Author: অধিকার ডিজিটাল ডেস্ক

শেরপুরের নালিতাবাড়ীতে চিরকুট লিখে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের আন্ধারুপাড়া গ্রামে নানার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী একই গ্রামের ব্র্যাক স্কুলের চতুর্থ শ্রেণিতে পড়ত। পারিবারিক সূত্রে জানা গেছে, ছোটবেলায় দুর্ঘটনায় শিক্ষার্থীর বাবা মারা যান। এরপর তিন মেয়েকে নিয়ে তার মা বাবার বাড়ি আন্ধারুপাড়া গ্রামে বসবাস করে আসছিলেন। তিন বোনের মধ্যে ওই শিক্ষার্থী ছিল দ্বিতীয়। সম্প্রতি তাকে বিয়ে দেওয়ার জন্য পরিবারে সম্বন্ধ আসছিল। তবে পরিবার বিয়েতে রাজি না থাকলেও প্রতিবেশী এক যুবকের সঙ্গে তার সম্পর্ক ছিল বলে স্বজনদের দাবি। এ বিষয়টি নিয়ে পরিবারের সঙ্গে তার মনোমালিন্য চলছিল বলে…

Read More

হাইকোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে শাহবাগ থানার আওতাধীন এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুর ১টার কিছু পর হাইকোর্টের প্রধান ফটকের সামনের সড়কে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়। কে বা কারা এ ঘটনায় জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানান তিনি।

Read More

মাদক কেনার টাকা জোগাড় করতে ২০ মাস বয়সী নিজের কন্যাসন্তানকে বিক্রি করে দেওয়ার উদ্দেশ্যে বাসা থেকে নিয়ে বের হওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে শিশুটির মায়ের ফোন পেয়ে দ্রুত অভিযান চালিয়ে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে চট্টগ্রাম নগরের সদরঘাট থানা পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শিশুটির মা সীমা (২৬) ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের জরুরি সহায়তা চান। পুলিশ ও শিশুটির পারিবারিক সূত্রে জানা গেছে, সীমার স্বামী লোকমান হোসেন সাগর (২৭) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত বলে পরিবারটির দাবি। নেশার টাকা জোগাড় করতে না পেরে তিনি তাঁদের ২০ মাস বয়সী কন্যাসন্তান ফাতেমা আক্তারকে বিক্রি…

Read More

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন যুবক তোফাজ্জল হোসেনকে প্রায় তিন ঘণ্টা ধরে মারধর করা হয়েছিল। চড়-থাপ্পড়, কিল-ঘুষির পাশাপাশি স্টাম্প দিয়ে পেটানো এবং কাঁচি দিয়ে চুল কেটে দেওয়ার অভিযোগও উঠে এসেছে। পরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বরের ওই ঘটনার প্রায় ৯০ ঘণ্টার ৬৪টি ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার বিস্তারিত তুলে ধরেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ভিডিও ফুটেজের পাশাপাশি আসামিদের জবানবন্দি, সাক্ষীদের বক্তব্য ও অন্যান্য তথ্য পর্যালোচনা করে পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা হান্নানুল ইসলাম গত বছরের ১৫ ডিসেম্বর ২৮ জনকে আসামি করে আদালতে সম্পূরক অভিযোগপত্র দেন। অভিযোগপত্রে…

Read More

জানাজা শেষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) দাফন সম্পন্ন হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তার মরদেহ গন্ধমতী ঈদগাহ মাঠে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে বাগমারা কোটবাড়ির কবরস্থানে তাকে দাফন করা হয়। দাফন শেষে অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার ছেলের হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন। তিনি বলেন, ‘দ্রুত বিচার যাতে হয়, বর্তমান প্রশাসনের কাছে এইটা আমার চাওয়া। আমার ছেলের বয়স মাত্র ১৩ বছর। সে এই বয়সে কোনো ক্রাইম তো করবেই না, না কোনো প্রেমঘটিত কারণ থাকবে। সিসিটিভি ফুটেজ দেখে…

Read More

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের ঘটনায় আটক তুহিন হোসেনকে (১৯) ঘিরে এলাকায় কিশোর গ্যাং ও ছিনতাইয়ের সঙ্গে সম্পৃক্ততার নানা অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, কোটবাড়ি-শালবন এলাকায় ঘুরতে আসা পর্যটকদের কাছ থেকে মোবাইল, মোটরসাইকেল ও টাকা-পয়সা ছিনতাইয়ের সঙ্গে তিনি জড়িত ছিলেন। স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, তুহিন একটি কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত এবং এলাকায় তার প্রভাব ছিল। দীর্ঘদিন ধরে তার কর্মকাণ্ডে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ থাকলেও প্রভাবশালী কয়েকজনের আশ্রয়-প্রশ্রয় থাকায় অনেকে প্রকাশ্যে কথা বলতে সাহস করতেন না। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা…

Read More

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন লং মার্চের সমালোচনা করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, লং মার্চের নামে তেল-গ্যাস পুড়িয়ে দেশের ক্ষতি করা হয়েছে। একই সঙ্গে সংসদে এক ধরনের বক্তব্য এবং রাজপথে আরেক ধরনের বক্তব্য দেওয়াকে তিনি ‘দ্বিমুখী আচরণ’ বলে মন্তব্য করেছেন। সম্প্রতি এক সমাবেশে তিনি এসব কথা বলেন। চরমোনাই পীর বলেন, ‘রাস্তায় নামে, লং মার্চ করে তেল-গ্যাস দাম বৃদ্ধির প্রতিবাদে। সংসদে আবার বলে যে এই তেল-গ্যাস সৃষ্ট সমস্যা বর্তমান সরকারের আমলে হয়নি—এটা আগের সরকারের জন্য হয়েছে।’ তিনি আরও বলেন, ‘রাস্তায় নেমে মানুষকে ধোঁকা দিয়ে এত লাখ লাখ টাকার তেল-গ্যাস পুড়ে আমাদের বাংলাদেশকে তো ক্ষতিই…

Read More

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকের সপ্তম শ্রেণিপড়ুয়া ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের রহস্য অনেকটাই উদঘাটনের দাবি করেছে পুলিশ। প্রাথমিকভাবে সংগৃহীত তথ্য ও আলামত বিশ্লেষণ করে তদন্তকারীরা বলছেন, দামী আইফোনটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই অপ্রতিমকে হত্যা করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই কিশোরকে আটক করা হয়েছে। একই সঙ্গে খোয়া যাওয়া আইফোনটিও উদ্ধার করেছে পুলিশ। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা মো. লুৎফর রহমান জানান, প্রযুক্তির সহায়তা ও মাঠপর্যায়ের অনুসন্ধানের মাধ্যমে হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ প্রায় পুরোপুরি উন্মোচিত হয়েছে। আজ রোববার দুপুর ১২টায় সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। পুলিশ সূত্রে জানা গেছে, অপ্রতিম নিখোঁজ হওয়ার পর বিশ্ববিদ্যালয়…

Read More

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতীমকে (১৩) হত্যার ঘটনায় শাহরিয়া আনাসসহ তিনজনকে আটক করেছে পুলিশ। তবে আটকের আগে অপ্রতীমের মৃত্যুর খবরসংবলিত একটি ফটোকার্ড শেয়ার করে আনাসের দেওয়া ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। ওই পোস্টে অপ্রতীমের সঙ্গে নিজের পরিচয় ও কথোপকথনের স্মৃতিও তুলে ধরেন তিনি। আনাস ওই পোস্টে লেখেন, ‘ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন। বাচ্চাদের কাছে দামি জিনিস, তার জীবনের জন্য হুমকিস্বরূপ। আল্লাহ তার মা, বাবাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক।’ পোস্টে অপ্রতীমের সঙ্গে নিজের কথোপকথনের স্মৃতিও তুলে ধরে আনাস লেখেন, ‘মাঝেমধ্যে ছেলেটা আমাকে মেসেজ দিয়ে বলতো যে ভাই কই আছো…

Read More

চলতি বছরের প্রথম আট মাসে নিখোঁজ হওয়ার পর ৩৬ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সময়ে হত্যা, ধর্ষণের পর হত্যা, শারীরিক ও পারিবারিক নির্যাতনসহ বিভিন্ন ঘটনায় প্রাণ গেছে ১৫৫ শিশুর। অন্যদিকে, বছরের প্রথম সাত মাসে নিখোঁজ হওয়া ১৫ হাজার ৭১৭ শিশুর মধ্যে এখনো নিখোঁজ রয়েছে দুই হাজার ৩৮ জন। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) এবং পুলিশ সদর দপ্তরের তথ্য বিশ্লেষণে শিশুদের নিরাপত্তার এমন উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। আসকের হিসাবে, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত বিভিন্ন ঘটনায় ১৫৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে শারীরিক নির্যাতনে ৬৮, পারিবারিক পরিসরে নির্যাতনে ৪৯, ধর্ষণের পর ২৬ এবং ধর্ষণচেষ্টার পর চার শিশুকে হত্যা করা…

Read More