Author: নিজস্ব প্রতিবেদক
জয় দিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপের মিশন শুরু করল পাকিস্তান। নিজেদের প্রথম ম্যাচে আজ সালমান আগার দল ৩ উইকেটে হারিয়েছে নেদারল্যান্ডসকে। #বিস্তারিত আসছে…
বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলীয় চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন অভিযোগ করেছেন, একটি রাজনৈতিক দল সুপরিকল্পিতভাবে নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ্ছে। লক্ষ্মীপুরে অবৈধভাবে ভোটের সিল তৈরির ঘটনা সেই ষড়যন্ত্রেরই স্পষ্ট ইঙ্গিত বলে মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে জাল ভোট দেওয়ার উদ্দেশ্যে বিপুলসংখ্যক বোরকা ও নিকাব প্রস্তুত করার তথ্যও বিএনপির হাতে এসেছে বলে দাবি করেন তিনি। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মাহদী আমিন। তিনি বলেন, লক্ষ্মীপুরে ভোটে ব্যবহারের জন্য অবৈধ ছয়টি সিল উদ্ধারের ঘটনায় একটি প্রিন্টিং প্রেসের মালিক গ্রেপ্তার হয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে…
মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত টেকনাফের শিশু হুজাইফা আফনান দীর্ঘ ২৭ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে না ফেরার দেশে চলে গেছে। শনিবার সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকার জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হুজাইফার চাচা শওকত আলী বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার সকালে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, “আমার ভাতিজির মরদেহ বাড়িতে নেওয়ার প্রস্তুতি চলছে। সবাই তার জন্য দোয়া করবেন।” গত ১১ জানুয়ারি সকালে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ এলাকায় নিজ বাড়ির পাশে অবস্থানকালে মিয়ানমারের দিক থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত হয় ১২ বছর বয়সী হুজাইফা আফনান। সে স্থানীয়…
বিশ্বকাপ এলেই বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে একাদশ নির্বাচন, টসের সিদ্ধান্ত কিংবা উইকেটের আচরণ। কোন কম্বিনেশন সবচেয়ে কার্যকর হবে, ব্যাটিং না বোলিং—এসব নিয়েই থাকার কথা ছিল মূল আলোচনা। সবকিছু ঠিক থাকলে এবার কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামত বাংলাদেশ। কিন্তু বাস্তবতা ভিন্ন। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ কেবলই একজন দর্শক। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে বৈশ্বিক কোনো আসরে বাংলাদেশ সর্বশেষ অনুপস্থিত ছিল ১৯৯৬ সালে। সেটিও হয়েছিল উপমহাদেশেই। তখন বিশ্বকাপ মানেই ছিল রূপকথার মঞ্চ—যেখানে বাংলাদেশের উপস্থিতি কেবল কল্পনাতেই সম্ভব ছিল। টিভির পর্দায় অন্য দলগুলোকে খেলতে দেখে দীর্ঘশ্বাস ফেলতেন দেশের ক্রিকেটপ্রেমীরা। প্রায় তিন দশক পর সেই পুরোনো অনুভূতিই আবার ফিরে এলো। বাংলাদেশ…
সাবেক পানিসম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ (সদর উপজেলা) আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন দিনাজপুর জেলা কারাগারে বন্দি অবস্থায় মারা গেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রমেশ চন্দ্র সেনকে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত বলে ঘোষণা করেন। দিনাজপুর জেলা কারাগার সূত্র জানায়, গত ১৬ আগস্ট ঠাকুরগাঁও থানার পুলিশ তাকে আটক করে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠায়। পরদিন ১৭ আগস্ট তাকে দিনাজপুর জেলা কারাগারে স্থানান্তর করা হয়। কারাবন্দি অবস্থায়…
আজ ৭ ফেব্রুয়ারি, বিশ্বজুড়ে পালিত হচ্ছে রোজ ডে। এই দিনটির মধ্য দিয়েই প্রতিবছর শুরু হয় বহুল প্রতীক্ষিত প্রেমসপ্তাহ। ভালোবাসার প্রতীক হিসেবে প্রিয় মানুষকে গোলাপ উপহার দেওয়ার মাধ্যমে প্রেমিক-প্রেমিকারা তাদের অনুভূতি প্রকাশ করেন এই দিনে।ফেব্রুয়ারি মাস মানেই যেন ভালোবাসার আবহ—চারপাশ জুড়ে রোমান্টিকতা আর আবেগের ছোঁয়া। প্রেমসপ্তাহের প্রতিটি দিনই একেকটি আলাদা বার্তা বহন করে। রোজ ডে দিয়ে শুরু হয়ে পর্যায়ক্রমে আসে প্রপোজ ডে, চকলেট ডে, টেডি ডে, প্রমিস ডে, হাগ ডে ও কিস ডে। এই প্রতিটি দিন প্রেমিক-প্রেমিকাদের সম্পর্ককে আরও মজবুত ও গভীর করে তোলে। একে অপরের প্রতি ভালোবাসা, যত্ন ও বিশ্বাস প্রকাশের সুযোগ এনে দেয় এসব বিশেষ মুহূর্ত। এই ভালোবাসার সপ্তাহের…
ন্যাশনাল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (NIET)-এর উদ্যোগে আজ সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত পিঠা উৎসব। রাজধানীর পান্থপথে অবস্থিত NIET-এর নিজস্ব ভবন প্রাঙ্গণেই এ উৎসবের আয়োজন করা হয়েছে। পিঠা উৎসবকে কেন্দ্র করে NIET-এর বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। শিক্ষার্থীদের নিজ উদ্যোগে বসানো স্টলগুলোতে থাকছে নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠা ও মুখরোচক অন্যান্য খাবার। উৎসবটি শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্যোক্তা মানসিকতা এবং সাংস্কৃতিক ঐতিহ্য চর্চার একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং বাঙালি সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দিনব্যাপী এ উৎসবে শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের উপস্থিতিতে NIET ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ…
সোনারগাঁও ইউনিভার্সিটির ২য় সমাবর্তনের বৃক্ষরোপণ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ লটারির মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয়েছে। প্রথম পুরস্কার হিসেবে নগদ ৫০,০০০ টাকা পেয়েছেন সোনারগাঁও ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. সাইফুল ইসলাম। দ্বিতীয় পুরস্কার হিসেবে ল্যাপটপ অর্জন করেছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. মুবিন তালুকদার, এবং তৃতীয় পুরস্কার হিসেবে একটি স্মার্টফোন পেয়েছেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোছা. রুবিনা আক্তার। বাকি সাতজন শিক্ষার্থীরও অন্যান্য আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়েছে। উল্লেখ্য, সোনারগাঁও ইউনিভার্সিটির সমাবর্তন ২৮ ডিসেম্বর ২০২৫-এ অনুষ্ঠিত হয়। সমাবর্তনের র্যাফেল ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের শিশু বিষয়ক ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস. মুরশিদ, তথ্য ও সম্প্রচার, পরিবেশ, বন…
প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে নারী ও পুরুষ সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপ। যেখানে প্রথমবারেই বাজিমাত করেছে বাংলাদেশের মেয়েরা। অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে সাবিনা খাতুনের দল। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) শিরোপা নিয়ে দেশের ফিরছে নারী ফুটসাল দল। সন্ধ্যা সোয়া ৬টায় দেশের মাটিতে পা রাখবেন তারা। দেশে ফেরার পর ছাদ খোলা বাসে সংবর্ধনা পাবেন সাফজয়ী নারী ফুটসাল দল। বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে হাতিরঝিলে নিয়ে আসা হবে চ্যাম্পিয়নদের। রাতে সেখানেই হবে গ্র্যান্ড রিসিপশন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং ক্রীড়া সচিব। প্রোগ্রাম শেষে জলসিড়িতে হবে নৈশভোজ। এরপর গুলশানের একটি হোটেলে থাকবেন চ্যাম্পিয়নরা। উল্লেখ্য, দক্ষিণ এশিয়ার সাতটি দেশ নিয়ে আয়োজিত লিগ…
চলতি মাসের শুরু থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত চট্টগ্রামে মোট ১২টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনার মধ্যে প্রকাশ্যে মারধর, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু এবং পরিকল্পিত হত্যার মতো ঘটনাও রয়েছে। ধারাবাহিক এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়লেও পুলিশ বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আতঙ্কিত হওয়ার কারণ নেই। সম্প্রতি সবচেয়ে আলোচিত ঘটনা হলো র্যাবের এক কর্মকর্তাকে পিটিয়ে হত্যার ঘটনা। এ ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি হিসেবে চিহ্নিত ‘সন্ত্রাসী’ মোহাম্মদ ইয়াসিন এখনো গ্রেপ্তার হয়নি। উল্টো তাকে ধরতে গেলে প্রকাশ্যে বড় ধরনের সহিংসতার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ২২ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক বক্তব্যে তাকে এমন হুমকি দিতে শোনা যায়। এর আগে, ১৯…
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত
