Author: নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের চন্দনাইশে নগদ ১০ লাখ ৪৯ হাজার টাকা ও রিকুইজিশন করা একটি নোয়া মাইক্রোবাসসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার আবদুল বারিহাট এলাকায় অভিযানটি পরিচালিত হয়। আটক ব্যক্তিদের মধ্যে মাইক্রোবাসের চালকও রয়েছেন। পরে তাদের চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়। চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ খাঁন জানান, সেনাবাহিনী রাত ১২টার দিকে তিনজনকে আটক করে থানায় সোপর্দ করে। প্রাথমিকভাবে জানা গেছে, জব্দ করা টাকাগুলো ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মিজানুল হক চৌধুরীর। তিনি আরও জানান, এ বিষয়ে সংশ্লিষ্ট প্রার্থী ব্যাখ্যা দিয়েছেন এবং নির্বাচনী ট্রাইব্যুনালের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে…

Read More

হবিগঞ্জের লাখাই উপজেলায় রাস্তা ভরাট ও পানি নিষ্কাশনের নালা বন্ধ করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বামৈ ইউনিয়নের কাটিহারা পূর্বপাড়া গ্রামে এ সংঘর্ষ হয়। পুলিশ জানায়, স্থানীয় আব্দুল কাদির রাস্তা ভরাট করলে গ্রামের পানি নিষ্কাশনের নালা বন্ধ হয়ে যায়। এতে ক্ষুব্ধ গ্রামবাসী বাধা দিলে আব্দুল কাদিরের লোকজনের সঙ্গে তাদের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল ও লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লাখাই থানার…

Read More

শরীয়তপুরের জাজিরা উপজেলার বিকেনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবর রহমান মাদবরকে আটক করেছে যৌথবাহিনী। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার সদর আলী মাদবর কান্দি এলাকায় তার বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্রের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে জাজিরা ক্যাম্পের কমান্ডার মেজর আশরাফ আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। প্রশাসন সূত্র জানায়, অবৈধ অস্ত্র থাকার গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানের সময় তার সঙ্গে রুমা আক্তার নামে এক নারীকে আটক করা হয়। তল্লাশিতে পিস্তলের কভার, স্লাইড, অস্ত্র পরিষ্কারের ওয়েল ব্রাশসহ বিভিন্ন অংশ এবং চাপাতি, ছুরি উদ্ধার করা হয়। জাজিরা থানার ওসি সালেহ আহম্মেদ জানান, আটক ব্যক্তির…

Read More

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ইতিবাচক সংস্কার ও পরিবর্তনের প্রশ্নে নিজের অবস্থান স্পষ্ট করেছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও ইসলামী ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহ। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৩ মিনিটে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, ইতিবাচক সংস্কার ও পরিবর্তনের প্রশ্নে তিনি ‘হ্যাঁ’-এর পক্ষে। ফেসবুক পোস্টে শায়খ আহমাদুল্লাহ বলেন, ‘হ্যাঁ’ ভোট মানে কেবল পরিবর্তন নয়; বরং ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ সমুন্নত রেখে পরিবর্তনের অঙ্গীকার। তিনি জোর দিয়ে বলেন, সব সংস্কার কার্যক্রম যেন ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ অক্ষুণ্ন রেখে বাস্তবায়িত হয়। এছাড়া সংস্কার প্রক্রিয়ায় কোনো ধরনের ব্যত্যয় না ঘটানোর দায়িত্ব রাষ্ট্র ও নির্বাচিত সরকারের ওপর বর্তায় উল্লেখ…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সব প্রার্থীর প্রতি জাতীয় স্বার্থকে সর্বাগ্রে রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, বিজয় যেমন গণতন্ত্রের অংশ, তেমনি পরাজয়ও গণতন্ত্রের অবিচ্ছেদ্য সত্য। নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, ব্যক্তিগত বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে সবাইকে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে হবে। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি জানান, আর মাত্র একদিন পর দেশব্যাপী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদের ওপর গণভোট অনুষ্ঠিত হবে। এটি শুধু একটি নিয়মিত নির্বাচন নয়; বরং গণঅভ্যুত্থানের পর দেশের প্রথম জাতীয় নির্বাচন হিসেবে এটি বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় একটি ঐতিহাসিক মাইলফলক।…

Read More

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান। আরিফুর রহমান জানান, জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টের কারণে তাকে (রুহুল কবির রিজভী) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুস্থতার জন্য রিজভী দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান বিএনপির নেতার সহকারী।

Read More

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দুটি অভিযোগে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী আমির হামজাকে ১০ টাকা জরিমানা করেছেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। অনাদায়ে ছয় দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশও দেওয়া হয়েছে। সোমবার রাতে জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম এ আদেশ দেন। নির্বাচনী বিচারিক আদালত সূত্রে জানা যায়, আমির হামজার নির্বাচনী এলাকায় টানানো ব্যানারে মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা উল্লেখ না থাকায় তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে, যা নির্বাচনী আচরণবিধিমালা ২০২৫-এর ৭(ঝ) ধারা লঙ্ঘনের শামিল। একই সঙ্গে ব্যানারে নির্ধারিত মাপের চেয়ে বড় আকারের ছবি ব্যবহারের অভিযোগও প্রমাণিত হয়, যা বিধিমালার ২৫-এর ৭(ছ) ধারা ভঙ্গ করে। উভয় পক্ষের শুনানি শেষে…

Read More

ঝালকাঠি-১ আসনের রাজাপুর উপজেলায় জামায়াতে ইসলামীর একটি নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। সোমবার ভোররাতে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আমতলা বাজারে এ ঘটনা ঘটে। এতে কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা রাতের কোনো এক সময়ে জামায়াতের কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। সকালে স্থানীয়রা পোড়া কার্যালয় দেখতে পেয়ে বিষয়টি দলীয় নেতাকর্মীদের জানান। পরে প্রশাসনকে অবহিত করা হলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে এখন পর্যন্ত কাউকে আটক বা শনাক্ত করা যায়নি। ঝালকাঠি-১ আসনের জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থী ড. ফয়জুল হক এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, আগুন দিয়ে জনগণের রায়…

Read More

শহিদ শরিফ ওসমান হাদির পরিবারকে একটি ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শরিফ ওসমান হাদির স্ত্রী ও পরিবারের কয়েকজন সদস্যের উপস্থিতিতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্তৃক রাজধানীর লালমাটিয়া এলাকায় একটি রেডি ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করা হয়। এ সময় গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ফেরদৌসী বেগম উপস্থিত ছিলেন।

Read More

ফরিদপুরের সালথা উপজেলায় বিএনপির নির্বাচনী সভায় অংশ নিতে এসে অসুস্থ হয়ে সিদ্দিক মাতুব্বর (৬৮) নামে এক সাবেক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে সালথা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিদ্দিক মাতুব্বর সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের বাসিন্দা। তিনি ২০১৬ সালে সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সহকারী শিক্ষক হিসেবে অবসর গ্রহণ করেন। স্থানীয় সূত্র জানায়, নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-২ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের শেষ…

Read More