Author: নিজস্ব প্রতিবেদক
স্বল্প আয়ের মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিতে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করতে বনানী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি সংলগ্ন) পৌঁছান তিনি। এ কর্মসূচির আওতায় প্রথম ধাপে দেশের ৩৭ হাজার ৫৬৭টি নারীপ্রধান পরিবার মাসিক ভাতা পাবেন। সরকারের তথ্য অনুযায়ী, পাইলটিং কর্মসূচির আওতায় দেশের ১৩টি জেলার ১৩টি সিটি করপোরেশন বা ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। প্রথম পর্যায়ে ৬৭ হাজার ৮৫৪টি নারীপ্রধান পরিবারের তথ্য সংগ্রহ করা হয়। যাচাই-বাছাই শেষে ৪৭ হাজার ৭৭৭টি পরিবারের তথ্য সঠিক পাওয়া যায়। এদিকে ঢাকার কড়াইল ও ভাসানটেক বাগানবাড়ি বস্তি, রাজবাড়ীর পাংশা, চট্টগ্রামের…
নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্য নিয়ে সরকার গঠনের মাত্র তিন সপ্তাহের মাথায় ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্প চালু করতে যাচ্ছে সরকার। প্রথম ধাপে দেশের বিভিন্ন অঞ্চলের ৩৭ হাজার ৫৬৭ জন নারীপ্রধান পরিবার এই কার্ডের আওতায় ভাতা পাবেন। প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় রাজধানীর বনানী টিঅ্যান্ডটি খেলার মাঠে, কড়াইল বস্তি সংলগ্ন স্থানে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। উদ্বোধনের পরপরই নির্বাচিত নারীরা তাদের ব্যাংক হিসাব বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ভাতা পেয়ে যাবেন। প্রাথমিকভাবে ঢাকার কড়াইল ও ভাসানটেক বাগানবাড়ি বস্তি, রাজবাড়ীর…
মধ্যপ্রাচ্যের তপ্ত মরুর বুকে যখন বারুদের গন্ধ ছড়িয়ে পড়ে, তখন তার উত্তাপ যে হাজার মাইল দূরের বাংলাদেশের সাধারণ মানুষের রান্নাঘর কিংবা মোটরসাইকেলের ট্যাঙ্কি পর্যন্ত পৌঁছে যাবে, তা হয়তো অনেকেই আগেভাগে আঁচ করতে পারেননি। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুরু হওয়া সামরিক সংঘাত আজ আমাদের জাতীয় জীবনের এক গভীর সংকটের নাম হয়ে দাঁড়িয়েছে। রাজধানী ঢাকার রাজপথ থেকে শুরু করে অজপাড়াগাঁয়ের সেচ পাম্প-সর্বত্রই আজ একই হাহাকার এবং দীর্ঘশ্বাস। জ্বালানি তেলের এই তীব্র সংকট কেবল যাতায়াত ব্যবস্থাকেই স্থবির করে দেয়নি, বরং এটি আমাদের সামগ্রিক অর্থনীতি, খাদ্য নিরাপত্তা এবং আসন্ন ঈদের আনন্দকেও এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। বর্তমান বিশ্বে…
ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা কে হবেন, তা নিয়ে তেহরানে যখন জোর আলোচনা চলছে, তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্য নতুন করে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছে। তিনি ইঙ্গিত দিয়েছেন, ওয়াশিংটনের সমর্থন ছাড়া ইরানের নতুন কোনো নেতৃত্ব দীর্ঘদিন টিকতে পারবে না। অন্যদিকে তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা কোনো ধরনের আত্মসমর্পণ করবে না এবং প্রতিরোধ চালিয়ে যাবে। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের পরবর্তী নেতাকে যুক্তরাষ্ট্রের অনুমোদন নিতে হবে। তার ভাষ্য অনুযায়ী, যদি কোনো নেতা যুক্তরাষ্ট্রের সমর্থন না পান, তবে তার ক্ষমতায় টিকে থাকা কঠিন হবে। এই বক্তব্যের মাধ্যমে ইরানের অভ্যন্তরীণ নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সম্ভাব্য প্রভাবের ইঙ্গিত…
ব্রেকআপ হলে অনেকেই মানসিকভাবে ভেঙে পড়েন। মনে হয় যেন জীবনের সবকিছু শেষ হয়ে গেছে, চারপাশের পৃথিবীটাও হঠাৎ করে শূন্য হয়ে উঠেছে। তবে অতীতের স্মৃতি আঁকড়ে ধরে নিজেকে কষ্টে ডুবিয়ে রাখা সমাধান নয়। সেই দুঃখ থেকে বেরিয়ে এসে নতুন করে নিজেকে গড়ে তোলার সাহস জোগাতেই আজকের দিন ‘ব্যর্থ প্রেম ভুলে ঘুরে দাঁড়ানোর দিন। আজ সোমবার (৯ মার্চ) বিশ্বজুড়ে অনেকেই দিনটিকে পালন করেন ‘ব্যর্থ প্রেম ভুলে ঘুরে দাঁড়ানোর দিন’ হিসেবে। প্রেমে ব্যর্থতার বেদনাকে পেছনে ফেলে নতুন করে জীবন সাজানোর অনুপ্রেরণা দিতেই দিনটির প্রচলন হয়েছে। প্রেম জীবনের স্বাভাবিক একটি অনুভূতি। কিন্তু সব ভালোবাসার গল্প শেষ পর্যন্ত পূর্ণতা পায় না। সম্পর্ক ভেঙে গেলে অনেকেই…
চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, চাঁদাবাজির ক্ষেত্রে কোনো দলমত দেখার সুযোগ নেই। এ ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সোমবার (৯ মার্চ) বেলা পৌনে ১১টায় পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। আইজিপি জানান, অপরাধ দমনে পুলিশের কার্যক্রম আরও জোরদার করা হবে এবং ঘটনাস্থলে পৌঁছাতে পুলিশের ‘রিঅ্যাকশন টাইম’ কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। দ্রুত অপরাধী শনাক্ত করে আইনের আওতায় আনার বিষয়ে পুলিশ বাহিনী দৃঢ় প্রতিজ্ঞ বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও জানান, পুলিশের পক্ষ থেকে…
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ব্যারেল প্রতি তেলের দাম ১০০ ডলারেরও বেশি বেড়ে যাওয়ার পর এশিয়ার শেয়ারবাজারে বড় ধরনের পতন দেখা গেছে। সোমবার সকালে লেনদেন শুরুর পরপরই জাপানের প্রধান শেয়ার সূচক নিক্কেই ২২৫ ৬ শতাংশের বেশি পড়ে যায়। সূচকটি ৬.২ শতাংশ কমে ৫২,১৬৬.৯২ পয়েন্টে নেমে আসে। দক্ষিণ কোরিয়ার কোসপি সূচকও ৬.৩ শতাংশ হ্রাস পেয়েছে। একই সময়ে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের শেয়ারবাজারেও ৩ শতাংশের বেশি পতন দেখা গেছে। এদিকে, বাজার খোলার আগেই যুক্তরাষ্ট্রের প্রধান শেয়ার সূচক এস অ্যান্ড পি ৫০০ এবং ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজের ফিউচার প্রায় ১.৯ শতাংশ পড়ে গেছে, যা বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে এবং বাজারে সম্ভাব্য পতনের ইঙ্গিত…
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান নিরাপত্তা ঝুঁকির প্রেক্ষাপটে সৌদি আরবে অবস্থানরত যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মিশনের কিছু মার্কিন কর্মীকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের জারি করা ‘অর্ডারড ডিপারচার’ বা বাধ্যতামূলক প্রত্যাহার নির্দেশনার আওতায় এসব কর্মীকে সৌদি আরব ত্যাগ করতে বলা হয়েছে। কর্মকর্তাদের মতে, এই সিদ্ধান্ত থেকে বোঝা যাচ্ছে যে অঞ্চলটিতে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর যে সংঘাতের সূচনা হয়, তার পরিপ্রেক্ষিতেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকে। সেই পরিস্থিতির মধ্যেই প্রথমবারের মতো সৌদি আরবের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে মার্কিন কূটনৈতিক কর্মীদের…
ঝিনাইদহের কালীগঞ্জে একই স্থানে বিএনপির দুগ্রপের ইফতার মাহফিলকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। রোববার (৮ মার্চ) সকালে পৌর এলাকার নলডাঙ্গা সড়কের লাটা স্ট্যান্ডের পেছনের মাঠে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুবীর কুমার দাস এ আদেশ জারি করেন। বিস্তারিত আসছে…
বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মূল প্রবেশপথের পাশ থেকে অবিস্ফোরিত অবস্থায় ছয়টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। রোববার (৮ মার্চ) দুপুর দেড়টার দিকে গেটের ডান পাশে পড়ে থাকা অবস্থায় বস্তুগুলো শনাক্ত করা হয়। তবে এ ঘটনায় কোনো ধরনের হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শী ও আদালত সূত্রে জানা গেছে, দুপুরের দিকে প্রধান বিচারপতির প্রবেশপথের কাছে সন্দেহজনক কিছু বস্তু পড়ে থাকতে দেখে বিষয়টি দ্রুত শাহবাগ থানা পুলিশকে জানানো হয়। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হলে একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে আসে। দুপুর ২টার…
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত
