Author: অধিকার ডিজিটাল ডেস্ক

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) সাংবাদিক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাবিপ্রবি শাখা। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সৌজন্য সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান জানানোর পাশাপাশি সাংবাদিক সমিতির নেতাদের হাতে উপহার হিসেবে সবুজ গাছের চারা তুলে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে নবনির্বাচিত নেতৃত্বের সাফল্য কামনা করেন ছাত্রশিবিরের প্রতিনিধিরা। এ সময় ছাত্রশিবির জাবিপ্রবি শাখার সভাপতি মামুনুর রশীদ বলেন, “সাংবাদিকতা অত্যন্ত দায়িত্বশীল একটি পেশা। বিশ্ববিদ্যালয়ের নানা সম্ভাবনা, অর্জনের পাশাপাশি অনিয়মগুলো তুলে ধরে শিক্ষার্থীদের কল্যাণে নতুন কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমাদের বিশ্বাস।” শাখা সাধারণ সম্পাদক আব্দুল আহাদ আশা প্রকাশ করে বলেন, সাংবাদিক…

Read More

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাবেক বিসিবি পরিচালকসহ তিনজনকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি এই শাস্তিমূলক সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানায়। নিষিদ্ধ হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বিসিবি পরিচালনা পর্ষদের সাবেক পরিচালক মোখলেছুর রহমান। বাকি দুজন হলেন সাবেক লিয়াঁজো অফিসার জাকির হাসান এবং বিসিবির অডিট কমিটির সাবেক সদস্য সচিব রাকিবুল ইসলাম সানি। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিসিবির স্বাধীন তদন্ত দল এবং অ্যান্টি-করাপশন ইউনিটের (আকু) প্রাথমিক প্রতিবেদনে ফিক্সিং সংশ্লিষ্টতার প্রমাণ মেলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আত্মপক্ষ সমর্থনের সুযোগ হিসেবে আগামী ১৫ দিনের মধ্যে বিসিবির শাস্তিমূলক…

Read More

মেয়ের পড়াশোনার খরচ জোগাতে শাড়ি পরিহিত অবস্থায় খালি পায়ে ম্যারাথনে অংশ নিয়ে প্রথম স্থান অধিকার করেছেন ভারতের মহারাষ্ট্রের ৪৭ বছর বয়সী রমাবাই রণবীর। অপেক্ষাকৃত অনেক তরুণ প্রতিযোগীকে পেছনে ফেলে জয়ী হওয়া এই নারী পুরস্কার হিসেবে পাওয়া তিন হাজার রুপি মেয়ের শিক্ষা খাতে ব্যয় করার কথা জানিয়েছেন। ভারতের মহারাষ্ট্রের বিড জেলার আম্বাজোগাই এলাকায় স্থানীয় ‘ভারতীয় শিক্ষা প্রসারক সংস্থা’র খোলেশ্বর এডুকেশনাল কমপ্লেক্সের অমৃত মহোৎসব উপলক্ষে ‘অমৃত দৌড়’ শিরোনামের এই ম্যারাথনের আয়োজন করা হয়। ম্যারাথনটি আম্বাজোগাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ চৌক থেকে শুরু হয়ে ভাগ্যনগর চৌকে গিয়ে শেষ হয়। প্রতিযোগিতায় অংশ নিতে রমাবাই সাধারণ শাড়ি ও পায়ে চপ্পল পরে হাজির হন। তবে দৌড় শুরু…

Read More

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং দল ঘোষিত দেশব্যাপী ‘৬ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) শাখা ছাত্রদল বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়। শাখা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এ কে এম আবদুল্লাহ আল মাসুদের নেতৃত্বে এ সময় আহ্বায়ক কমিটির সদস্য ইফতে খাইরুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ক্যাম্পাসের শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরিতে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। বৃক্ষরোপণকালে ভারপ্রাপ্ত আহ্বায়ক এ কে এম আবদুল্লাহ আল…

Read More

দীর্ঘ সাড়ে ৪ মাসের আইনি ও প্রশাসনিক জটিলতা কাটিয়ে অবশেষে নিজ দেশে ফিরছে আফগান নাগরিক হাসমত মোহাম্মদীর মরদেহ। ঝিনাইদহ জেলা প্রশাসন আনুষ্ঠানিকভাবে লাশটি তাঁর লন্ডন প্রবাসী ভাই ইমাল মোহাম্মদীর কাছে হস্তান্তর করেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এবং সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ফারহানা তাসনিমের উপস্থিতিতে ঝিনাইদহ পৌর কেন্দ্রীয় কবরস্থান থেকে তাঁর মরদেহ উত্তোলন করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ নির্দেশনার ভিত্তিতে জেলা প্রশাসন এ সিদ্ধান্ত বাস্তবায়ন করে। প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশটি সোপর্দ করা হয়। হস্তান্তরের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান নিশ্চিত করেন যে, সব ধরনের আইনি ও প্রশাসনিক…

Read More

ঝিনাইদহে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা শেষে এক সংবাদ সম্মেলনে নানা রাজনৈতিক বিষয়ে বক্তব্য দিয়েছেন রাশেদ খান। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে জেলা বিএনপি আয়োজিত র‍্যালি পরবর্তী সংক্ষিপ্ত রাজনৈতিক বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে সাম্প্রতিক সময়ের আলোচিত ‘মক্কা সামরিক চুক্তি’ প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি উল্লেখ করেন, এনসিপি নেতা নাহিদ ইসলামসহ জামায়াত ও অন্যান্য রাজনৈতিক দলগুলো মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদানের বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছে। দেশের বৃহৎ অংশ এই চুক্তিকে ইতিবাচক হিসেবে দেখলেও সার্বভৌমত্ব, কূটনৈতিক নীতি ও সার্বিক নিরাপত্তা বিবেচনা করে সরকার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে বলে তিনি জানান। এ ছাড়া ডাকসুর সাবেক…

Read More

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজ হাতে লেখা তিন পাতার আবেগময় চিঠির মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ৩৯ বছর বয়সী মহাতারকা লিওনেল মেসি। আনুষ্ঠানিক কোনো প্রেস বিজ্ঞপ্তির বদলে সাধারণ একটি নোটপ্যাড থেকে ছিঁড়ে নেওয়া পাতায় নীল কালির কলমে তিনি নীল-সাদা জার্সিকে বিদায় জানান। চিঠিতে উঠে এসেছে দুই দশকের দীর্ঘ ও বর্ণাঢ্য পথচলা, সাফল্য-ব্যর্থতার স্মৃতি, সতীর্থদের সান্নিধ্য এবং সমর্থকদের প্রতি গভীর কৃতজ্ঞতা। মেসি জানান, জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তটি অত্যন্ত কঠিন ছিল, কিন্তু এটিই বিদায় নেওয়ার উপযুক্ত সময়। আর্জেন্টিনার জার্সিতে নিজের শতভাগ উজার করে দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, “দেশের মানুষকে আনন্দ দেওয়া এবং আর্জেন্টাইন হিসেবে তাদের গর্বিত করাই ছিল আমার মূল…

Read More

রাঙামাটির কাউখালীতে সরকারি উন্নয়নপ্রকল্পে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগকে কেন্দ্র করে নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার পাশাপাশি শ্রমিক-কর্মচারীদের মারধরের ঘটনা ঘটেছে। রাজনৈতিক পরিচয় ব্যবহার করে একটি স্থানীয় প্রভাবশালী গোষ্ঠী এই কাজে বাধা দিচ্ছে এবং বহিরাগত ঠিকাদারদের এলাকাতে কাজ চালাতে স্থানীয়দের সাথে ‘সমন্বয়’ করার আলটিমেটাম দিয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাঙামাটি শহরের বনরূপায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে কাউখালী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের উন্নয়নকাজে নির্মাণসামগ্রী সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ সব চাঞ্চল্যকর অভিযোগ তুলে ধরেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি মো. ইসমাইল হোসেন অভিযোগ করে জানান, স্থানীয় একটি চক্র দলীয় পরিচয় ভাঙিয়ে তাঁর কাছে সরাসরি ৫ লাখ টাকা চাঁদা…

Read More

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের ধনবাড়ীতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টায় ধনবাড়ী বাসস্ট্যান্ড সংলগ্ন দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন নেতৃবৃন্দ। পরবর্তীতে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি এম আজিজুল রহমান বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বল্প সময়ে দেশকে যে সুদৃঢ় ভিত্তির…

Read More

হিমালয় অঞ্চলে নেপাল ও চীনের তিব্বত সীমান্ত এলাকায় ভয়াবহ বন্যা ও ধসে মৃতের সংখ্যা এক হাজার অতিক্রম করেছে। গত ২৬ আগস্ট শুরু হওয়া এ প্রাকৃতিক দুর্যোগে উভয় দেশে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পর্যন্ত ১ হাজার ৩ জনের প্রাণহানি নিশ্চিত হওয়া গেছে। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন ৪ হাজার ৪৬২ জন, যার মধ্যে ৮৪৪ জন বিদেশি নাগরিক। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু সূত্রে এ তথ্য জানা গেছে। নেপালের ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি (এনডিআরআরএমএ) নিশ্চিত করেছে যে, দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে ৯৮৭ জনে পৌঁছেছে এবং ৩ হাজার ৯১৬ জন নিখোঁজ রয়েছেন, যার মধ্যে ৫৮৩ জন বিদেশি নাগরিক ও ৬৩৯ জন জলবিদ্যুৎকেন্দ্রের…

Read More