মো. মাসুদ আলমকে চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হয়েছে। একই সঙ্গে বিআরটিএর আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার দায়িত্বেও রদবদল আনা হয়েছে। গত ৩১ আগস্ট বিআরটিএ চেয়ারম্যানের কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এসব বদলি ও পদায়নের বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে নেওয়া এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। তবে মাসুদ আলমকে ঢাকার কোন কার্যালয় বা পদে পদায়ন করা হয়েছে, তা আদেশের বিস্তারিত তথ্যের ওপর নির্ভরশীল। ওবায়দুল কাদেরের ওই মন্তব্যের পর মো. মাসুদ আলম সামাজিক…

Read More