Author: অধিকার ডিজিটাল ডেস্ক

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের একটি কম্পিউটার, প্রিন্টার, ল্যাপটপ, দুটি এসি, সিসিটিভি মনিটরসহ বিভিন্ন আসবাব ও বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে গেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলা পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের সময় কার্যালয় বন্ধ থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। স্থানীয় লোকজন কার্যালয়ের ভেতর থেকে বিকট শব্দ শুনে বাইরে থেকে একটি কক্ষে আগুন জ্বলতে দেখেন। পরে বিষয়টি ইউএনওকে জানানো হলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগেই আগুনে ইউএনও কার্যালয়ের একটি কম্পিউটার, প্রিন্টার, ল্যাপটপ, দুটি শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র,…

Read More

ফুটবলপ্রেমীদের জন্য তৈরি হতে পারে এক অবিশ্বাস্য মুহূর্ত। আর্জেন্টাইন কিংবদন্তি কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচে একই দলের জার্সিতে দেখা যেতে পারে লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোকে। আগামী ডিসেম্বরে বোকা জুনিয়র্সের ঐতিহাসিক স্টেডিয়াম ‘লা বোম্বোনেরা’-য় জমকালো বিদায়ী ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছেন তেভেজ। আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’-এর প্রতিবেদনে বলা হয়েছে, আয়োজনের জন্য স্টেডিয়াম ব্যবহারের অনুমতি দিয়েছেন বোকা জুনিয়র্সের সভাপতি হুয়ান রোমান রিকেলমে। তবে আর্জেন্টাইন লিগের মৌসুম শেষ হওয়া এবং বোকা জুনিয়র্সের সূচির ওপর নির্ভর করায় এখনো ম্যাচের চূড়ান্ত তারিখ নির্ধারণ হয়নি। সম্ভাব্য তারিখ হিসেবে ১২-১৩ ডিসেম্বর ও ১৯-২০ ডিসেম্বরের সাপ্তাহিক ছুটির দিন বিবেচনায় রাখা হয়েছে। তেভেজের দীর্ঘ ক্যারিয়ারের সঙ্গে যুক্ত প্রায় ৬০ জন…

Read More

নেপালে হিমবাহ ও পাথরের ধসের পর সৃষ্ট ঢলের দশম দিনে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) আপার ত্রিশূলী-১ জলবিদ্যুৎ প্রকল্পের একটি সুড়ঙ্গ থেকে তাকে উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন নেপাল সেনাবাহিনীর মুখপাত্র রাজা রাম বাসনেত। তিনি বলেন, আপার ত্রিশূলী-১ জলবিদ্যুৎ প্রকল্পের একটি সুড়ঙ্গ থেকে ওই চীনা নাগরিককে উদ্ধার করা হয়েছে। নেপাল সেনাবাহিনীর সদস্যরা তাকে সুড়ঙ্গের ভেতর থেকে বের করে আনেন। এর আগে শুক্রবার সকালে ত্রিশূলী-৩-এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে নেপালের দুই নাগরিক সঞ্জয় শাহ ও কবির মহারাজনকে জীবিত উদ্ধার করা হয়। তাঁদের উদ্ধারের পর কর্মকর্তারা জানিয়েছিলেন, সুড়ঙ্গের ভেতরে আরও মানুষ আটকা…

Read More

দেশের জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প ও বহুমুখী জ্বালানি উৎসের সন্ধান করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীতে আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ও বাংলাদেশের ব্র্যান্ডিং নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান। শামা ওবায়েদ বলেন, একটি নির্দিষ্ট জ্বালানি উৎসের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা যুদ্ধ বা বৈশ্বিক সংকটের সময়ে দেশের অর্থনীতিতে বড় ধরনের চাপ তৈরি করতে পারে। তাই জ্বালানি খাতে বহুমুখীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। আফ্রিকার বিভিন্ন দেশের সঙ্গে জ্বালানি উৎস নিয়ে কাজ করার পাশাপাশি সৌরবিদ্যুৎ, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, এলএনজির নতুন উৎস এবং ব্লু ইকোনমির সম্ভাবনা নিয়েও সরকার কাজ করছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারের ওপর…

Read More

অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে প্রধানমন্ত্রীসহ সরকার ও সংশ্লিষ্টদের গালিগালাজ করে ফেসবুকে ভিডিও প্রকাশের অভিযোগে গ্রেপ্তার কলেজশিক্ষার্থী সিফাত আব্দুল্লাহকে ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিলে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী শান্তিপূর্ণ লং মার্চের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। শফিকুর রহমান বলেন, অতিষ্ঠ ও বিরক্ত হয়ে সিফাত যে ভাষায় প্রতিবাদ করেছেন, তার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সিফাতকে ‘ভালোয় ভালোয়’ ছেড়ে দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তাকে ছেড়ে না দিলে অতীতের বিভিন্ন আন্দোলনের উদাহরণ টেনে সরকারের প্রতি…

Read More

যুক্তরাষ্ট্রের বি১/বি২ ভিজিটর ভিসা মূলত স্বল্পমেয়াদি ব্যবসায়িক কার্যক্রম, পর্যটন, অবকাশযাপন ও চিকিৎসার মতো নির্দিষ্ট ভ্রমণের জন্য ব্যবহার করা হয়। তবে এই ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কিছু কার্যক্রম করার অনুমতি নেই বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বি১/বি২ ভিজিটর ভিসায় অনুমোদিত নয়—এমন কয়েকটি কার্যক্রম তুলে ধরা হয়। দূতাবাসের তথ্য অনুযায়ী, এই ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে বার্থ ট্যুরিজম করা, অর্থাৎ শিশুর নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে সন্তান জন্ম দেওয়া, কোনো মার্কিন নিয়োগকর্তা বা ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে পারিশ্রমিক পাওয়া যায় এমন কাজ করা এবং ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিটের জন্য পড়াশোনা করা অনুমোদিত নয়। এছাড়া…

Read More

টানা ছয়দিন কাপ্তাই হ্রদের পানির নিচে ডুবে থাকার পর অবশেষে ভেসে উঠেছে রাঙামাটির প্রতীক হিসেবে পরিচিত ঝুলন্ত সেতু। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি পর্যটন করপোরেশনের ম্যানেজার আলোক বিকাশ চাকমা। তিনি জানান, শুক্রবার বিকেলের দিকে সেতুর ওপর থেকে পানি সরে যায়। বর্তমানে সেতুটি সংস্কারের কাজ চলছে। আপাতত পর্যটকদের কাছ থেকে সেতুতে চলাচলের জন্য কোনো টিকিটের টাকা নেওয়া হচ্ছে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পানি সরে যাওয়ার বিষয়টি জানানো হয়েছে। নিষেধাজ্ঞা প্রত্যাহারের নোটিশ পাওয়ার পর আবারও টিকিট চালু করা হবে। এর আগে, টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গত ২৯ আগস্ট কাপ্তাই হ্রদের পানি অস্বাভাবিকভাবে বেড়ে গেলে ঝুলন্ত…

Read More

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় আনুমানিক ৫৫ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। তবে নিহতের পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কারওয়ান বাজারের পেছনের রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ১টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা আব্দুল করিম জানান, রাত সাড়ে ১১টার দিকে অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি কারওয়ান বাজার এলাকায় রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় একটি ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে…

Read More

চীনের বিপক্ষে ম্যাচ চলাকালে পায়ে চোট পেয়ে চলমান পুরুষদের অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকি টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন বাংলাদেশ দলের ফরোয়ার্ড মো. ইসমাইল হোসেন। চিকিৎসকদের পরীক্ষায় ইসমাইলের বাঁ গোড়ালির ডিস্টাল ফিবুলায় ‘নন-ডিসপ্লেসড হেয়ারলাইন ফ্র্যাকচার’ শনাক্ত হয়েছে। অর্থাৎ হাড়ে সামান্য ফাটল ধরেছে। একই সঙ্গে তাঁর বাঁ হাঁটুতেও আঘাত লেগেছে। ইতোমধ্যে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে ইসমাইলের পুনর্বাসন (রিহ্যাব) প্রক্রিয়া শুরু হয়েছে। তবে স্বস্তির বিষয় হলো, তাঁর অস্ত্রোপচারের প্রয়োজন হচ্ছে না। চিকিৎসকদের ধারণা, পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে তাঁর প্রায় ১০ থেকে ১২ সপ্তাহ সময় লাগতে পারে। ইসমাইলের চোটের কারণে টুর্নামেন্টের বাকি অংশের জন্য বাংলাদেশ স্কোয়াডে তাঁর স্থলাভিষিক্ত হিসেবে সাব্বির হোসেন কনককে দলে ডাকা হয়েছে।

Read More

রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে গ্রেপ্তারদের বিরুদ্ধে ৪৪টি মামলা দায়ের করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ ২৬ জন, লালবাগ বিভাগ ৩৩ জন, ওয়ারী বিভাগ ৪২ জন, মতিঝিল বিভাগ ৫৯ জন, তেজগাঁও বিভাগ ৫৯ জন, মিরপুর বিভাগ ১৩৬ জন, গুলশান বিভাগ ৩৬ জন, উত্তরা বিভাগ ৩৬ জন এবং গোয়েন্দা বিভাগ ৭ জনকে গ্রেপ্তার করেছে। অভিযানে একটি বিদেশি রিভলবার, দুই রাউন্ড গুলি, এক কেজি ৩০০…

Read More