Author: অধিকার ডিজিটাল ডেস্ক

দিনাজপুরের আফতাবগঞ্জে দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার প্রতিবাদে ও চরম ক্ষোভে স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতির অফিসে ভাঙচুর চালিয়েছেন বিক্ষুব্ধ বাসিন্দারা। দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর অধীনস্থ আফতাবগঞ্জ অভিযোগ কেন্দ্রে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘস্থায়ী ও অনিয়মিত বিদ্যুৎ বিভ্রাটের কারণে ওই অঞ্চলের বাসাবাড়ি, কলকারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠানসহ সকল প্রকার স্বাভাবিক কার্যক্রম সম্পূর্ণ ব্যাহত হচ্ছে। বিশেষ করে চলমান এই চরম বিদ্যুৎ সংকটে সাধারণ মানুষের জনজীবনে নাভিশ্বাস উঠেছে এবং তীব্র দুর্ভোগ নেমে এসেছে। উদ্ভূত পরিস্থিতিতে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার জোর দাবি জানিয়েছেন।

Read More

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষ থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে তিনি আনুষ্ঠানিকভাবে মির্জা ফখরুলের নাম দলের রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেন। জাতীয় সংসদে বিএনপির বিপুল ও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকার কারণে দেশের পরবর্তী রাষ্ট্রপ্রধান হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচিত হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি প্রার্থীর নাম চূড়ান্ত হওয়ার পর এখন…

Read More

আইনের শাসন প্রতিষ্ঠায় গভীর অধ্যয়ন, গবেষণা ও নৈতিক মূল্যবোধের চর্চা অপরিহার্য, সেই ধারাবাহিকতায় সোনারগাঁও ইউনিভার্সিটি আইন বিভাগের উদ্যোগে আগামী দিনের আইনজীবি ও নবীন শিক্ষার্থীদের উৎসাহ ও উদ্দীপনায় ৩৫তম ব্যাচের ‘ফ্রেশার্স রিসেপশন, ফল ২০২৬, ’ অনুষ্ঠিত হয়। নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার এই আনন্দমুখর আয়োজন সোনারগাঁও ইউনিভার্সিটির গ্রীনরোড ক্যাম্পাস এক প্রাণবন্ত রূপ নেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলা ও মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. এ এস এম তারিক ইকবাল,আইন বিভাগের সহকারী অধ্যাপক মো. সাগর হোসেন, প্রভাষক ও কো-অর্ডিনেটর মোহাম্মদ আলী, প্রভাষক ও সহকারী কো-অর্ডিনেটর জয়দীপ চৌধুরী, প্রভাষক ও পরীক্ষা কো-অর্ডিনেটর সুঞ্জিদা আক্তার, প্রভাষক মো. আনামুল হক সহ বিভাগের এবং আইন বিভাগের শিক্ষার্থীরা।…

Read More

বাংলাদেশের অন্যতম অভিজ্ঞ ও নির্ভরযোগ্য ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ অর্গানিক ও নিরাপদ খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ‘ঘরের বাজার’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন। এর মাধ্যমে তিনি প্রতিষ্ঠানটির নতুন পথচলায় এক নতুন ইনিংস শুরু করলেন। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মাহমুদউল্লাহ রিয়াদ ঘরের বাজারের আওতাধীন বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ড—স্বস্তি, হানিরাজ, খেজুরি, গ্লারভেস্ট এবং ইসলামিক লাইফস্টাইল ফ্যাশন ব্র্যান্ড ‘তাবায়া’-এর প্রচারণামূলক ক্যাম্পেইন, ডিজিটাল কনটেন্ট ও বিভিন্ন বাজারজাতকরণ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেবেন। গত মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর বনশ্রীতে অবস্থিত ঘরের বাজারের প্রধান কার্যালয়ে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষরের ঘোষণা দেওয়া হয়। এ সময় মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে ঘরের বাজারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ক্রিকেট তারকা রিয়াদ…

Read More

ফরিদপুরের নগরকান্দায় ঘুষ দিতে অস্বীকৃতি জানানোয় এক ঠিকাদারকে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা হুমায়ুন কবির ও তার সহযোগী মোসলেম উদ্দিনের বিরুদ্ধে। বুধবার (১২ আগস্ট) দুপুর ১টার দিকে নগরকান্দা পৌরসভা কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তার কক্ষে এই ঘটনা ঘটে বলে ভুক্তভোগী ঠিকাদার হাসিবুল হাসান আব্দুল্লাহ অভিযোগ করেছেন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আহত ঠিকাদার হাসিবুল হাসান আব্দুল্লাহর মালিকানাধীন প্রতিষ্ঠান ‘সৈয়দা জাহানারা এন্টারপ্রাইজ’ ২০২৩ সালে আইইউআইডিপি প্রকল্পের আওতায় তিনটি সড়কের আরসিসি ঢালাইয়ের কাজ সম্পন্ন করে। ভুক্তভোগীর দাবি, আট মাস আগেই এই কাজের…

Read More

ভারতের উত্তরপ্রদেশে পরিত্যক্ত ও অনুৎপাদনশীল গরুর সুরক্ষায় এক অভিনব উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এখন থেকে খামারি ও কৃষকদের কাছ থেকে সরকারিভাবে গোমূত্র কেনা শুরু হয়েছে। প্রাথমিকভাবে রাজ্যের বুলান্দশ্বর জেলায় পাইলট প্রজেক্ট বা পরীক্ষামূলক প্রকল্প হিসেবে এই কার্যক্রম চালু করা হয়েছে। বর্তমানে প্রতি লিটার গোমূত্র ১০ রুপি দরে কেনা হচ্ছে। রাজ্য সরকার জানিয়েছে, এই পাইলট প্রজেক্টটি সফল হলে পরবর্তীতে এর পরিধি আরও বাড়ানো হবে এবং তখন প্রতি লিটার গোমূত্রের মূল্য বাড়িয়ে ২০ রুপি করা হবে। গত বুধবার (১২ আগস্ট) ভারতের একাধিক শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। মূলত যেসব গরু আর দুধ দেয় না, সেগুলোকে যেন মালিকরা রাস্তায় বা বাইরে ছেড়ে…

Read More

বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যক্রমের অংশ হিসেবে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে সরকার। বুধবার (১২ আগস্ট) রাতে বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন নির্দেশনা অনুযায়ী দেশের বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকান প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। অর্থাৎ, আগের সময়সূচির তুলনায় ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধের সময় এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে। এর আগে গত ১১ জুন জারি করা সরকারি নির্দেশনা অনুযায়ী, শপিংমল, মার্কেট ও দোকান রাত ৯টা পর্যন্ত খোলা রাখার সুযোগ ছিল। নতুন সিদ্ধান্তের ফলে সেই সময়সীমা কমিয়ে…

Read More

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মোবাইল ফোন চুরির সন্দেহে মো. তারেক ঢালী (১৭) নামে এক কিশোরকে মায়ের সামনে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় তারেক বর্তমানে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। মঙ্গলবার (১১ আগস্ট) ভোরে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের গোবিন্দপুর দক্ষিণপাড়া প্রধানীয়া বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় শফিক প্রধান (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, তারেক ঢালী গোবিন্দপুর গ্রামের জাকির হোসেন ঢালীর ছেলে। দুই ভাইয়ের মধ্যে তারেক বড়। তিনি ঢাকায় একটি প্রতিষ্ঠানে কাজ করেন। তার ছোট ভাই মো. রাসেল (১৩)ও তার সঙ্গে কাজ করে। ছুটিতে বাড়িতে…

Read More

কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত থাকা ও পলায়নের অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, সুদীপ কুমার চক্রবর্তী, ওয়ারী বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) ইকবাল হোসাইন, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. গোলাম রুহানীসহ ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। রাষ্ট্রপতির অনুমোদনের পর বুধবার এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বরখাস্ত হওয়া অপর দুই কর্মকর্তা হলেন অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস এবং চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সাময়িক বরখাস্ত অবস্থায় সংযুক্ত কাজী আশরাফুল আজীম। গোলাম রুহানী পররাষ্ট্র মন্ত্রণালয়ে সহকারী সচিব হিসেবে প্রেষণে কর্মরত ছিলেন। রাজন কুমার দাস কর্মরত ছিলেন এপিবিএন, কক্সবাজারের উখিয়ায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে…

Read More

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কবি কাজী নজরুল ইসলাম হল সংলগ্ন পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন বিশ্ববিদ্যালয়ের ২৪ ব্যাচের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী অর্ণব চন্দ (২২) এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শান্ত দেব (২৩)। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ফুটবল খেলা শেষে অর্ণব ও শান্ত হলসংলগ্ন পুকুরে গোসল করতে যান। একপর্যায়ে তারা পুকুরের মাঝামাঝি অংশে সাঁতার কাটার সময় পানিতে ডুবে যান। খবর পেয়ে উদ্ধারকারীরা তল্লাশি চালিয়ে প্রায় ২০ মিনিট পর অর্ণবকে এবং প্রায় ৪৫ মিনিট পর শান্তকে পুকুর থেকে উদ্ধার করেন। পরে দ্রুত তাদের চট্টগ্রাম নগরের…

Read More